Category: জাতীয়

  • ফিলিস্তিনে শান্তি কামনায় মোনাজাতে কাদঁলেন লাখো মানুষ

    ফিলিস্তিনে শান্তি কামনায় মোনাজাতে কাদঁলেন লাখো মানুষ

    ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ অবস্থা থেকে উত্তেরণ ও ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মহান আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা জানিয়ে বিশেষ মোনাজাতে কাঁদলেন লাখো মানুষ।

    শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে এই বিশেষ মোনাজাত করেন মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। মোনাজাতে তিনি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি কবুল করে নেওয়ার কথা বলেন।

    ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য দোয়া করেন। মোনাজাতে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার ওপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান।

    মোনাজাতে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থতা, শিশু ও নিরীহ নাগরিক দের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ, বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়েছে।

    এর আগে, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সোয়া ৩টার দিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মোনাজাতের আগে মঞ্চে থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

    এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমদুল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

  • জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ড. খলিলুল রহমান

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ড. খলিলুল রহমান

    প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের পদবি পরিবর্তন করে দিয়েছে সরকার।

    খলিলুর রহমানের পদবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে পরিবর্তন করে বুধবার (৯ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে তার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেরও সহায়তা করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দিয়ে গত বছরের ১৯ নভেম্বর খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেয় সরকার।

  • বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত

    বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত

    ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ফলে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে না। গত ৮ এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘২০২০ সালের ২৯ জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া হবে।’

    বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল।

    ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করল, যার কয়েক দিন আগে ভারত, বাংলাদেশসহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

     

     

     

  • ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এনডিবি

    ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এনডিবি

    আগামী এক বছরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে ব্রিকস-প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

    মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ।

    এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ বলেন, বর্ধিত ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেসিলিয়েন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের ব্যাংক ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে।

    কিন্তু চলতি বছর বাংলাদেশের উন্নয়নে প্রয়োজনীয় তহবিলের তিন-গুণেরও বেশি প্রয়োজন।বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে সহায়তা করতেও এনডিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কাজবেকভ।

    এনডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, এনডিবি বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য ঋণ দিতে আগ্রহী। কাজেবেকভ জানান, এনডিবি মাল্টি-মুদ্রা ঋণ চালু করেছে, যা বাংলাদেশের সুবিধা হবে।

    সাক্ষাতে প্রধান উপদেষ্টা দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অঞ্চলে হাজার হাজার শ্রমিকের আবাসন সুবিধার মতো সামাজিক অবকাঠামোতে এনডিবি সহায়তার ওপর জোর দেন।

  • গাজায় হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

    গাজায় হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি ) প্রাণ রসায়ন ও অণুপ্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বেলা সাড়ে ১১টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা।

    সমাবেশে প্রাণ রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, সারাবিশ্ব আজ দেখছে তারা একটি অভিশপ্ত জাতি। যারা নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে।

    সময় এসেছে আজ পুরো মুসলিম বিশ্বকে এক হওয়ার। গুড়িয়ে দিতে হবে সমস্ত বিষদাত। মাহফুজ ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, সেই দিন আর বেশি দূরে না, যেদিন আল্লাহর সব বাণী আমাদের সামনে দৃশ্যমান হবে।

    প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী নূর নাহার লিয়া বলেন, আমরা গত এক বছর যাবত ইসরায়েলের পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং কমেনি, বোম্বিং বন্ধ হয়নি। তাই শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবে না।

    মিসর, পাকিস্তান, তুরস্ক, ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ করেন এই প্রতিবাদে অংশ নেওয়ার। টিএসসিতে সমাবেশ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

  • প্রধান উপদেষ্টার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

    প্রধান উপদেষ্টার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

    বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বাড়ানো।

    বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন। বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা (সরকার প্রধানরা) সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি তে এসব তথ্য জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিমসটেকের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তার সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশ তার সব নাগরিকের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অবিচল।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস মুক্ত বাজার এলাকা চুক্তি এফটিএ-সংক্রান্ত বিমসটেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং পরিবহন সংযোগ সম্পর্কিত বিমসটেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমসটেককে আরও দৃশ্যমান এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়।

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে সভাপতিত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা একটি অন্তর্ভুক্তিমূলক এবং কর্মমুখী বিমসটেকের প্রতি স্বীকৃতির বিবৃতি দেন। এর আগে, সকালে প্রধান উপদেষ্টা থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাতঃরাশের বৈঠক করেন।

    ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

     

  • থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা।

    একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

    এর আগে গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভারাওয়াত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

  • বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

    বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

    বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে তিনি রওনা হন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানান।

    সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

    এর আগে বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টে-টিভ ড. খলিলুর রহমান জানান, বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেওয়া হবে।

    এর মধ্যে রয়েছে- বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; নিরাপত্তা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; জনগণের মধ্যে সংযোগ; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন; কানেক্টিভিটি।

    হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, অধ্যাপক ইউনূস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

     

     

     

     

  • চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    চট্টগ্রাম মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দুজনের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।

    এ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজন মারা যান চট্টগ্রামের পদুয়া হাসপাতালে। বাকি দুজনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

    এর আগে, আজ বুধবার সকাল সাড়ে ৮টার লোহাগড়ার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।ি

    উল্লেখ্য, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন পাঁচজন।

  • আমরা কখনো বলিনি আগে নির্বাচন, তার পরে সংস্কার

    আমরা কখনো বলিনি আগে নির্বাচন, তার পরে সংস্কার

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো এ কথা বলিনি যে, আগে নির্বাচন, তার পরে সংস্কার। এটা যদি কেউ বলে, তাহলে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্থার দরকার, সেটা করতে বলা হয়েছে।

    তিনি বলেন, যারা সংস্কার করতে এসেছেন, তারা জনগণের বাইরে গিয়ে কিছু করলে বিএনপি তা সমর্থন করবে না। জনগণ যেটা চাইবে, আমরা সেটাকেই সমর্থন করব। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিক দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

    মির্জা ফখরুল বলেন, সুশাসনের জন্য ও রাষ্ট্র পরিচালনার জন্যে গণতন্ত্রই শ্রেষ্ঠ ব্যবস্থা। এটাই একমাত্র ব্যবস্থা, যেখানে মানুষের বক্তব্য বিবেচনায় নেওয়া হয়, নির্বাচিত সরকার দেশ চালায়। এই যে আমরা একটা ভয়ে থাকি যে, রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে যায়। স্বৈরাচার হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।

    সুতরাং, এখানে গণতন্ত্রের কোনো দোষ নেই। গণতন্ত্রই শ্রেষ্ঠ ব্যবস্থা, তা না হলে আওয়ামী লীগের মতোই অবস্থা হবে, ফ্যাসিবাদের জন্ম হবে। বিএনপির সময়ে কখনো ফ্যাসিবাদের উত্থান হয়নি বা কর্তৃত্ববাদের উত্থান হয়নি।

    সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশজুড়ে একটা প্রচারণা চালানো হচ্ছে যে, বিএনপি আগে নির্বাচন চায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরাই সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি।

    এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।