Category: ঢাকা বিভাগ

  • মানিকগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার

    মানিকগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার

    মানিকগঞ্জে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার সেওতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার আকাশী এলাকার বাসিন্দা এ্যাড. কামরুল ইসলাম প্রকাশ খোকনের স্ত্রী সুলতানা বেগম (৩২) এবং দৌলতপুর উপজেলার কাকরাইদ এলাকার(বর্তমানে সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকা থাকেন) মৃত আয়নাল বেপারীর ছেলে জিয়াউর রহমান (৪২)।

    ডিবি সূত্রে জানা গেছে, সেওতা এলাকার সোরহাব আলী মণ্ডলের মালিকানাধীন একটি বহুতল ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন সুলতানা বেগম। ওই বাসাকে কেন্দ্র করেই তিনি ও তার সহযোগী জিয়াউর রহমান মাদক কারবার চালিয়ে আসছিলেন।

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হই।

    গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

    মানিকগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

  • নারায়ণগঞ্জে ৩ লাশ উদ্ধার, আটক ১

    নারায়ণগঞ্জে ৩ লাশ উদ্ধার, আটক ১

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।

    এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) এবং তার ছেলে হাবিব (৩)। আটক ব্যক্তির নাম ইয়াছিন। তিনি নিহত লামিয়ার স্বামী ।

    স্থানীয় বাসিন্দারা জানান, নিহতরা স্থানীয় বাসিন্দা। গত চারদিন ধরে তারা নিখোঁজ ছিলেন। আজ দুপুরে নিজ বাড়ির পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার হয়।

    নিহত স্বপ্নার বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে সংসার করছিল। স্বপ্না ছিল মানসিক ভারসাম্যহীন। গত চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি, আমার বোনের মেয়েদের খুন করা হয়েছে।

    তিনি আরো বলেন, লামিয়ার স্বামী বখাটে। তাদের সংসারে প্রায় ঝগড়া হতো। জানি না কে তাদের হত্যা করেছে। আমরা সঠিক বিচার চাই।” সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে। আইনানুগ কার্যক্রম চলমান।

  • সাটুরিয়ার রৌহায় গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    সাটুরিয়ার রৌহায় গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ময়না আক্তার (৩৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামের এ ঘটনা ঘটে। আত্মহননকারী নাম ময়না আক্তার। সে একই গ্রামের অটো চালক জামাল মিয়ার স্ত্রী।

    নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই ময়না ও জামালের মধ্যে পারিবারিক কলহ সব সময় লেগেই থাকত। এর জেরে পরিবারের লোকজনের অগোচরে নিজ বসত ঘরের পূর্ব পশ্চিম পাশের রুমে বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে ময়না।জানাগেছে ময়না আক্তারের ময়নাল হোসেন (১৮) হৃদয় হোসেন (১৩) নামের দুই পুত্র সন্তান রয়েছে।

    সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।আইনগত ব্যবস্থা নেয়া হবে প্রক্রিয়াধীন।

  • টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে ৪ সন্তান প্রসব

    টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে ৪ সন্তান প্রসব

    টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন আঁখি মণ্ডল নামে এক গৃহবধূ। এরমধ্যে একজন মারা গেছে। সোমবার (৭ এপ্রিল) উপজেলার কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. মেহেরুন নেছা মায়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    হাসপাতাল ও স্বজনরা জানায়, প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়নের যতুকী গ্রামের রতি সরকারের স্ত্রী আঁখি মণ্ডল।

    রোববার সন্ধ্যায় হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মেহেরুন নেছা মায়া অস্ত্রোপচারের মাধ্যমে তার চার সন্তান প্রসব করান। এর মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে বাচ্চা ছিল। এক ছেলে বাচ্চা গর্ভে মারা যায়।

    এ বিষয়ে ডা. মেহেরুন নেছা মায়া বলেন, প্রসব ব্যথা নিয়ে আমাদের কাছে আসলে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি জীবিত বাচ্চা ও একটি মৃত বাচ্চা ডেলিভারি করা হয়েছে।

    নবজাতকদের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এনআইসিউতে রাখা হয়েছে।

  • মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে  জেলহাজতে প্রেরণ

    মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে  জেলহাজতে প্রেরণ

    মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন উচ্চ আদালত থেকে জামিন পরবর্তী মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

    মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিচারক লিয়াকত আলী মোল্লার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক গোলাম মহীউদ্দীনকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি মামলা ও জেলা বিএনপি অফিস ভাঙচুরসহ চার মামলার আসামি তিনি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

    সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ার-ম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন পৃথক চার মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার দুটি মামলার আগাম জামিন মেয়াদ শেষ হলে আদালতে আত্মসমর্পণ করতে আসেন তিনি।

    তার আইনজীবী অসীম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের ৭-৮ জন আইনজীবী। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায়বিচার প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

    মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতার মামলা রয়েছে। ওই সকল মামলায় তিনি মহামান্য উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। দুটি মামলার জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আত্মসমর্পণ করতে আসলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

    রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ ফ ম নুরতাজুল আলম বাহার জানান, আসামির বিরুদ্ধে যে চারটি মামলা রয়েছে সবগুলোতে গুরুতর অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

     

  • ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৭

    ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৭

    ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৭ জন নিহত ও কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডার শরীফ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবউজ্জান এসব তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহ-যোগিতায় উদ্ধার কাজ চালানো হয়। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • গাজায় হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

    গাজায় হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি ) প্রাণ রসায়ন ও অণুপ্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বেলা সাড়ে ১১টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা।

    সমাবেশে প্রাণ রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, সারাবিশ্ব আজ দেখছে তারা একটি অভিশপ্ত জাতি। যারা নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে।

    সময় এসেছে আজ পুরো মুসলিম বিশ্বকে এক হওয়ার। গুড়িয়ে দিতে হবে সমস্ত বিষদাত। মাহফুজ ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, সেই দিন আর বেশি দূরে না, যেদিন আল্লাহর সব বাণী আমাদের সামনে দৃশ্যমান হবে।

    প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী নূর নাহার লিয়া বলেন, আমরা গত এক বছর যাবত ইসরায়েলের পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং কমেনি, বোম্বিং বন্ধ হয়নি। তাই শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবে না।

    মিসর, পাকিস্তান, তুরস্ক, ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ করেন এই প্রতিবাদে অংশ নেওয়ার। টিএসসিতে সমাবেশ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

  • সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী গ্রেপ্তার

    সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী গ্রেপ্তার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী ইয়াকুব পারভেজকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুব পারভেজকে গ্রেপ্তার করে।

    ভুক্তভোগী জানায়, ‘গত ফেব্রুয়ারি মাসে স্টুডিওতে স্কুলের কাজের জন্য ছবি তুলতে গেলে স্টুডিও মালিক ইয়াকুব আমাকে নানাভাবে কু প্রস্তাব দেয়। আমি রাজী না হওয়ায় একপর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পান করিয়ে অচেতন করে ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করে রাখে।

    এর কয়েক দিন পর আমাকে আবার দোকানে ডেকে মোবাইলে ধারণ-কৃত ছবি দেখায়। ছবি ইন্টারনেটে ছেড়ে দেবার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।’

    এলাকাবাসী জানায়, ইয়াকুব পারভেজ স্টুডিও ব্যবসার আড়ালে বিভিন্ন সময় বিভিন্ন স্কুল ছাত্রীদের হয়রানি করে আসছে। অনেকে লোক লজ্জার ভয়ে মুখ খুলে না।

    সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, ‘মামলা রুজু হওয়ার পর রাতেই অভিযান পরিচালনা করে আসামি ইয়াকুব পারভেজকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিশু ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা হয়েছে।’

  • মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জ সদরে সড়কের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে মাঝবয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে দুপুর ২টার দিকে কার্টনবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

    পুটাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য চিত্তরঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টনের বক্সটাকে বাঁশের ঝাড় থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ ও রক্ত বের হচ্ছিলো। পরে খবর পুলিশ এসে কার্টন খুলে মাঝবয়সী নারীর মরদেহ উদ্ধার করে।

    গ্রাম পুলিশ মো. হোসেন আলী বলেন, মেম্বার (চিত্তরঞ্জন সরকার) আমাকে ফোন দিয়ে জানালে আমি ঘটনাস্থলে এসে বাঁশের ঝাড় থেকে কার্টনটি তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে কার্টন খুলে ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়।

    এ ঘটনায় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    সদর থানার ওসি এস এম আমান বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • শরীয়তপু‌রে ঈদের ছুটিতে সেবা পা‌চ্ছেন মা ও শিশুরা

    শরীয়তপু‌রে ঈদের ছুটিতে সেবা পা‌চ্ছেন মা ও শিশুরা

    শরীয়তপুর প্রতি‌নি‌ধি ॥ ঈদের ছুটিতে শরীয়তপুরে চালু রয়েছে পরিবার পরিকল্পনা সেবা সমুহ। ছুটির দিনেও সেবা পেয়ে খুশি মা-শিশু ও স্বজনরা।

    গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবাসহ গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে ।

    শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ঈদুল ফিতরের দীর্ঘ সরকারি ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনার সেবা চালু রাখা হয়েছে। এই মহান উদ্যোগে জেলার ৩৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৭টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১০শয্যা বিশিষ্ট ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

    ছুটির দিনেও চাহিদা অনুযায়ী সেবা পেয়ে এক প্রসূতি মা জানায়, দীর্ঘদিন ধরে তিনি পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করে আসছেন। এবারের ঈদের ছুটির মধ্যেও তিনি সেবা পেয়ে নবজাতক শিশুসহ সুস্থ রয়েছেন। পরিবার পরিকল্পনার এই কার্যক্রমকে তিনি সাধুবাদ জানিয়েছেন।