Category: ঢাকা বিভাগ

  • শনিবার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা !

    শনিবার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা !

    গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।  এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

    এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

    শুক্রবার(৭ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…।

    এছাড়া, গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে থাকবেন কেন্দ্রীয় নেতারা।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেছে।

  • গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বাড়ী ভাঙচুর

    গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বাড়ী ভাঙচুর

    গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয়দের মারধরে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান একদল বিক্ষুব্ধ ছাত্র–জনতা।

    স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড-ভোকেট আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র–জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে।

    এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন।

    তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। গুরুতর আহতাবস্থায় ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। এখন (রাত ১২টা) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

     

  • মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করা হয়। এর আগে সন্ধ্যা থেকেই চত্বরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা।

    সাড়ে ৭টার দিকে তাদের সঙ্গে থাকা হাতুড়ি ও ছেনি দিয়ে চত্বরের ওয়াল ও সিঁড়ি ভাঙতে শুরু করেন তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার স্মৃতি ও তার বাবার প্রতিচ্ছবি রয়ে গেছে। আমরা এ দেশে তাদের কোনো স্মৃতি রাখবো না।

    এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক, রমজান মাহমুদ, সাইয়েদুর জামান নুর আলভি, আশিকুর রহমানসহ শত শত ছাত্র-জনতা।

  • সপ্রাবি ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিল !

    সপ্রাবি ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিল !

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন।

    উল্লেখ্য গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

  • মানিকগঞ্জের ঘিওর মাদ্রাসা শিক্ষিকার মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জের ঘিওর মাদ্রাসা শিক্ষিকার মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামে সুমাইয়া আক্তার (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া আক্তার ঠাকুরকান্দী পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। তিনি স্থানীয় পোলট্রি ফিড ব্যবসায়ী মোস্তাক আহমেদের স্ত্রী।

    মোস্তাক আহমেদ জানান, রাতে দোকান থেকে ফিরে তিনি স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের টয়লেটের সামনে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

     

  • মানিকগঞ্জ মেডিকেল কলেজে ব্যাপক দুনীর্তির প্রমান পেয়েছে দুদুক

    মানিকগঞ্জ মেডিকেল কলেজে ব্যাপক দুনীর্তির প্রমান পেয়েছে দুদুক

    মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক দুনীর্তির প্রমান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুরে দুদকের তদন্তকারী একটি টিম হাসপাতালে অভিযান চালায়। এই সময় তদন্তকারী টিমের সদস্যরা হাসপাতালের স্টোর রুমসহ বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

    তারা দেখতে পান, রোগীদের ব্যবহৃত কম্বল নিম্নমানের এবং তাদের দেওয়া খাবারের মান ও মাছের ওজনে কম। বিভিন্ন ওয়ার্ড অপরিচ্ছন্ন। হাসপাতালের সেবার মান নিন্ম মানের। তাছাড়া,  বিভিন্ন ক্রয় সংক্রান্ত নথিপত্রে ব্যাপক অনিয়ম রয়েছে। কেমিক্যালের অভাবে রোগীদের জরুরী পরীক্ষা নীরিক্ষা বন্ধ। এমনকি সিটিস্ক্যান মেশিন নষ্ট বলে জানানো হয়।

    অধিকাংশ ডাক্তারদের অনুপস্থিতি, এবং বদলীতে ডিপাটমেন্ট ভিত্তিক ডাক্তার শুণ্যতায় চিকিৎসা সেবা হ-য-ব-র-ল অবস্থা। এই সময় তদন্ত-কারী টিম হাসপাতালের টিকেট কাউন্টার অবিন্ন্যস্ত ও কর্মচারীদের অনুপস্তিতি লক্ষ্য করেন। হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী কাছে তুলে ধরলে তিনি এর যথাযথ উত্তর দিতে ব্যর্থ হন।

    তদন্ত কমিটির সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ উপস্থিত সাংবাদিকদের জানান, এই হাসপাতালে কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়ম দেখা গেছে। নিম্নমানের কম্বল ২৪০০ টাকা করে ক্রয় দেখানো হয়েছে। যা বাজারে ৩০০-৫০০ টাকার বেশি না।

    তাছাড়া রোগীদের খাবারের এক টুকরো মাছের ওজন থাকার কথা ২৩০ গ্রাম, সেখানে গড়ে মাত্র ১৫৫ গ্রাম আছে। যা এক ধরনের প্রতারণা বলে তিনি উল্লেখ্য করেন।

  • শরীয়তপুর সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

    শরীয়তপুর সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

    শরীয়তপুর প্রতিনিধি ঃ গত ১৭ জানুয়ারী শরীয়তপুর সিভিল সার্জন অফিসে ৪৭টি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই নিয়োগে অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (৫ ফেব্রুয়ারী) মাদারীপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতেৃত্বে শরীয়তপুর সিভিল সার্জন কায়ালয়ে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নিয়োগ সংক্রান্ত দূর্নীতির প্রাথমিক প্রমান মিলেছে। তবে এর পিছনে অর্থ লেনদেন, ক্ষমতার অপব্যবহার বা ভিন্ন কিছু হয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখবে দুদক।

    দুদক ও সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ১৭ জানুয়ারী লিখিত পরী-ক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ২২, ২৩ ও ২৬ জানুয়ারী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিনই রাতে চুড়ান্ত নিয়োগ প্রকাশ করা হয়। নিয়োগ প্রাপ্তদের ৩০ জানুয়ারীর মধ্যে যোগদানের নির্দেশ দেন কর্তৃপক্ষ।

    অভিযান শেষে সম্বনিত মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, নুসরাত জাহান স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ হয়েছে। তার স্বামী কবির হোসেন একই পদে গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নে কর্মরত রয়েছে। নুসরাত জাহান তার স্বামীর পরিচয় গোপন করে পিতার পরিচয়ে চাকুরী পায়।

    নুসরাত জাহান যে ওয়ার্ড কোটায় চাকুরী পায় সেই ওয়ার্ডে আরো ৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। সকলেই লিখিত পরীক্ষায় নুসরাত জাহানের চেয়ে বেশী নম্বর পেয়েছে। মৌখিক পরীক্ষায় সকলেই ফেল আর নুসরাত জাহান উর্ত্তীর্ণ হয়।

    আমাদের মনে হয়েছে এখানে কোন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এছাড়াও এই অফিসের প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) ও স্টোরকিপারের দুর্নীতি পরি-লক্ষিত হয়েছে তাও খতিয়ে দেখা হবে।

    মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান সহ দুদকের টিম অভিযানে অংশগ্রহণ করেন।

  • গোপালগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী

    গোপালগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী

    গোপালগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর যৌনাঙ্গ কেটে দিয়েছেন বিক্ষুব্ধ স্ত্রী। গত সোমবার গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে, রুবেল সরদার বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

    এলাকাসূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সাথে প্রেমের সম্পর্ক করে বিবাহ করে।

    বিবাহের পরে রুবেল সরদারের অন্য নারীদের সাথে বিবাহ বহিভূত সম্পর্কে জড়ান। এনিয়ে স্ত্রী রেশমা বেগমের সাথে তার অশান্তি লেগেই থাকতো। ৩ মাস আগে হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে বিয়ে করেন রুবেল।

    এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। তাই বিক্ষুব্ধ রেশমা বেগম সোমবার গভীর রাতে ঘুমের ঘরে নাইফ কাটার ব্লেড দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দেন।

    এই সময় রুবেলের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রুবেল সরদারকে ঢাকার পপুলার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের ধানমন্ডি শাখায় পাঠান।

    রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌছালে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। রুবেলকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

    এ ব্যাপারে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • মানিকগঞ্জ জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন আতাউর রহমান আতা

    মানিকগঞ্জ জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন আতাউর রহমান আতা

    মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন আতাউর রহমান আতা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।

    এর আগে ১ ফেব্রুয়ারি (শনিবার) বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৭ সদস্যের আহ্ববায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

    সংবাদ সম্মেলনে  আতাউর রহমান আতা বলেন, যিনি ছিলেন সভাপতি তিনিই এখন আহ্বায়ক। আমাকে ৩ নম্বর সদস্য করা হয়েছে যা আমার জন্য হেয়কর।

    তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে শুধু আমার নাম রাখা হয়েছে, এ ছাড়া সভাপতির লোকজন দিয়েই কমিটি অনুমোদন করা হয়েছে। দলের সবার চাইতে এখন আমি বয়োজ্যেষ্ঠ নেতা, যদি হই মান ইজ্জত নিয়েই হবো। এছাড়া এমন নেতা হওয়ার দরকার নেই।

    আতা অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার দীর্ঘ ১৫ বছর দেশের বাইরে ছিলেন। ১৫ বছর পর তাকে দেশে এনে আহ্বায়ক কমিটির মেম্বার বানানো হয়েছে।

    আতাউর রহমান আতা

    তিনি আরও বলেন, খন্দকার দেলোয়ার হোসেন তৎকালীন সময় দলকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ছেলে বাবলুকে কমিটিতে রাখা হয় নাই।বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত তাকেও কমিটিতে রাখা হলো না।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পা-দক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, সাবেক সহ-সভাপতি খন্দকার আকবর হোসেন বাবল, সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খান প্রমুখ।

     

     

  • টাঙ্গাইলে ফারুক আহমদ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন !

    টাঙ্গাইলে ফারুক আহমদ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন !

    টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলা থেকে সাবেক এমপি, মেয়রসহ ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান এ রায় দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনে জামিনে থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

    মামলার সরকারি কৌঁসুলি মোহাম্মদ সাইদুর রহমান স্বপন বলেন, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ ১০ জন খালাস পেয়েছেন।

    উল্লেখ্য ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।