Blog

  • আগামী ১১ জানুয়ারি টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

    আগামী ১১ জানুয়ারি টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

    লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি টাঙ্গাইলে যাবেন তারেক রহমান। সেখানে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

    বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    দলীয় সূত্র জানিয়েছে, ১১ জানুয়ারি (রবিবার) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টায় তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশ নেবেন।

    এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

    তারেক রহমানেরে এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।  জানাগেছে, জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। একইসঙ্গে নিরাপত্তাবলয় গড়ে তুলতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

  • মানিকগঞ্জ-৩নং আসনে আইনশৃঙ্খলা সংহতিকরণে জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাত

    মানিকগঞ্জ-৩নং আসনে আইনশৃঙ্খলা সংহতিকরণে জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাত

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩নং আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

    মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আলোচনা হয়।

    সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থীর আতাউর রহমান আতার ওপর সংঘটিত ঘটনার বিষয়টি জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

    জামায়াত নেতৃবৃন্দ জানান, তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

    এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ৩ নং আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদর থানা আমির মো. ফজলুল হক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন এবং সহ-সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন।

    জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

  • জকসু নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত !

    জকসু নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত !

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভোট গণনায় ব্যবহৃত মেশিনে কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন জকসু নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

    তিনি বলেন, “ভোট গণনার জন্য দুটি প্রতিষ্ঠান থেকে ছয়টি মেশিন সংগ্রহ করা হয়েছিল। তবে কারিগরি সমস্যার কারণে একই ব্যালটে ভিন্ন ফলাফল আসছে। বিষয়টি সমাধান না হওয়ায় আপাতত ভোট গণনা স্থগিত করা হয়েছে।”

    নির্বাচন কমিশনার আরও জানান, কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

  • ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ

    ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় সময় শনিবার রাতে ভেনেজুয়েলার আদালত এই আদেশ দেন। এর মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।

    শপথের কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ হিসেবে উল্লেখ করেন।

    মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ আনা হয়েছে।শপথের পর দেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন।

    তিনি বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়েই তিনি দায়িত্ব নিচ্ছেন এবং দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করবেন।

  • আমি নির্দোষ আমাকে অপহরণ করা হয়েছে-নিকোলাস মাদুরো

    আমি নির্দোষ আমাকে অপহরণ করা হয়েছে-নিকোলাস মাদুরো

    আদালতে শুনানিতে দাঁড়িয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তাকে অপহরণ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউ ইয়র্কের বিচারিক আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের অভিযোগগুলোর শুনানি হয়।

    বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে আনা ‘মাদক সন্ত্রাবাদের ষড়যন্ত্র’ ও অন্যান্য অভিযোগ পড়ে শোনানোর পর তার কাছে জানতে চান, আপনি দোষ স্বীকার করবেন কি না। জবাবে মাদুরো বলেন, “আমি নির্দোষ। এখানে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তার কোনোটির সঙ্গেই আমি জড়িত নই।”

    মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজের নির্দোষতার কথা জোর দিয়ে বলেন। তার কাছে ‘দোষ স্বীকার করবেন কি না’ জানতে চাইলে তিনি বলেন, “আমি দোষী নই। আমি সম্পূর্ণ নির্দোষ।”

    বিচারক মাদুরোকে নিজের পরিচয় দিতে বললে তিনি স্প্যানিশ ভাষায় পরিচয় দেন। নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন।

    মাদুরোকে কারাগারের পোশাক ও হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। কার্যক্রম স্প্যানিশ ভাষায় অনুবাদের জন্য তার কানে হেডফোন ছিল। এটি ছিল একেবারেই আনুষ্ঠানিক একটি হাজিরা, যাকে ‘আরেইনমেন্ট’ বলা হয়।

    উল্লেখ্য ৩ জানুয়ারি সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবনে মার্কিন সেনা অতর্কিত হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। তাকে ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের কারাগারে রাখা হয়েছে। সেখানে সোমবার প্রথম দিনের মতো তাদের আদালতে তোলা হয়।

  • জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর !

    জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর !

    চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

    ওই আদেশের পর আদালতপাড়ায় ‘অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এরপর সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার জামিন মঞ্জুর করা হয়েছে।

    অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে সুরভীর জামিন আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান।

    উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

     

     

  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ ভোটে’ সার্জিক্যাল স্ট্রাইক চাই !

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ ভোটে’ সার্জিক্যাল স্ট্রাইক চাই !

    বর্তমান বিশ্বের সর্বত্রই ক্ষমতা ও শক্তির জয়ধ্বণি চলছে। যা মানুষ ও মানবতার জন্য অশনি সংকেত। এতে করে হাজার বছরের গবেষণায় অর্জিত বিশ্বসভ্যতা মুখ থুবড়ে পড়তে পারে। বিশ্বজোড়ে এই পৈশাচিকতা ও হীনমান্যতায় ধবংশ হয়ে যেতে পারে ‘বিশ্ব-মানবিক’ জনপথগুলো। সভ্যতার এই চারণ ভূমিতে আবার জেগে উঠতে পারে আইয়ামে জাহিলয়াত যুগের হিংস্র দানবেরা। একজন স্বাধীনচেতা বাঙ্গালী হয়ে অন্তত ব-দ্বীপের এই বাংলায় কোন ভাবেই আমরা এমনটি আশা করি না।

    ভৌগলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ একটি ‘বাফার স্টেট (Buffer State)। যার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। পৃথিবীর একমাত্র দেশ হিসাবে আমরাই বঙ্গোপ সাগরের (Bay of Bengal) পথ ধরে সরাসরি আন্তর্জাতিক পরিমন্ডলে সার্বিক প্রভাব বিস্তারে সক্ষম। যা বিশ্বের কম রাষ্ট্রই পারে। তাই বিশ্ব পরাশক্তি গুলোর নজর এখন আমাদের উপর।

    ঐতিহাসিক ধারা ও নৃত্ত্বাতিক পরিচয়ে, বাঙ্গালী জাতি একটি সহানুভূতিশীল ও মানবিক জাতি। প্রাচীনকাল থেকে এখানকার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সহ-অবস্থানে বিশ্বাসী। সংস্কৃতিক ঐক্যতা ও বহুজাতিক-সহজাত মনোভাবের কারণেই এখানে বহুধর্মের বিকাশ ঘটেছে। কিন্তু বহুজাতিক ধারাকে সমুন্বত রাখতে এখানে অদ্যাবধি সু-ধারার কোন রাজনৈতিক দল গড়ে উঠেনি।

    এ্যালান অক্টোভিয়ন হিউমের হাত ধরে ইংরেজ শানামলে গড়ে উঠা ‘সর্ব-ভারতীয় কংগ্রেস’ যেমন হিন্দুত্ববাদীদের ‘ও্যাঁ’ স্লোগানে সামাবদ্ধ হয়েছে, তেমনী নব-মুসলিম চেতনার মুসলিমলীগও ধর্মের বেড়াজালে আটকা পড়েছে। তাদের জাতি-বৈরিতার টানাটানি ও স্বার্থবাদী চেতনা থেকেই ‘ভারত’ ও ‘পাকিস্তান’ নামক দুটি রাষ্ট্রের জন্ম হলেও  প্রকৃতপক্ষে স্বাধীনতা বঞ্চিত হয়েছে এ দেশের সাধারন মানুষ।

    কালের কলিতে, হিন্দুত্ববাদের প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৭১ সালে ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্রের জন্ম হলেও বিগত ৫৪ বছরেরও এই রাষ্ট্র সাবালক হতে পারে নাই। দৈণ্যতার-সাগু আর পরাধীনতার ফিটারের খেয়ে খেয়ে স্বাধীনদেশের রাজনীতিকরা শুধু মাত্র নিজেদের পেটই বড় করেছে।

    অদ্যাবদি পুষ্টিহীন, বৃহৎদাকৃতির এই পেটে -রক্ত খাওয়া কৃমিরের উৎপাত ও তাদের বংশ বিস্তার ক্রমাগত বেড়েই চলছে। যা  দিন দিন জাতিকে (মাতৃভূমির) র্জীন থেকে র্জীনতর করে ফেলছে।

    একথা সত্য যে, জাতি হিসাবে আমরা এখন অসুস্থ্য-চেতনা নিয়ে সার্জারীর টেবিলে অবস্থান করছি। ছাত্র-জনতার জুলাই বিপ্লবে পর এখন একটি সার্জিক্যাল ষ্ট্রাইকের সময় এসেছে। ন্যায় ও ইনসাফের ছুড়ি দিয়ে বদহজমযুক্ত বৃহৎদাকৃতির পেট অপারেশন করে অপ্রয়োজনীয় কৃমিগুলোকে ফেলে দিতে হবে। গড়ে তুলতে হবে শোষনমুক্ত সহ-জাত, সম্প্রীতি এবং একটি সত্যিকারের স্বাধীন বাংলাদেশ।

    তাই আসুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের তিক্ষ্ণ ছুড়ি দিয়ে দেহের এই অপ্রয়োজনীয় কৃমিকে অপসারন করে স্বক্রিয় সত্ত্বায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলি। ইনকিলাব জিন্দাবাদ।

    -মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, সাটুরিয়া উপজেলা শাখা, মোবাইল নং ০১৭৪৩৯৯৮৭৪১।
  • গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

    গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

    পোস্টে জানানো হয়, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২-এ যোগাযোগ করা যাবে।

    এ ছাড়া অভিযোগ জানানোর জন্য notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানাও চালু করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

     

  • মানিকগঞ্জ–৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

    মানিকগঞ্জ–৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ–৩ আসনে দাখিল হওয়া ১২টি মনোনয়ন পত্রের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানান।

    বাতিল হওয়া প্রার্থীরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, এবি পার্টির রফিকুল ইসলাম জনি এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।

    এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, সব মনোনয়নপত্র বিধি অনুযায়ী বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে।

    তবে যেসব প্রার্থী আপত্তি বা অসন্তোষ রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

  • ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

    ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের আয়োজক আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশের ম‌্যাচ সরিয়ে নিতে।বিসিবি দুইটি চিঠি দিয়েছে।

    রবিবার সকালের চিঠিতে ভারতের নিরাপত্তা ব‌্যবস্থার পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়। বিকেলে পাঠানো চিঠিতে জানানো হয়, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

    উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে।

    যেখানে একজন ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারবে না, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্ন উঠতে শুরু করে। মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।