Category: রাজশাহী বিভাগ

  • চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ সাংবাদিক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ সাংবাদিক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ কথিত সাংবাদিক এক মাদককারবারি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যলয়ের সদস্যরা।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস (২৮)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার।

    প্রেসনোটে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক দিক-নির্দেশনায় সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রীপাড়া এলাকার শ্যামলের ভাড়া বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ ৬৩ হাজার ৪১০ টাকা, ১টি স্মার্ট ফোন, হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র ১টিসহ ভূয়া সাংবাদিক শ্যামলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সব দলই পুলিশকে ব্যবহার করতে চাই -ডিআইজি মোহাম্মদ শাহজাহান

    সব দলই পুলিশকে ব্যবহার করতে চাই -ডিআইজি মোহাম্মদ শাহজাহান

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ সব দলই পুলিশকে ব্যবহার করতে চাই। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয় না। ৫ আগষ্ট ছাত্র- গণ-অভ্যুত্থানের পরও ফ্যাসিসটদের পৃষ্ঠপোষকতা করছে বিভিন্ন দল।

    পুলিশকে সাভাবিক করতে সময় লাগবে, মব জাস্টিস নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের নিয়মের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে। পুলিশ কে একটি সাধিন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কোন উদ্যোগ নেয়া
    হয়নি কখনো।

    শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শহীদ সাটু হল মিলনায়তনে চাঁপাইনবাব গঞ্জ জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা।

    রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আরও বলেন, পুলিশ সন্ত্রাসী বা অপরাধীদের জম। ভুক্তভোগীদের সহায়ক। কিন্তু আমরা আইন মানতে চায় না, আমরা পেশাদার পুলিশ গড়ে তুলতে চায়।

    শিক্ষার্থীদের মোবাইল আশক্তি থেকে ফিরিয়ে আনতে হবে। আগামী নির্বাচন গ্রহণ এর পরিবেশ তৈরির জন্য প্রস্তুতি নিতে হবে। মাদক নিয়ন্ত্রণ করা হবে। তবে এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

    চাঁপাই নবাবগঞ্জ শহীদ সাটু হল মিলনায়তনে সুধীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সুধীজনরা পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজির কাছে কিশোর গ্যাং, ককটেলবাজি, মাদকসহ প্রায় ২৮টি বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারী, নায়েবে আমীর ও সাবেক সাংসদ অধ্যাপক লতিফুর রহমান, জামায়াত নেতা মোখলেশুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষকদলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তোসি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকুল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, বিএনপি নেতা ও চরবাগডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বুলবুল, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁপাই দর্পণ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সুজন এর জেলা সাধারন সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহম্মেদসহ শিক্ষার্থীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এসময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার সন্ত্রাস, মাদক, কিশোরগ্যাং নিয়ন্ত্রণ, দালাল মুক্ত থানা, ফ্যাসিস্টদের দোষর পুলিশের কর্মকর্তাদের জেলা থেকে অপসারণসহ বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।

    শেষের প্রধান অতিথি সুধিজনদের সমস্যগুলো নিয়ে অভিযোগের সুরে বলেন, পুলিশকে স্বাধীন বাহিনী হিসেবে কাজ করতে দেয় না কোন দল। সবাই পুলিশকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চাই।

    আমরাও চাই, পাঁচ আগস্টের পর থেকে পুলিশ একটি স্বাধীন ও স্বতন্ত্র বাহিনী হোক। সরকার বিভিন্ন সংস্থা সংস্কার চাইছে, কিন্তু পুলিশের সংস্কার কেউ চাইছে না। পুলিশ কে সংষ্কার নিয়ে কোন আলোচনাই নাই। তবে আইনের সংশোধন করে পুলিশকে একটি আধুনিক বাহিনী গড়ে তোলা সম্ভব, যা কোন দলই চাচ্ছে না বা এর আগেও চাইনি।

    তিনি বলেন, বর্তমানে ফ্যাসিসটদের পৃষ্ঠপোষকতা করছে বিভিন্ন দল। তাই আমরা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছি। আমাদের লোকবল সীমিত। তিনি আরও বলেন, আমাদের অনেক সদস্যকে হত্যা করা হয়েছে। তাই সব মিলিয়ে মনোবল পুনরুদ্ধার করতে আরও একটু সময় লাগবে।

    সুধিজনদের উদ্দেশ্য  করে প্রধান অতিথি বলেন, সাধারণ মানুষ আইন মানতে চায় না বরং আইন ভেঙে পুলিশকে ঘুষ দিয়ে নিজেদের পক্ষে কাজ করাতে চাই, এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে। প্রত্যেকটি দল যদি আমাদের কাজে সহায়তার জন্য ২০ জন করে প্রতিনিধি দেন, তাহলে সব অন্যায় ২৪ ঘন্টার মধ্যে নিয়ন্ত্রন করতে পারবো।

    জেলার সকল সমস্যা দূর করতে সকল শ্রেণী-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানের সভাপতি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা বলেন, আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা।

    জেলার সমস্যা নিয়ে আপনারা আমাকে পরামর্শ দেবেন। জেলা থেকে সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন সমস্যা সমাধান করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে। জেলার সুধিসমাজের ব্যক্তিদের সাথে নিয়ে জেলার সমস্যাগুলো দূর করতে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজীর ঘটনায় গ্রেফতার-৭

    চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজীর ঘটনায় গ্রেফতার-৭

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় কিশোর গ্যাংএর আধিপত্য বিস্তারে ককটেলবাজীর ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা গেছে, ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় কিশোর গ্যাংএর আধিপত্য বিস্তারে ককটেলবাজীর ঘটনা ঘটে।

    এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। প্রেক্ষিতে অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ এপ্রিল ঘটনার রাতেই ৪জন এবং ২৩ এপ্রিল আরও ৩জনকে গ্রেফতার করে পুলিশ।

    পুলিশের এক প্রেসনোটে বৃহস্পতিবার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা এলাকায় ককটেল বিষ্ফোরণের ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের পিটিআই বস্তির আনোয়ার হোসেননের ছেলে মো: সোহেল (২৭), মোহাম্মদ রাজুর ছেলে মো: রোমান আলী ওরফে রোহান (১৯), মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ হোসেন (২৮), শফিকুল ইসলামের ছেলে মো: রিফাত (২১), একই এলাকার হাসমতের ছেলে মোঃ হাসিব (১৮), ফারুক হোসেনের ছেলে মো: রায়হান ওরফে ফরহাদ (১৮) এবং শহরের মসজিদপাড়ার সারোয়ারদির ছেলে মো: পারভেজ ওরফে মোরসালিন (১৯)।

    এঘটনায় জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

  • চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান ঠেকাতে আগে থেকেই টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এক প্রেসব্রিফিং এ নিশ্চিত করা হয়।

    বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর দিকনির্দেশনায় চকপাড়া বিওপির নায়েক মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়।

    এসময় ২ জন সন্দেহভাজন ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২টি প্লাস্টিক ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ক্যারেট দুটিতে থাকা ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

    বৃহস্পতিবার রাতে প্রেস ব্রিফিং মাধ্যমে তথ্যটি নিশ্চিত করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে চোরাচালান ও নাশকতামূলক কর্মকা- প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। জিরো টলারেন্স নীতিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জে দূর্ধর্ষ ভটা চোর গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে দূর্ধর্ষ ভটা চোর গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বাড়ি থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কুখ্যাত ও দূর্ধর্ষ চোর আরিফুল ইসলাম ভটাসহ আরও একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

    আরিফুল ইসলাম ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শহরের পুরাতন বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী, শিল্পী জুয়েলার্সের মালিক স্বাধীন নন্দী। তাকে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার মমিনুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

    এ সময় চোর তার বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় পৌনে ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত চোর আরিফুল ইসলাম ভটাকে গ্রেফতার করে।

    সে চুরির কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী নগদ ১৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সেই সূত্র ধরেই স্বর্ণ ব্যবসায়ী স্বাধীন নন্দীকেও গ্রেফতার করা হয়।

    চুরির বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজী-দফায় দফায় হামলা-পাল্টা হামলা-আহত ৩

    চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজী-দফায় দফায় হামলা-পাল্টা হামলা-আহত ৩

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাব-গঞ্জের শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজারে ককটেলবাজী, দফায় দফায় হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

    একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখা কে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দু’দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে একটি সন্ত্রাসী চক্র বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে বিষয়টি বিএনপির দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

    এসময় চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন। পরে বিএনপি’র এক নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।

    যে কোন সময়, কোন অপ্রীতিকর ঘটনার আশংকা করছেনএলাকাবাসী। শনিবার দিবাগত রাত (২০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ছত্রাজিত পুর বাজারে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী চক্রের হামলায় ৩ জন আহত এবং ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

    স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় ছত্রাজিতপুর ফুলতলা বাজারে ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমানের ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি ৩টি মোটরসাইকেল রাখে।

    রাসেল প্রথমে তাদের দোকানের সামনে থেকে মোটরসাইকেলগুলো সরানোর অনুরোধ করলেও তারা কোন কথায় কান দেয়নি। একপর্যায়ে এ নিয়ে রাসেলের সাথে তাদের কথা কাটাকাটি হয়।

    এ সময় মোটরসাইকেল আরোহীদের একজন বোমা মেরে ছত্রাজিতপুর বাজার উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে উত্তেজনা বেড়ে যায় এবং স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং মারধর করে। ধাস্তাধস্তির একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

    কিছুক্ষণ পর রাত সোয়া ৮ টার দিকে দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে তারা ঐ এলাকায় ৪ টি ককটেল ছুড়লে তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল।

    এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অতর্কিত হামলা চালানো হয়
    মিন্টুর বাড়িতে। এ সময় স্থানীয় সাংবাদিক জুয়েল কে বেরধরক পিটিয়ে আহত করা হয়।

    এদিকে, গোরস্থানের মসজিদের মাইকে সন্ত্রাসীরা বাজার লুটপাটে এসেছে এবং তাদের প্রতিহত করার ঘোষণা দেয়ার পরপরই মিন্টুর সমর্থকরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের অবরোধ করে বিক্ষুদ্ধরা।

    ফলে উভয় পাশে আটকে যায় শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক (সম্প্রতি
    দায়িত্ব পাওয়া) আশরাফুল হক ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

    ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকেরঅনুসারী রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলী এ ঘটনার জন্য দায়ী। এ নিয়ে ছত্রাজিতপুর বাজারে সালিশ বৈঠকের জন্য আহবায়ক কে বলা হয়েছে।

    তিনি এ শর্ত মেনে সালিসে না বসলে এ নিয়ে মানববন্ধন ও আইনী ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

    ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কাউকে আটক করা যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি করেছে শিবিরকর্মীরা

    সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়ি করেছে শিবিরকর্মীরা

    সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বিএনপি নেতাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে ঘটনাটি ঘটে।

    আহত বিএনপি নেতার নাম আজাদ হোসেন আজাদ। তিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

    উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন, “উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসে নিয়মিত আসা-যাওয়া করেন বিএনপি নেতা আজাদ। ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা এ বছর সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তারা ইজারা তুলতে এসে মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে ওই সময় কথা-কাটাকাটি হয়।”

    তিনি আরো বলেন, আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপি নেতা আজাদ থানা গেটের সামনে যান। সেখানে বৃহস্পতিবারের ঘটনার জেরে ইসলামী ছাত্র শিবিরের ৩-৪জন নেতাকর্মী আজাদের ওপর হামলা করে। তারা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে পালিয়ে যায়।

    উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, “পহেলা বৈশাখে জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপি নেতা আজাদের সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে তাদের দুই দফা মারধর করে। এরই জেরে বিএনপি নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

    উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, মারধরের ঘটনায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আহত বিএনপি নেতা আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের পরিচয় জানার ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

     

     

  • চাঁপাইনবাবগঞ্জে মিডিয়াকর্মীর উপর হামলায় গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জে মিডিয়াকর্মীর উপর হামলায় গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী সংবাদ প্রচারের জের ধরে উত্তেজিত হয়ে মিডিয়াকর্মীর উপর হামলাকারী প্রধান ২ আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের নিচুধুমি গ্রামের সাধুর ছেলে মোঃ আলামিন (৩০) এবং একই ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ আওয়াল (৩১)।

    র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ১৫ এপ্রিল রাত সাড়ে সাত টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নিচুধুমি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামী মোঃ আলামিন ও মোঃ আওয়াল কে গ্রেফতার করা হয়।

    উল্লেখ্য, গত ১২ এপ্রিল/২৫ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগী সহ চাঁপাইনবাবগঞ্জের এক মিডিয়াকর্মীর উপর হামলা করে। পরবর্তীতে ১৪ এপ্রিল/২৫ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

    প্রেক্ষিতে মামলার অন্যতম ১নং ও ২নং আসামীকে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নিচুধুমি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা

    চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ছাত্র-ছাত্রীদের নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবারের মেলা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ছাত্র-ছাত্রীদের উদোগে ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী খাবার মেলার আয়োজন করা হয়।

    খাবার মেলায় ছাত্র-ছাত্রীদের নিজেদের তৈরি খাবারের পুষ্টি ও ডায়েটিক্স পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. মাসুদ পারভেজ।

    উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, ডাঃ রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগমসহ অন্যান্যরা।

  • চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ১০টি গরু আটক

    চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ১০টি গরু আটক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার মনাকষা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ও চোরাচালানকৃত ১০টি ভারতীয় গরু আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

    ৫৩ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেসনোটে অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি চোরাচালানকৃত ১০টি গরু আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ১০ এপ্রিল মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার বিষয়টি জানতে পারে।

    ৫৩ বিজিবির টহলদল আনুমানিক রাত পৌনে ৪টার দিকে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি মালিকবিহীন গরু বাঁধা অবস্থায় খুঁজে পায়।

    গরুগুলো অবৈধভাবে ভারত থেকে চোরাচালান করে এনে বেঁধে রাখা হয়েছিল। এগরুগুলো দেশের বিভিন্ন হাটে নিয়ে বিক্রয় করা হতো। গরুগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

    সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির- উজ-জামান পিএসসি।