Category: ঢাকা বিভাগ

  • টাঙ্গাইলে আওয়ামীলীগ নেতার বাসা দখল করে পাগলের আশ্রম !

    টাঙ্গাইলে আওয়ামীলীগ নেতার বাসা দখল করে পাগলের আশ্রম !

    টাঙ্গাইলের কালীবাড়ি এলাকায় এক তরুণী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্যের(ভিপি জোয়াহের) ছয় তলা ভবন দখল পাগলের আশ্রম করেছেন বলে অভিযোগ উঠেছে। ঐ তরুনীর নাম মারইয়াম মুকাদ্দাস মিস্টি। শনিবার (৮ মার্চ) দুপুরে তিনি তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ওই বাসায় ঢুকেছেন।

    বাসা দখলের বিষয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি জানিয়েছেন, ফেসবুকে ঘোষণা দেওয়া হয়েছিল—আওয়ামী লীগের সব নেতার বাড়িতে পাগলদের জন্য আশ্রম গড়ে তোলা হবে। তার অংশ হিসেবে তলা ভবনে তালা ভেঙে প্রবেশ করা হয়েছে এবং এই বাসায় আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগলকে রাখা হয়েছে।

    মিস্টি বলেন, এটাকে জবরদখল বলা যাবে না। কারণ, কোনো ব্যক্তি বিশেষের ব্যবহারের জন্য ভবনটি নেওয়া হয়নি। সমাজে অবহেলিত পাগলদের জন্য আশ্রম করা হচ্ছে। অন্য সমন্বয়করা এতে সমর্থন দিয়েছেন।

    এ দিকে স্থানীয়রা জানিয়েছেন, আবাসিক এলাকায় পাগলের আশ্রম তৈরি করায় অস্বস্তি তারা অস্বস্তিতে আছেন কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার সমন্বয়ক আল আমিন বলেছেন, মারইয়াম মুকাদ্দাস মিস্টি নামের এক জন সমন্বয়ক পরিচয়ে আওয়ামী লীগ নেতার বাসায় পাগলের আশ্রম করেছেন বলে শুনেছি। এটাকে কোনোভাবেই সমর্থন করি না। এটা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের মূল স্পিরিটের সঙ্গে যায় না। বর্তমানে কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবেন না। কারো বাড়ি দখল করার কোনো কার্যক্রম হাতে নিইনি আমরা। কেউ এরকম কাজ করলে, অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

    টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানিয়েছেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। যেহেতু, ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন, সেহেতু এখন ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে না।

    উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বাসায় ডুকে লুটপাট ও ভাঙচুর চালায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) সপরিবারে আত্মগোপনে আছেন।

     

     

  • রমজানের প্রশিক্ষণ বাকি এগারো মাস অনুসরণ করতে হবে- অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন 

    রমজানের প্রশিক্ষণ বাকি এগারো মাস অনুসরণ করতে হবে- অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন 

    স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালক, আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল তত্বাব-ধায়ক, মানিকগঞ্জ ৩ নং আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, মানব জাতির জন্য সংবিধান হিসেবে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পবিত্র কুরআন নাজিলের মাস রহমত বরকত মাগফিরাত পূর্ণ রমজানের শিক্ষা সারা বছর মুমিনদের  বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করতে হবে।

    যেসব হারাম কাজ থেকে রমজান মাসে বিরত থাকতে হয় তা থেকে বারোমাস মুক্ত থাকতে পারলে ত্বাকওয়া অর্জন হবে এই উদ্দেশ্যে আল্লাহ তায়ালা রোজা রাখা ফরজ করেছেন। শুক্রবার মানিকগঞ্জের গোলড়া শিল্পাঞ্চল এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত “মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিপুল সংখ্যক, ব্যবসায়ী,  শিল্প শ্রমিক সহ স্থানীয় কয়েক’শো রোজাদার মুসুল্লি অংশ গ্রহণ করে।

    ইফতার মাহফিলে জামায়াত নেতা মোহাম্মদ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে এবং  মোঃ আসাদুজ্জামান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ মোঃ আবু তাহের, মানিকগঞ্জ জেলা জামায়াতের  মানব সম্পদ বিভাগের প্রধান ইন্জিনিয়ার মোঃ মুসলেহ উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর মুঃ ফজলুল হক,  সদর উপজেলা সেক্রেটারী মানিকগঞ্জ জজকোর্টের বিজ্ঞ এপিপি এডভোকেট মোঃ সালাহউদ্দিন।

    জননেতা মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে, রাষ্ট্র ব্যবস্থার সকল সেক্টরে, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী প্রশাসন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ব্যবসা বানিজ্য, শিক্ষা নীতি, শিল্প নীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু সহ  কুরআানের আইন দিয়ে দেশ পরিচালনায় যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের আহবান করেন।

    উপস্থিত রেজাদার মুসুল্লিদের এ মাসে বেশি বেশি করে কুরআন অধ্যয়ন, হাদিস ও ইসলামি সাহিত্য পাঠ, ফরয ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পরা, সামর্থানুযায়ী  দান-সদাকা, কিয়ামুল লাইল ইত্যাদির মাধ্যমে আত্মসূদ্ধির আহবান জানান।

  • ধামরাইয়ে নিরীহ কৃষকদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

    ধামরাইয়ে নিরীহ কৃষকদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

    মানিকগঞ্জের সাটুরিয়া ও সীমান্তবর্তী ধামরাই উপজেলার সহজ-সরল নিরীহ এলাকাবাসী শাহজাহান সিরাজ,মামুন হোসেন,সুজন মিয়া ও শফিকুল ইসলাম রাজু গংদের বিরুদ্ধে শত্রুতা ও বিদ্বেষমুলক হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে মিথ্যা মামলা ও হুমকি প্রদানের প্রতিবাদে তথাকথিত হাতুরে ডাক্তার,পরশ্রীকাতর ও মামলাবাজ সামচছুল হকের বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী দ্বিমুখা বাজারের কাজল মার্কেট নামক স্হানে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক রাশেদুল হক, ভুক্তভোগী-ফার্মাসিস্ট সুজন মিয়া, শফিকুল ইসলাম রাজু, শাহজাহান সিরাজ,মামুন হোসেন প্রমুখ।

    উক্ত মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসর তথাকথিত হাতুরে ডাক্তার,পরশ্রীকাতর ও মামলাবাজ সামচছুল হক। মামালাবাজ সামচছুল হকের বিচার ও শাস্তির দাবীতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

    তারা আরো বলেন,তার গজনা গ্রামের নিজের বসানো মুড়ি বাজার মেশিনের বিভিন্ন মালামাল নিজে চুরে করে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে একাধিক গ্রামবাসীকে হয়রানি করেছেন।

  • টাঙ্গাইলে প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ করে চাঁদা দাবি

    টাঙ্গাইলে প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ করে চাঁদা দাবি

    টাঙ্গাইলে অপহরণের পর বিকাশের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শহরের থানাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    এসময় মোমিনুল ইসলাম (৩৩) নামে অপহৃত একজনকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণ কুলিয়া এলাকার আবুল হোসেনের ছেলে আল আমিন তালুকদার (৩২) ও দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের মিজান মিয়ার ছেলে কুতুব উদ্দিন রনি (২৮)।

    পুলিশ জানায়, মোমিনুল ইসলাম দীর্ঘদিন শহরের রেজিস্ট্রার পাড়ার ওষুধ কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। এ সুবাদে মোবাইল ফোনের মাধ্যমে রিয়া মনি নামে এক নারীর সঙ্গে পরিচয় হয়।

    গত বুধবার রাতে রিয়া মনি মোমিনুলকে শহরের শান্তিকুঞ্জ মোড়ে ডেকে আনেন। পরে তার সঙ্গে থাকা দুইজন মোমিনুলকে জোরপূর্বক শহরের থানাপাড়ায় ফ্ল্যাটে নিয়ে আটকে রেখে মারধর করে। একপর্যায়ে অপহরণকারীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

    পরবর্তীতে তারা বাড়ি থেকে নগদ টাকা নিয়ে আসার জন্য চাপ দেয়। অপহরণকারীরা মোমিনুল ইসলামের সড়ক দুর্ঘটনা হয়েছে বলে বাড়িতে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দিতে বলে। পরে মোমিনুলের বাবা মোহাম্মদ আলী প্রথমে বিকাশে পাঁচ হাজার টাকা দেন।

    পরে তার স্ত্রী গত বৃহস্পতিবার বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেন। বাকি টাকার জন্য তারা মোমিনুল ইসলামকে মারধর ও নির্যাতন করে। এভাবে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা দিতে হুমকি দেয় অপহরণকারীরা।

    বিষয়টি পরিবারের লোকজন পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোমিনুল ইসলামকে উদ্ধার করে। এসময় দুইজনকে আটক করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

    এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ  বলেন, এ ঘটনায় মোমিনুল ইসলাম রাতে বাদি হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতারদের শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

     

     

  • সাটুরিয়ায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা !

    সাটুরিয়ায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক বৃদ্ধা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপ-জেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর দেওনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম ছামেলা বেগম।  সে দেওনাপাড়া গ্রামের সামছুল হকের স্ত্রী।

    পরিবারিক সূত্র জানায়, ছামেলা বেগম দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ নানা জটিল রোগে ভোগ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ঘরের পাশের গোয়াল ঘরের আড়ার‌ সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

  • জাজিরার পদ্মায় চাঁদাবাজির সময় ২ চাঁদাবাজ গ্রেফতার

    জাজিরার পদ্মায় চাঁদাবাজির সময় ২ চাঁদাবাজ গ্রেফতার

    শরীয়তপুর প্রতিনিধি ॥ জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির অভিযোগে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

    গ্রেফতারকৃতরা একটি সক্রিয় চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা পদ্মানদী দিয়ে চলাচল করা বিভিন্ন নৌ-যানে চাঁদাবাজী করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলা পালেরচর ইউনিয়নের হুকুম আলী সরদার কান্দির মফিজ মালের ছেলে আহম্মদ আলী (২০) ও পাশবর্তী রজব আলী সরদার কান্দির দেলোয়ার হোসেন সরদারের ছেলো সুজন সরদার (১৯)।

    নৌপুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মালবাহি ও বাল্কহেড জাহাজ থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চাঁদাবাজ চক্র।

    এমন সংবাদে মাঝিরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় দুজনকে গ্রেফতার। চক্রটি ট্রলার যোগে পদ্মার বিভিন্ন পয়েন্টে নৌ-যান থেকে চাঁদা আদায় করছিল।

    মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আবুল হাসেম বলেন, চাঁদাবাজ চক্র বিভিন্ন নৌ-যান থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগে নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কিছু দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকন গ্রেফতার

    শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকন গ্রেফতার

    শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদার কান্দি গ্রামের মৃত শুকুর আলী সরদারের ছেলে ও গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

    পুলিশ জানায়, গোসাইরহাট থানার পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামী ছিলেন জেলা পরিষদের সাবেক এই সদস্য। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

    গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেফতার করা হয়েছে। সে পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা একটি সন্ধিগ্ধ আসামী। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

  • কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০টি কক্ষ পুড়ে ছাই !

    কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০টি কক্ষ পুড়ে ছাই !

    গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। এতে ওই কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকার রফিকুল ইসলাম ও সাইজুদ্দিনের কলোনির একটি কক্ষে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে।
    আগুন দেখে কলোনির লোকজন চিৎকার করে বেড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার হোসেন রায়হান চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
  • আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি-সোহেল তাজ

    আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি-সোহেল তাজ

    সব হানাহানি বন্ধ করে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।বুধবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

    নতুন সরকারের কাছে বেশকিছু দাবি তুল ধরে সোহেল তাজ বলেন, সরকার প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও বাঁচার অধিকার আছে। এটা মনে রাখতে হবে।’

    তিনি বলেন, ‘যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল, তার দিকে নজর দিতে হবে। আমাদের মতে ভিন্নতা থাকবে। ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক।

    সাম্য আর ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। এজন্য বিচার ব্যবস্থা, প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব পেশাদার বাহিনী হিসেবে করে গড়ে তুলতে হবে।’

    সাবেক এই স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা বাস্তব উপযোগী করতে হবে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে।

    সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার অধিকার সহ সব মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে। গুম হত্যা বন্ধে আন্তরিক হতে হবে।’

    অভিমানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোভনীয় পদ ছেড়ে যাওয়া এ নেতা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের একটি বার্তা স্পষ্ট, বাংলাদেশের কোনো শাসকই ইচ্ছা খুশি মতো দেশ চালাতে পারবে না। দেশের সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও দেশের তারুণ্য গর্জে উঠবে।

    কোনো শাসকের অন্যায় মেনে নেবে না দেশের ছাত্র-জনতা। সব হানাহানি বন্ধ করে আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি। বাংলাদেশ আমাদের সবার।’

     

  • ভদরগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন

    ভদরগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন

     

    শরীয়তপুর প্রতিনিধি ঃ ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়ন বিএনপি নেতা কবির সরদারের নেতৃত্বে ফসলি জমি দখল করে চলছে মাছ চাষের ঘের খনন। এমন অভিযোগে শরীয়তপুর জেলা প্রশাসক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষক স্বপন বেপারী, কৃষ্ণ চন্দ্র মন্ডল, প্রকাশ মন্ডল, বাদশা সরদার, যতীন্দ্র ঢাকী, নান্টু ঢাকী, মন্টু ঢাকী ও চঞ্চল ঢাকী।

    স্থানীয়দের অভিযোগ ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, বিগত দিনে ছাত্রলীগ নেতা ও মেম্বার রুহুল আমিন ওঝা দলীয় ক্ষমতা ও প্রভাব দেখিয়ে জোর করে ফসলি জমি নষ্ট করে মাছ চাষের ঘের তৈরী করত। ৫ আগস্টের পর রুহুল আমিন ওঝা ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভা-পতি কবির সরদারের সাথে মিলে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

    বর্তমানে এই বিএনপি নেতা কবির সরদার জাকির রাড়ি, রুহুল আমিন ওঝা ও ইসাহাকদের সহযোগিতায় স্থানীয় কৃষকদের বাধা উপেক্ষা করে রাত-দিন ফসলি জমি কেটে পুকুর তৈরী করছে।

    ভুক্তভোগী কৃষকরা জানায়, আমরা বর্তমান সরকারের আমলে জমি খেকোদের অত্যাচার সহ্য করব না। আমরা ফসলি জমি রক্ষার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

    অভিযুক্ত ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির সরদার বলেন, জমিতে মাছের ঘের খননের বিষয়য়ে আমি জানি। দাপ্তরিক কাগজপত্র ও আমি ঠিকঠাক করে দিয়েছি। তবে আমি এর সাথে সরাসরি জড়িত না। ইছাহাক, রুহুল আমিন ও অন্যান্যরা ভেকু দিয়ে পুকুর খনন করে।

    ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে বলেন, কৃষি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা অভিযান চলমান রেখেছি। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।