Blog

  • শরীয়তপুরে এলপি গ্যাসের বাজারে আগুন

    শরীয়তপুরে এলপি গ্যাসের বাজারে আগুন

    শরীয়তপুরে লিকুইড প্যাট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে সরকার নির্ধারিত মূল্যের চাইতে অনেক বেশী দামে বিক্রি হয়। বেশীদাম দিলেই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় এই গ্যাস। সেই গ্যাসে জ¦লে চুলা। রান্না হয় খাবার। চাহিদা পূরণ হয় শিশু-বৃদ্ধসহ পরিবারের সকলের। গ্যাসের এমন মূল্য বৃদ্ধির কারণে অনেকে গ্যাস কিনে চুলা সচল রাখতে পারছেনা। এর প্রভাব পড়তে শুরু করেছে খাবারের হোটেলসহ দৈনন্দিন কাজের সকল পর্যায়ে।

    শরীয়তপুর জেলা শহর থেকে গ্রাম পর্যায়ে রয়েছে এলপি গ্যাসের গ্রাহক। অনেক পরিবার বা প্রতিষ্ঠান রয়েছে যেখানে এলপি গ্যাসের বিকল্প নাই। তাদের অধিক মূল্যে গ্যাস সংগ্রহ করা ছাড়া উপায় থাকছে না।

    জেলা শহরের চরমনাই স্টোর গ্রাহক পর্যায়ে এলপি গ্যাস সরবরাহ করে থাকে। সেখানেও মঙ্গলবার ১২ কেজি ওজনের গ্যাস ১ হাজার ৫৫০ টাকা বিক্রি করতে দেখা গেছে। অথচ সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাসের দাম ১ হাজার ৩০৬ টাকা। গ্যাসের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক কালাচান সরদার জানান, পরিবেশকদের কাছ থেকে তাদের বেশীদামে ক্রয় করতে হয় তাই বেশীদামে কিক্রি করেন।

    এলপি গ্যাসের পরিবেশক শরীয়তপুর এলপিজি হাউজে গিয়ে দেখা যায়, এই পরিবেশক টোটাল, ওরিয়ন, আই গ্যাসসহ বিভিন্ন ব্রান্ডের গ্যাস পরিবেশন করেন। গ্যাসের মূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে তারাও কিছু বলতে পারেনি। সরকার নির্ধারিত মূল্যে তারা গ্যাস পায়না বলে জানায় এই পরিবেশক।

    হোটেল মালিকরা জানায়, গ্যাসের দাম বৃদ্ধির পাওয়ায় তাদের খাবার তৈরীতে ব্যয় বেড়েছে। এই ভাবে চলতে থাকলে তাদের তৈরী খাবারের দাম বাড়াতে হবে। বাসা বাড়িতে যাদের গ্যাসের বিকল্প ব্যবহার নাই তারাও পড়েছে বিপাকে।

    গ্যাসের উর্ধ্বগতির কারণ জানতে কথা হয় টোটাল গ্যাসের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, গ্যাসের মূল্য নির্ধারণ করেন শীর্ষ পর্যায় থেকে। গ্যাসের মূল্য নিয়ে গ্রাহক পর্যায়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা তিনি উর্ধ্বতণ কর্তৃপক্ষকে অবগত করেছেন।

    এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, এই বিষয়ে তারা অবগত হয়েছেন। বিভিন্ন পর্যায়ে তারা অভিযান শুরু করেছেন। যারা সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশীদামে গ্যাস বিক্রি করছেন তাদের আইনের আওতায় আনা হবে।

     

  • চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সিসিডিবি-এমএফপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।

    এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি- এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা।

    অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২৫ জন অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে কম্বল তুলে দেয়া হয়।

  • প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন, বাতিল ৭

    প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন, বাতিল ৭

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।এছাড়া ৭টি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অন্য ৬টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে।

    রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে (বেইজ-মেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করা হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে।

    গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়ন পত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

  • স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে : প্রধান উপদেষ্টা

    স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে : প্রধান উপদেষ্টা

    পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে বলে সর্তক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

    পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

    পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

    রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

    পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

    প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন যে, নারী ও তরুণদের মধ্যে ভোটের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি খুব ভালো হবে।”

     

  • ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার নির্ধারনের জন্যই গণভোট

    ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার নির্ধারনের জন্যই গণভোট

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করার জন্যই এবারের গণভোট।

    আজ রবিবার বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল বিভাগের প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

    বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

    গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে আজ বরিশাল বিভাগের ইমামদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

  • সাটুরিয়ায় মল্লিক ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক (বিডিআর) ইন্তেকাল করেছেন

    সাটুরিয়ায় মল্লিক ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক (বিডিআর) ইন্তেকাল করেছেন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের কৃতি সন্তান ও উপজেলা মল্লিক ফাউন্ডেশনের ‘উপদেষ্টা’ জনাব আব্দুর রাজ্জাক বিডিআর (অবঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আজ রবিরার ভোর রাতে তিনি তার নিজ গৃহে হৃদয় ক্রিয়ার যন্ত্র বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। আব্দুর রাজ্জাক বিডিআর (অবঃ) র্দীঘদিন ধরেই ডায়েবেটিকস, রক্তচাপসহ নানান জটিল রোগে ভোগিতে ছিলেন।

    মরহুম আব্দুর রাজ্জাক বিডিআর (অবঃ) একাধারে বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি সকলের কাছে একজন সমাজ সেবক, সদালাপি হিসাবে পরিচিত এবং র্দীঘদিন সুনামের সাথে হরগজ ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেন।

    মরহুমের মৃত্যুতে সাটুরিয়া উপজেলা ‘মল্লিক ফাউন্ডেশন’ গভীর ভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে।

    এ ব্যাপারে উপজেলা মল্লিক ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম জানান, রাজ্জাক কাকা অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। সাটুরিয়ায় ‘মল্লিক ফাউন্ডেশন’ গঠণে তার অবদার অপরীসিম।  আমরা  ‘মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মুত্যুতে গভীর শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

    উল্লেখ্য, জনাব আব্দুর রাজ্জাক বিডিআর (অবঃ) সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সোহেল রানা মল্লিকের পিতা।

  • বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান-আয়াতুল্লাহ খামেনি

    বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান-আয়াতুল্লাহ খামেনি

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না।  শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন খামেনি।

    শনিবার (৩ জানুয়ারি) থেকে বিক্ষোভ বাড়তে থাকলেও এ বিষয়ে এটাই খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য। ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন।

    খামেনি বলেন, ট্রাম্পের ‘হাত এক হাজারেরও বেশি ইরানির রক্তে রঞ্জিত’। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে জুনে সংঘটিত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন ও সরাসরি হামলা চালিয়েছে, তার দায়ও ওয়াশিংটনের ওপর বর্তায়।

    খামেনি দাবি করেন, ‘অহংকারী’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতিও ১৯৭৯ সালের বিপ্লবের আগে ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের মতোই হবে।

    তিনি বলেন, গত রাতে তেহরানে একদল ভাঙচুরকারী নিজেদেরই একটি ভবন ধ্বংস করেছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য। এ সময় তার সমর্থকরা ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’ স্লোগান দেন।

    খামেনি বলেন, সবাই জানে, শত শত হাজার ‘সম্মানিত’ মানুষের রক্তের বিনিময়ে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে আমরা কখনোই পিছু হটবো না।

  • ক্রমেই তীব্রতর হচ্ছে ইরানে বিক্ষোভ !

    ক্রমেই তীব্রতর হচ্ছে ইরানে বিক্ষোভ !

    ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশটির মুদ্রা রিয়েলের অবমূল্যায়নের প্রতিবাদে চলমান বিক্ষোভ ক্রমেই তীব্রতর হচ্ছে। রাজধানী ছাড়িয়ে ছোট ছোট শহরেও আন্দোলন ছড়িয়ে পড়ে।

    এ পরিস্থিতিতে বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থনের তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মন্তব্যকে “হস্তক্ষেপমূলক ও প্রতারণামূলক” বলে আখ্যা দেয়।

    বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দেশটির ভেতরে “সহিংসতা উসকে দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টিতে মদদ দিচ্ছে।

    তেহরান আরও অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে শুধু অর্থনৈতিক চাপই নয় বরং “মনস্তাত্ত্বিক যুদ্ধ” চালাচ্ছে, যার মধ্যে রয়েছে মিথ্যা তথ্য প্রচার, মিডিয়া প্রচারণা এবং সামরিক হুমকি।

    মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বিবিসি পারসিয়ান ২১ জনের পরিচয় নিশ্চিত করেছে, যাদের কয়েকজন শিশু।

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তারা ইরান সরকারকে বিক্ষোভকারীদের ওপর ‘নির্যাতন ও হত্যাকাণ্ড’ বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভগুলো “ইরানি জনগণের ক্ষোভের স্বাভাবিক বহিঃপ্রকাশ”, কারণ সরকার উন্নত জীবনযাত্রার সুযোগ দিতে ব্যর্থ হয়েছে।

  • বিএনপির চেয়ারপারসন হলেন তারেক রহমান

    বিএনপির চেয়ারপারসন হলেন তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পেজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়।

    শুক্রবার (৯ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ,জাতীয় স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

  • জকসু নির্বাচনে ভিপিসহ তিন শীর্ষ পদই শিবিরের দখলে !

    জকসু নির্বাচনে ভিপিসহ তিন শীর্ষ পদই শিবিরের দখলে !

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবিরসমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিন শীর্ষ পদেই ছাত্রদলসমর্থিত প্রার্থীদের পরাজয় হলো।

    বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

    ভিপি পদে শিবিরসমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৫ হাজার ৫৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

    জিএস পদে শিবিরের আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।

    আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।

    এর আগে কয়েকদফায় পেছানো ও স্থগিতের পর মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন।

    নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।