Blog

  • দুটি বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন জামায়াত

    দুটি বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন জামায়াত

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে মূলত দুটি বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন তারা।

    এক. নির্বাচনটা কখন হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভিতরেই জনগণের কোনো বড় ধরনের ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার।

    দুই নম্বর আমরা বলেছি, এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে।
    জামায়াত আমির বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভবও না। মাত্র ৫টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন।

    এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে।উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমির বলেছেন, তারা কারও পদত্যাগ চাননি।

  • সাটুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় জেরে স্বামীর আত্মহত্যা

    সাটুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় জেরে স্বামীর আত্মহত্যা

    মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় জেরে স্বামীর বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গত বুধবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

    নিহত যুবক গণেশ মনিদাস (২৬) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী গ্রামের রবি মনিদাসের ছেলে। মনিদাসের ভাই সাগর মনিদাস বলেন, ‘আমার বউদি পরকীয়ার সঙ্গে জড়িত এমন অভিযোগে দাদার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

    এর জেরেই গত ১৪ মে বউদির সামনে সকাল ৬টার দিকে বিষপান করেন দাদা। বিষ পানের পর গুরুতর অসুস্থ অবস্থায় গনেশকে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঢাকার সোহরা-ওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • সন্ধানী-

    সন্ধানী-

    রস যত দিন দেহে প্রিয়

    ল`হ সাধ-মজা,

    কুষ্ঠতায় হবে বর্ণহীন, একদিন

    -মরুতে মর্ম ধজা।।

     

    অর্থে-স্বার্থে সদা চলন

    বাজাঁও প্রেম ডুগডুগি,

    ভিজিঁয়ে কোমর-নাচানী দোলন

    বলনে, আমীষ ভোগী।।

     

    পড়েকি মনে? মিলনের ধামে

    কি? দিয়েছিলে কথা,

    আকুল-তিয়াশে প্রেম প্রিয়াসে

    সেই যুগল ব্যাকুলতা।।

     

    স্বাধীনতায় আজ, যুগাঙ্কী তুমি

    ঢলছে কামনার রস,

    উৎঙ্খলনের অমৃত সাধ

    -হয়ে মায়ার বশ।।

     

    পরীক্ষা এ’ যাচাই-বাছাইয়ের !

    তাই, সরল-গরল মিকচার,

    নিরন্কুশ রস-মঞ্জুরী- প্রভু

    একদিন, চাইবে ফেরৎ তাহার।।

     

    সাজেদা গো’-

    এ-ধাম, ভজনার খেলাঘর

    তাতাঁরে বাজাতে-নিজের স্বরে

    খেলছে বাজীঁকর।।

     

    উড়ছে ঘুড়ি, আকাশ জুড়ি

    -দিচ্ছে সূতো ঢিল,

    কর্ম ফলে ধর্ম বিচার

    করিবেন একদিন বিজয়ী বীর।।

  • প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী

    প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী

    প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না।

    শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

    পাঠকদের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

    প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।

    অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস এর ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড ইউনূস স্যার এর দরকার আছে।

    বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন।

    বিশ্ব সম্প্রদায়ের কাছে ডঃ মুহাম্মদ ইউনূস এর সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব।

    আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।

    পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করেনা। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে।

    সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।

    দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র কোন সময়ে অনুষ্ঠিত হবে বলেই আশা করি, তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এসময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে, করতে হবে জুলাই সনদ।

    তবে ডিসেম্বর থেকে জুনে দেয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্সাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না। স্যারকে যখন আনা হয়েছে, তখন বিমানবন্দরে দাঁড়িয়ে স্যার বলেছেন, আমার কথা শুনতে হবে।

    জুলাই-আগস্ট’২৫ এ আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না।

    ইনকিলাব জিন্দাবাদ।

  • দেশের প্রয়োজনে ওরা তিনজন একমত

    দেশের প্রয়োজনে ওরা তিনজন একমত

    দেশের রাজনৈতিক অঙ্গনে দ্রুত ঘটতে থাকা ঘটনার মধ্যে সর্বশেষ সংযোজন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

    দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।

    শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টার দিকে এক ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি।  ফেসবুক পোস্টে তিনি লিখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন।

    এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    পরে তিনি জানান, ইউনূসের পদত্যাগের সম্ভাবনার খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

  •  শুধু নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি-রিজওয়ানা হাসান

     শুধু নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি-রিজওয়ানা হাসান

    শুধু নির্বাচন করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    তিনি স্পষ্ট করে বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, এর বাইরে একদিনও এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই।

    শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    রিজওয়ানা হাসান বলেন, ‘কাল (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের সভার পর অনেক সময় আমরা আলোচনা করেছি। আমাদের তিনটা কঠিন দায়িত্ব- একটি সংস্কার, অন্যটি বিচার, আরেকটি নির্বাচন। শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্বটা নেইনি। আমাদের আরও দুটি দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা সেগুলো পালন করতে পারছি না। ’

    তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত ধরনের দাবি রয়েছে, সব দাবি নিয়ে রাস্তা আটকে দিচ্ছে। এতে রাস্তা একেবারে অচল হয়ে যাচ্ছে। এ অবস্থা নিরসনে আমরা কিছুই করতে পারছি না।

    আমাদের দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে, যখন আমরা সবার সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলেই পালন করতে পারার বিষয়টা আরেক। ’

    উপদেষ্টা বলেন, ‘যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে, আমাদের দায়িত্ব পালনে সেগুলো কীভাবে মোকাবিলা করবো কিংবা আদৌ পারবো কি না, যদি পারি সেটা কীভাবে করবো আর না পারলে কী করণীয় হবে সেগুলো নিয়ে আমরা চিন্তা করেছি। ’

    নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই।

    তিনি আরো বলেন, ‘আমরা যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। আর যদি দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমাদের যার যার নিজস্ব অনেক কাজ রয়েছে। তখন দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকল না। ’

  • মানিকগঞ্জ আদালতে মমতাজকে ডিম নিক্ষেপ !

    মানিকগঞ্জ আদালতে মমতাজকে ডিম নিক্ষেপ !

    জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে মানিকগঞ্জ আদালতে ডিম নিক্ষেপ করেছে জনতা। মানিকগঞ্জ আদালতে শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় ছাত্রদল, যুবদল ও সাধারণ জনগণ ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে এসব ডিম ছুড়ে মারেন।

    এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বলেন, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন।

    এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আজ শুনানিতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সেই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    ওসি আরও বলেন, আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় মানুষ কিছু ডিম নিক্ষেপ করেছে। আমি সারাক্ষণ তার পাশেই ছিলাম, আমারও ডিম লেগেছে।

     

  • মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা আটক

    মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা আটক

    মামলার নামে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (২১ মে) সকাল ৮টায় নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

    আটক মেহরাব ও আশরাফুল ইসলাম রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছিলেন। আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, মেহেরাব ও রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের পলাতক আওয়ামী লীগ সদস্যসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করে অব্যাহতি দেওয়ার কথা বলে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

    এছাড়া পুলিশের সঙ্গে অসদাচরণ এবং ‘মানিকগঞ্জ নিউজ’ পেজ নামের একটি ফেক আইডি দিয়ে বিভিন্ন বিভ্রান্তি, গুজব ছড়ানোর সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়েও অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ওসি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ জানান, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং অভ্যুত্থানের পর তারা সততা ও ন্যায়ের পক্ষে সাহসী স্লোগান এবং ভূমিকা রেখেছেন। কোনো কাজে তাদের ভুল থাকলে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

    রমজান মাহমুদ আরও বলেন, আমার সহকর্মীদের অজানা স্থানে আটকে রেখে বিভিন্নভাবে জেরা করা হচ্ছে। মনে রাখতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন। আটকদের দ্রুত মুক্তি না দিলে আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

  • ভায়রার মেয়েকে ধর্ষণের অভিযোগে, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    ভায়রার মেয়েকে ধর্ষণের অভিযোগে, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    পুলিশ কনস্টেবল স্ত্রীর বিধবা বড় বোনের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রীর মা।

    বুধবার (২১ মে) দুপুরে মামলার বাদির আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মহানগরীর কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছে। বাদি ও ভিকটিম মামলা দায়েরের পর অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

    কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ হাতে পেলে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মামলায় একমাত্র আসামি সবুজ হোসেন আকন (৪১) জেলার বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান আকনের ছেলে। সে (সবুজ) বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান।

    মামলার বাদি ভূক্তভোগি স্কুল ছাত্রীর বিধবা মা এজাহারে উল্লেখ করেছেন, তার বোন পুলিশ কনস্টেবল। অস্ত্রপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ায় তাকে দেখাশোনার জন্য এসএসপি পরীক্ষার্থী মেয়েকে ২০২৪ সালের ২৩ জুলাই বোনজামাতা সবুজের গ্রামের বাড়ি বাবুগঞ্জ বকসিরচর গ্রামের বাড়িতে পাঠানো হয়।

    মাঝে মধ্যে কেনাকাটা করার জন্য সবুজ তার মেয়েকে বরিশাল শহরে নিয়ে যেতো। কিছুদিন যেতে না যেতেই তার মেয়েকে সবুজ আকন কু-প্রস্তাব দেয়।

    এতে সে রাজি না হলে হত্যার ভয়ভীতি দেখিয়ে আসামি সবুজ বরিশাল নগরীর আমানাতগঞ্জ এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে।

    ভুক্তভোগী স্কুল ছাত্রী (১৫) অভিযোগ করে বলেন, সর্বশেষ ২০২৪ সালের ২১ নভেম্বর আমি নির্যাতিত হয়ে মায়ের কাছে ফিরে আসি। এ সময় খালু সবুজ আকন নোটারী পাবলিকের মাধ্যমে একটি ভূয়া কামিননামা তৈরী করে আমাকে স্ত্রী হিসেবে দাবি করে।

    পরে আমাকে নিয়ে যাওয়ার জন্য গৌরনদী উপজেলার নানা বাড়িতেও আসে। পাশাপাশি বিভিন্ন সময় খালু সবুজ আকন তার ক্যাডার বাহিনী নিয়ে আমাকে অপহরনের চেষ্টা করে।

    এ ব্যাপারে মামলার আসামি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হোসেন আকন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি নস্ট করার জন্য ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

    জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, মামলার বিষয়টি লোকমুখে জেনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হবে। কেন্দ্র থেকেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • করিডোর নিয়ে আমাদের কারও সঙ্গে কোনো কথা হয়নি’

    করিডোর নিয়ে আমাদের কারও সঙ্গে কোনো কথা হয়নি’

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন,  আপনারা চাইলে খবর নিতে পারেন জাতিসংঘে, আমরা মিয়ানমারের রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করি নাই। আজ বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি তে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    নিরাপত্তা উপদেষ্টা বলেন, আগে করিডোর ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে, একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আরাকানে যে অবস্থা সেখানে করিডোরের কোনো প্রয়োজন নেই। করিডোর সৃষ্টি করে লোকজনের যাতায়াতের ব্যবস্থা করার কোনো প্রয়োজনীয়তা নেই। সেখানে যে প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া।

    উপদেষ্টা বলেন, আমরা এখান থেকে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে, যেহেতু আরাকানে সাহায্য সহযোগিতা অন্যান্য সাপ্লাইডোর দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই জাতিসংঘ আমাদের এইটুকু বলল, আপনারা আমাদের এইটুকু সহযোগিতা করেন যাতে আমরা সাহায্যগুলো এ জায়গা দিয়ে নিয়ে যেতে পারি।

    জাতিসংঘ তো গত ছয় থেকে সাত বছর ধরে আমাদের চোখের সামনে রোহিঙ্গাদের সাহায্য দিয়ে যাচ্ছে। তারা বলেছে আপনার আমাদের এইটুকু জায়গাতে সাহায্য করবেন, যাতে করে জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে চ্যানেলগুলো আছে সেখানে এসব সহযোগিতা পৌঁছে দিতে পারে।

    তিনি বলেন, আরাকানের পরিস্থিতি যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারব না। প্রত্যাবাসনের পূর্বশর্তে আমরা এখনো আসি নাই। অনেকেই বলছেন, করিডোর নিয়ে আমরা কারও সঙ্গে আলোচনা কেন করিনি?

    আমি বলতে চাই অস্তিত্ববিহীন বিষয় নিয়ে আমরা কীভাবে আলোচনা করব। যার অস্তিত্ব নাই সেই বিষয়ে কী করে আলোচনা হয় বলেও প্রশ্ন রাখেন নিরাপত্তা উপদেষ্টা।