Category: ঢাকা বিভাগ

  • শিবালয়ের জুলহাসের উড়োজাহাজ এখন ৫০ ফুট উঁচুতে !

    শিবালয়ের জুলহাসের উড়োজাহাজ এখন ৫০ ফুট উঁচুতে !

    মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস নামের এক যুবকের তৈরি উড়োজাহাজ এখন আকাশে উড়ছে। জুলহাস তার তৈরী উড়োজাহাজটি ৫০ ফুট উঁচুতে উড্ডয়ন করাতে সক্ষম হয়েছে। টানা চার বছরের চেষ্টায়  পর উড়োজাহাজটি বানাতে ও উড়াতে সক্ষম হন ষাইটঘর তেওতা এলাকার বাসিন্দা জুলহাস মোল্লা।

    মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে সফলভাবে উড্ডয়ন করে উড়োজাহাজটি। ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করার পর অর্থাভাবে আর পড়া-লেখা হয়নি তার। জুলহাস এখন ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে।

    জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ‘জুলহাস ছোটবেলা থেকেই প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু না কিছু বানাতে চায়। জিজ্ঞেস করলে বলতো, একদিন দেখবে আমি কী বানাইছি। সারা দেশের মানুষ দেখবে। গত চার বছর ধরে চেষ্টা করছে প্লেন উড্ডয়নের। প্রতিবছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে। এবার সফল হয়েছে। গতকাল তার তেরীকৃত উড়োজাহাজ ৫০ ফুট ওপরে উড়ছে।’

    এ ব্যাপারে জেলা প্রশাসক মানোয়ার হোসেন বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে।

     

  • উপদেষ্টা হ‌চ্ছেন সি আর আবরার ও অধ্যাপক আমিনুল ইসলাম

    উপদেষ্টা হ‌চ্ছেন সি আর আবরার ও অধ্যাপক আমিনুল ইসলাম

    অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হি‌সে‌বে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনু‌ষ্ঠিত হ‌বে।

    এর মধ‌্য দি‌য়ে আকার বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের। অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী।

    জানা গেছে, তি‌নি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ব্রিফিংয়ে প্রধান উপ‌দেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার। তি‌নি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

    অন‌্যদি‌কে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হ‌চ্ছে।

    শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘‘বুধবার সকাল সাড়ে ১০টায় স্যারকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে।’’

  • সাটুরিয়ায় গরুচোরের ট্রাকচাপায় নিহত ১

    সাটুরিয়ায় গরুচোরের ট্রাকচাপায় নিহত ১

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের সবুর উদ্দিন (৬৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  ট্রাকে করে চুরি হওয়া গরু নিয়ে যাওয়ার সময় পথরোধ করতে গিয়ে ট্রাকচাপায় তিনি নিহত হন।

    জানা যায়, সোমবার (৩ মার্চ) রাত ২টার দিকে সাটুরিয়া উপজেলার পার্শ্ববর্তী ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে নার্গিসের (৩৫) বাড়ি থেকে ৩টি গরু চুরি করে ট্রাকে নিয়ে সাটুরিয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল একদল চোর। পরে তিনি তার বাবা সবুরকে কল করে গরু চুরি হওয়ার কথা জানান।

    সবুর তার আপন ছোট ভাই শওকত আলী, ভাতিজা নাজমুল বাবুলকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেন। তবে বাঁশের ব্যারিকেড ভেঙে সবুর আলীকে পিষে চলে যায় ঘাতক ট্রাক। সবুর আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে সাভার এনাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    ভাতিজা নাজমুল হাসান বাবুল জানান, দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামের জিয়াউর রহমান জিয়ার কাছে চাচাত বোন নার্গিসের বিয়ে হয়। ওই বাড়ি থেকে ফোন আসে ট্রাকে করে সাটুরিয়ার উদ্দেশ্যে গরু নিয়ে পালাচ্ছে চোরের দল। আমরা খবর পেয়ে চাচাসহ রাস্তায় বাঁশ দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করি।

    কিন্তু বাধা ভেঙে চাচাকে ধাক্কা দিয়ে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় চোরেরা। আশপাশের আরো লোকজনে সহায়তায় চাচাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চাচার মৃত্যু হয়।

    সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে প্রেরণের পাঠানো ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন গ্রেপ্তার

    সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন গ্রেপ্তার

    সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক মো. মতিউর রহমান শেখ।

    তিনি জানান, ইমরান হোসেনকে রাজধানী থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৪ মার্চ) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    এর আগে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

    সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়।

    প্রতারণার মাধ্যমে দেশীয় গরু/ছাগলকে বিদেশি ও বংশীয় গরু বা ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে সাদিক এগ্রোর।

     

  • টাঙ্গাইলে তিন গ্রামের মধ্যে সংঘর্ষ আহত ১৫

    টাঙ্গাইলে তিন গ্রামের মধ্যে সংঘর্ষ আহত ১৫

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ায় সালিশি বৈঠকে পক্ষ-পাতিত্বের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং শোলাকুড়া বাজারের ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

    সোমবার (৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক দফার সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংড়া ইউনিয়নের পীরবাড়িতে একই ইউনিয়নের মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

    বিষয়টি মীমাংসা করতে সোমবার (৩ মার্চ) দুপুরে মুলিয়া গ্রামে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব নেন। বৈঠক চলাকালে শুকুর মাহমুদের পক্ষপাতিত্বমূলক কথার জের ধরে পুনরায় দুই গ্রামবাসীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

    একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বিএনপি নেতা শুকুর মাহমুদ গুরুতর আহত হন। এ খবর তার নিজ গ্রাম সহদেবপুর পৌঁছালে তারাও এসে সংঘর্ষে লিপ্ত হন। এরপর ত্রিমুখী সংঘর্ষে সালিশি বৈঠকে আসা স্থানীয় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

    এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের তিন দিকে তিন গ্রামের বাসিন্দারা অবস্থান নিয়ে দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।

    এসময় ওই মহাসড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  •  সাটুরিয়ায় মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

     সাটুরিয়ায় মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বিভিন্ন বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও পন্য বিক্রির তালিকা বাধ্যতামূলক করার লক্ষ্যে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সাটুরিয়া উপজেলা প্রশাসন, ব্যবসায়ীদের ও প্রাথমিক অবস্হায় কিছু প্রতিষ্ঠানে সর্তক মূলকভাবে ৫০০ থেকে ১০০০ টাকা জরিমানা করেন।

    সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

    এ সময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: শাহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

    শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

    শরীয়তপুর প্রতিনিধি : ডাকাতির চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। এ সময় আরো ৬ ডাকাত গুরুতর আহত হয়েছে। ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে শরীয়তপুর ও মাদারীপুরে আরও ৯ জন এলাকাবাসী আহত হয়েছেন।

    নিহত ডাকাতদের পরিচয় ও ব্যক্তিগত তথ্য সংগ্রহে কাজ করছে সিআই ডির ক্রাইমসিন শাখাসহ পুলিশের বিভিন্ন শাখার বিশেষজ্ঞ টিম। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ডাকাতদল শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় জনসাধারণের রোষানলে পড়ে। সেখান থেকে রাত ১টার দিকে আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

    রাত দেরটার সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন। আহত ৬ ডাকাত ও এলাকাবাসী দের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সিআইডি’র ক্রাইমসিনের এস আই আমিনুল ইসলাম বলেন, নিহত ডাকাতদের পরিচয় নিশ্চিত করার জন্য আঙ্গুলের ছাপ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিভাইজে দেওয়া হয়। প্রাথমিক ভাবে নট ফাউন্ড এসেছে। পরবর্তীতে কোন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট থানাকে অবগত করবো।

    শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারহাট এলাকায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয়রা ডাকাতদের ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা নিজেদের রক্ষা করতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মাদারীপুরে ৭ জন এবং শরীয়তপুরে ২ জন আহত হন।

    মাদারীপুরের আহত ৭ জনসাধারণের মধ্যে ৫ জন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর ২ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

    ডাকাতরা পালানোর জন্য শরীয়তপুরের কীর্তিনাশা নদী ব্যবহার করতে চেয়েছিল। পালং থানার পুলিশ তখন বিভিন্ন স্পটে অবস্থান নেয়। আঙ্গারিয়া সেতু পার হয়ে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় ডাকাতরা স্থানীয়দেও রোষানলে পড়ে।

    ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহত ডাকাতদের ব্যক্তিগত পরিচয় ও ফরেনসিক তথ্য সংগ্রহ করতে কাজ করছে পুলিশের বিভিন্ন বিশেষজ্ঞ টিম।

    শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুন-তাসির খান জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাকাতদের গুলিতে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

    রাত ১টার পর আহত ৭ ডাকাতকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে অপর এক ডাকাতকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

  • অপারেশন ডেভিল হান্টে মানিকগঞ্জে গ্রেফতার ৬৬

    অপারেশন ডেভিল হান্টে মানিকগঞ্জে গ্রেফতার ৬৬

    মানিকগঞ্জের সাত উপজেলায় অপারেশন ডেভিল হান্টের ১৮ দিনে, আওয়ামী লীগ, যুবলীগ, সাবেক ইউপি চেয়ারম্যান, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে এই নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন সরকার।

    তিনি বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

  • প্রেসক্লাব সাটুরিয়ার নব গঠিত কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল

    প্রেসক্লাব সাটুরিয়ার নব গঠিত কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল

    সাটুরিয়া প্রতিনিধি: প্রেসক্লাব সাটুরিয়া নব গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাটুরিয়া গণ কল্যাণ ট্রাস্ট হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজামান আসাদ অন্যান্য সদস্যদের পরিচিতি তুলে ধরেন । নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পর প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেসক্লাব সাটুরিয়া ও মানিকগঞ্জ জজকোর্ট (পিপি) এ্যাড. এ এফ এম নুরতাজ আলম (বাহার)। প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    পরিচিতি পর্ব শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সাটুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলী হলেন, প্রধান উপদেষ্টা এ্যাডঃ আ.ফ.ম নুরতাজ আলম (বাহার), উপদেষ্টা এ্যাডঃ শফিকুল ইসলাম।

    কমিটির সদস্যরা হলেন, সভাপতি: এম নজরুল ইসলাম, সিঃসহ-সভাপতি :সিকদার শামীম আল মামুন, সহ-সভাপতি: মো আজিজুর রহমান,সাধারণ সম্পাদক: মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক: মো সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ: ইঞ্জিনিয়ার মো মাসুদ রানা, দপ্তর সম্পাদক: মোঃ মোহতাসিম বিল্লাহ, প্রচার সম্পাদক: মো. নজরুল ইসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক: মো শাহীন আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য: মো ইউনুছ আলী, মোঃ আক্তার হোসেন মিলন, মো রাশেদুল হক, সদস্য: মো সাঈদুল ইসলাম সাঈদ, মো আরিফুর রহমান অরি, মো. রেজাউল করিম, স্বপন রানা, মো. শরিফুল ইসলাম,মো আমিনুর রহমান।

    অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে পাশে থাকার আহ্বান জানান এবং আগামীর পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।

  • ভেদরগঞ্জে খাল স্থানান্তর করায় ২০ ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির অভিযোগ

    ভেদরগঞ্জে খাল স্থানান্তর করায় ২০ ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির অভিযোগ

    শরীয়তপুর প্রতিনিধি ॥ ভেদরগঞ্জ উপজেলার ৪৫ নং পুটিজুড়ি মৌজায় সাজনপুর বাজার। বাজারের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে একটি খাল।

    সেই খালের বড় অংশ দখল করে সাজনপুর বাজারের ব্যবসায়ীরা বহুতল ভবন ও পাকা করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সময়ের বিবর্তনে খালের প্রবাহ ঠিক রাখতে খনন কাজ শুরু হয়।

    নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খাল খনন করায় ক্ষতির সম্মুখিন হয়েছে ব্যক্তি মালিকানা জমিসহ প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। এমন অভিযোগ এনে আদালতে দেওয়ানী ৪৬৪/২০২২ নং মামলা করেছে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবার।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ ও মামলার বাদী ইসমাইল হাওলাদার, ইউনুছ, রাজ্জাক, শাহ আলম, নিজাম, হোসেন, সিরাজ, রিপন, হাসেন হাওলাদার অভিযোগ করে বলেন, যেহেতু খালটি প্রভাবশালী মহলের দখলে রয়েছে তাই খালের নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খনন কাজ শুরু করা হয়।

    সেই কারণে খালের পূর্ব তীরে গড়ে ওঠা আমাদের ব্যক্তি মালিকানা ২০টি দোকান থেকে ইতোমধ্যে ৮টি দোকান ভাঙ্গা পড়েছে। অন্যান্য দোকানগুলিও রয়েছে হুমকির মুখে।

    আদালত ২০২২ সালের ১৪ আগস্ট বিবাদীদের বিরুদ্ধে কারন দর্শানোর আদেশসহ অস্থায়ী নিশেধাজ্ঞার দরখাস্ত নিস্পত্তি পূর্ব পর্যন্ত নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। অদ্যবদি বিবাদীরা কোন কারন না দর্শিয়ে কয়েকদিন যাবৎ পুনরায় খাল খনন শুরু করেছে।

    অভিযোগকারীরা আরো বলেন, এদিকে বহুতল ভবন করেছে সাবেক চেয়ারম্যান হাজী নুরুল হক, আলী বক্স তপাদার, ছাত্তার শেখ। অপর দিকে মান্নান টেলিকম, আল আমিন বস্ত্রালয় এবং ধুমকেতু ক্রীড়া চক্র ও সমাজ সংঘও নির্মিত হয়েছে খাল দখল করে। প্রায় ৩ বছর পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তারা পরিমাপ করে খালের জমি নির্ধারণ করে।

    সেই চিহ্ন অনুযায়ী মান্নান টেলিকম খালের ভিতরে। যারা ২০ ফুট জমির মালিক তারা খাল দখল করে ১০০ ফুটের মালিক হয়েছে। এখন খাল খননের জন্য আমাদের পৈত্রিক সম্পত্তিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলা হচ্ছে।

    তারা আরো বলেন, আমাদের উপর জুলুম করা হচ্ছে। বিবাদীরা আদালতের আদেশ অমান্য করেছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের উচ্ছেদ করা বেআইন। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। আমরা উচ্চ আদালতে যাবো।