Category: রাজশাহী বিভাগ

  • ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ 

    ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরসহ দেশের কয়েকটি স্থানে একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা- উপজেলায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারই প্রতিফলন দেখা গেছে। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে।

    সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দেশ ব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন- শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ধর্ষকদের সর্বোচ্চ এবং প্রকাশ্যে শাস্তির দাবিসহ বিভিন্ন শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি সমাবেশ করে শিক্ষার্থীরা।

    এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্মআহ্বায়ক সাকির আহম্মেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ন আহবায়ক মো:আকিব মিয়া, যুগ্ন আহবায়ক বাইজিদ ইসলাম জীবন, মো:মাহিন খান, খাদিজা খাতুন মিম। চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট এ্যসোসিয়েশনের সদস্য শারমিন জান্নাত
    মিস্টি। নাসিং ইনস্টিটিউটের মোঃ মাসিদুর রহমান, বিজয় নার্সিং ইনস্টিটিউটের মোহাম্মদ রাহাত আলী, সেবা নার্সিং ইনস্টিটিউট মোসা: সিমা খাতুনসহ অন্যরা।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা অন্তবর্তীকালীন সরকারসহ বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে কঠোর হুশিয়ার দিয়ে শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করা হলে আবারো রাজপথে কঠোর কর্মসূচী দেয়া হবে।

    অন্যদিকে, জেলার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন।

    এসময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘আমার বোনের কান্না আর না আর না’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্লোগান দেন। এতে বক্তব্য দেন, আল-বশরী সোহান, সাইমুন সাদাব, খাদিজা খাতুন মিম, মো:মাহিন খান ,মোঃ মাসিদুর রহমান ,মোহাম্মদ রাহাত আলী, স্টুডেন্ট এ্যসোসিয়েশনের শারমিন জান্নাত মিস্টি। বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা প্রশাসন দায় এড়াতে পারে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

    শুধু আছিয়া না, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এ সময় বিভিন্ন বিভাগের ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

  • চাঁপাইনবাবগঞ্জে পিন্টুর খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে পিন্টুর খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    নিজস্ব প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় মাদক সম্রাট ও সন্ত্রাসের গডফাদার শাহিদ রানা টিপু চেয়ারম্যান ও তাঁর সন্ত্রাসী বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হওয়া আব্দুল হাকিম পিন্টুর খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার ও নির্যাতনের শিকার এলাকাবাসী।

    রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যা-লয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসুচীতে চরবাগডাঙ্গার খুনের শিকার পিন্টুর পরিবার ও একই এলাকায় একাধিক হত্যাকান্ডের শিকার পরিবার এবং এলাকার নির্যাতিত-নিপীড়িত সাধারণ নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত পিন্টুর বাবা মামলার বাদী মোঃ হুমায়ন, পিন্টুর বোন মোসাঃ জান্নাতুন খাতুন, চাচা রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম, আরেক হত্যাকান্ডের শিকার জিয়াউর রহমানের স্ত্রী বাদী মোসাঃ মিলিয়ারা, স্থানীয় শওকত আলীসহ অন্যরা।

    বক্তারা বলেন, পিন্টু হত্যার প্রায় দেড়মাস পার হলেও পুলিশ মামলায় এপর্যন্ত ৩জনকে গ্রেফতার করলেও মূল হোতা শাহিদ রানা টিপু চেয়ারম্যান ও তাঁর সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সন্ত্রাসীরা এখনো গ্রেফতার হয়নি।

    অন্যদিকে, টিপু চেয়ারম্যান ও তাঁর সন্ত্রাসী বাহিনীর লোকজন মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দেয়া অব্যাহত রেখেছে। ভূক্তভোগী পরিবার আতংকে দিন কাটাচ্ছে। খুনিরা গ্রেফতার না হওয়ায় চরম হতাশা এবং নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারগুলো।

    মাদক স¤্রাট ও সন্ত্রাসের গডফাদার শাহিদ রানা টিপু চেয়ারম্যান ও তাঁর সন্ত্রাসী বাহিনীর সদস্য পিন্টু হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানান বক্তারা।

    উল্লেখ্য, মাদক সম্রাট ও সন্ত্রাসের গডফাদার চরবাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান শাহিদ রানা টিপুর নেতৃত্বে তাঁর সহযোগিরা চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি মোন্নাপাড়ার বীর মুক্তিযোদ্ধা মৃত সাবের আলীর ছেলে মোঃ হুমায়ন (৬০) এর ছেলে আব্দুল হাকিম পিন্টুকে এবছর ১২ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চরবাগডাঙ্গার সোনাপট্টির পাশে লতিব মিনিস্টারের বাগানে কুপিয়ে-পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

    ঘটনা জানতে পেরে পরিবার ও এলাকার লোকজন আব্দুল হাকিম পিন্টুকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হলে পিন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    পিন্টুর অবস্থা বেগতিক হতে থাকে। শেষে ২৩ জানুয়ারী দুপুর ২ টার দিকে চিকিৎ সাধিন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

    রাজশাহী মেডিকেলে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে এসে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এঘটনায় বীর মুক্তিযোদ্ধা মৃত সাবের আলীর ছেলে মোঃ হুমায়ন চাঁপাই নবাবগঞ্জ সদর থানায় ২৩ জানুয়ারী দিবাগত রাতে একটি হত্যা মামলা দায়ের করেন।

  • নিখোঁজের ৫ দিন পর বালুর বস্তার নিচে মিলল শিহাবের মরা দেহ

    নিখোঁজের ৫ দিন পর বালুর বস্তার নিচে মিলল শিহাবের মরা দেহ

    কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের পাঁচ দিন পর বালুভর্তি বস্তার নিচ থেকে শিহাব (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালের দিকে উপজেলার চরসাদিপুর  ইউনিয়নের চর ঘোষপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত শিহাব কুমারখালী উপজেলার ঘোষপুর এলাকার রতন শেখের ছেলে। সে মা তাসলিমা খাতুনের সঙ্গে সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামে থাকত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিহাব।

    শিহাবের নানা আকাতুল্লাহ প্রামাণিক বলেন, শিহাব প্রতিদিন গরু নিয়ে মাঠে যেত। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরে। তখন বিছানার নিচ থেকে ৫০০ টাকা নিয়েছে কি-না জানতে চাইলে সে তা স্বীকার করে এবং জানায় ২০০ টাকা খরচ করে ফেলেছে। পরে বাকি ৩০০ টাকা নিয়ে সে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।

    আজ সোমবার বাড়ির অদূরে একটি মাঠে স্তূপ করা বালুর বস্তার নিচে চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

    শিহাবের মা তাসলিমা খাতুন বলেন, বাড়ির পাশেই শিহাবের নানার বাড়ি। বেশির ভাগ সময় সেখানেই থাকত শিহাব। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর তারা ভেবেছিলেন ছেলেটি খালা কিংবা ফুপুর বাড়িতে গেছে। কিন্তু এক দিন পার হয়ে গেলেও না ফিরলে সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।

    তিনি আরও বলেন, শিহাবের বাবা আমাদের ছেড়ে নিরুদ্দেশ হওয়ার পর অনেক কষ্টে ছেলেকে নিয়ে গুচ্ছগ্রামে বাস করি। স্থানীয় একটি ইটভাটায় রান্না করে যা পাই তাই দিয়ে কোনোরকম সংসার চলে। এখন আমি কাকে নিয়ে থাকব।

    এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, পাঁচ দিন আগে বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছিল। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    পরিবার থেকে কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে পালিয়ে হয়তো বালুর বস্তায় ঘুমিয়েছিল। এ সময় দুর্ঘটনাবশত বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জের পিন্টু হত্যা মামলার আসামী আজিজুল গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জের পিন্টু হত্যা মামলার আসামী আজিজুল গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক স¤্রাট ও সন্ত্রাসের গডফাদার চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহিদ রানা টিপুর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে খুনের ঘটনার সাথে জড়িত আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার অন্যতম আসামী মোঃ আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বিকেলে চাঁপাইনবাব গঞ্জ শহরের চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রাত ৯টার দিকে আজিজুল কে থানায় হাজির করে।

    গ্রেফতারকৃত আজিজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী টিকলিচর গ্রামের মোঃ জিল্লার রহমান গাজুর ছেলে। গ্রেফতারকৃত আজিজুল চরবাগডাঙ্গার আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার ৪নং এজাহারনামীয় আসামী। এছাড়া, আজিজুল ইসলাম আরও একটি হত্যা মামলা, ২ বছর আগে একই সন্ত্রাসী চক্রের হাতে খুন হওয়া জিয়া হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

    সোমবার সকালে রিমান্ডের আবেদন করে আজিজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চেয়ারম্যান শাহিদ রানা টিপুর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় পিন্টু কে কুপিয়ে হত্যা মামলায় এর আগে আওয়ামীলীগ নেতা মোঃ আশরাফ আলী মাস্টার এবং আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ।

    পিন্টু হত্যা মামলার আরেক আসামী আওয়ামীলীগ নেতা আজিজুলকে গ্রেফতার করলো পুলিশ। এনিয়ে এই মামলায় মোট ৩জন আসামীকে গ্রেফতার করলো পুলিশ। তবে, মাদক স¤্রাট ও সন্ত্রাসের গডফাদার চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহিদ রানা টিপুসহ টিপুর অন্যান্য সক্রিয় সহযোগি ও একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামীরা এখনো গ্রেফতার হয়নি।

    তবে, পুলিশের দাবী, আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার আসামীরাসহ ওয়ারেন্টভূক্ত আসামী ও সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের সর্বোচ্চ চেস্টা চলছে। অন্যদিকে, আজিজুল স্বৈরাচার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে সদর আসনের সাংসদসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে চরম সৌখ্যতা গড়ে তুলে এলাকায় মানুষের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালায়। এমনকি খুনের সাথে জড়িয়ে যায়।

    ৫ আগস্ট ছাত্র-গণ আন্দোলনে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর নিজের রাজত্ব ঠিক রাখতে ভোল্ট পাল্টিয়ে বিএনপির রাজনীতিতে প্রবেশ করে চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য সচিব পদে দায়িত্ব নেয়ার চেষ্টা করে। কিন্তু বিভিন্ন পত্রিকায় বিষয়টি প্রচারনা হলে জেলা বিএনপির আহবায়ক কমিটি-শেষ পর্যন্ত চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপি কমিটি অনুমোদন দেন নি।

    এভাবেই আওয়ামীলীগের আমলে সুবিধা ভোগ করে আশরাফ আলী মাস্টারসহ চরবাগডাঙ্গা ইউনিয়নের অনেকেই বিএনপিতে জায়গা করে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে খুনের ঘটনার সাথে জড়িত আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার অন্যতম আসামী মোঃ আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বিকেলে চাঁপাইনবাব গঞ্জ শহরের চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল চরবাগডাঙ্গার আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার ৪নং এজাহারনামীয় আসামী। এছাড়া, আজিজুল ইসলাম আরও একটি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

    সোমবার রিমান্ডের আবেদন করে আজিজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, মাদক  স¤্রাট ও সন্ত্রাসের হোতা চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহিদ রানা টিপুর নেতৃত্বে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একের পর এক খুনের ঘটনার সাথে জড়িত খুনিদের বাঁচাতে এবং এবছরের ১২ জানুয়ারী পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখমের পর ২৩ জানুয়ারী রাজশাহী হাসপাতালে মারা যাওয়া আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র হিসেবে রবিবার মানববন্ধন করে সন্ত্রাসী টিপুর লোকজন।

  • চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

    জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। ‘তোমার আমার বাংলাদেশে-ভোট দিব সবাই মিলেমিশে’-শ্লোগানে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

    বের হওয়া র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশা-সকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য ‌রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ জে‌লা নির্বাচন অ‌ফিসার রেজাউল করিম, অ‌তি‌রিক্ত জেলা নির্বাচন অ‌ফিসার শহিদুল ইসলাম প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার মোঃ আসাদুজ্জামান।

    উপ-পরিচালক ইসলা‌মিক ফাউন্ডেশন, এক্সি‌ম ব্যাংক কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয় রে‌জিষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক মো: আব্দুর রা‌হিম, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এর সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

     

  • চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-২

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র হাতে ৩’শ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারী গ্রেফ-তার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে হায়াত মোড় এলাকা থেকে হেরোইনগুলো উদ্ধার ও ২জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা পশ্চিম পাড়ার মোঃ সোনার্থীর ছেলে মোঃ কামাল (৪০) এবং চরবাগডাঙ্গা গড়াই পাড়ার মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮)।

    জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় রাস্তার উপর বুধবার (২৬ ফেব্রুয়ারী সকালে অভিযান চালায়।

    এসময় বাগডাঙ্গা পশ্চিমপাড়ার মোঃ কামাল এবং চরবাগডাঙ্গা গড়াই-পাড়ার মোঃ শরিফুল ইসলাম এর কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান

    চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে অবৈধ(লাইসেন্সবিহীন) ১৬ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদরউপজেলার বারঘরিয়ায় অভিযান চালিয়ে অবৈধ ভাটা মালিককে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজুয়ানুল ইসলাম।

    এসব তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহ-কারি পরিচালক আবু সাঈদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) অমান্য করায় ১৬টি ইট ভাটা মালিককে দুই লাখ করে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরো ৩টি ইটভাটাকে বন্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আবু সাঈদ।

    পরিবেশ অধিদপ্তরের অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানাকৃত ভাটাগুলো হচ্ছে, মেসার্স হিনো ব্রিকস, বারোঘরিয়া জামাদারপাড়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মোসার্স নবাব ব্রিকস, লক্ষ্মীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

    মেসার্স লায়ন ব্রিকস, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ডিয়ার ব্রিকস, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স নাইস ব্রিকস লক্ষীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ফাইভ স্টার হাওয়া ব্রিকস, লক্ষীপুর, বারেঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

    মেসার্স রোজ ব্রিকস, লক্ষীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স টাটা ব্রিকস, মহারাজপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স এম, এন, আর ব্রিকস, বোগলাউড়ির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স স্কয়ার ব্রিকস, বোগলাউড়ির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

    মেসার্স বস ব্রিকস, নীলকুঠির মাঠ, রানীহাটি, শিবগঞ্জ, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স মম ব্রিকস, আমানির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাই নবাবগঞ্জ। মেসার্স গ্রীন ব্রিকস, বেতবাড়িয়া, বারোঘরিয়া, সদয়, চাঁপাইনবাবগঞ্জ।

    মেসার্স মুন ব্রিকস, নীলকুঠির মাঠ, বারোথরিয়া, সদর, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স সান ব্রিকস, জলকর বাঁশবাড়িয়া, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ম্যাক্স ব্রিকস, বেতবাড়িয়া, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

    চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু সাঈদ জানান, পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, র‌্যাব-৫ এর সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারঘরিয়ায় অবস্থিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) জনাব মোঃ রেজওয়ান-উল- ইসলাম, পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর, ঢাকা। এসময় চাঁপাইনবাবগঞ্জে অবৈধ (লাইসেন্সবিহীন) ১৬ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ ভাটা মালিককে জরিমানা করা হয়। মোট ১৬টি অবৈধ ভাটার প্রত্যেক মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৩২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যা-লয়ের কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু সাঈদ।

  • চাঁপাইনবাবগঞ্জে ডাকাত গ্রেফতারে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

    চাঁপাইনবাবগঞ্জে ডাকাত গ্রেফতারে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত চক্রের ৩
    সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৭টি গরু, একটি পিকআপ
    ভ্যান, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে কানু (৪৫), মুসলিমপুর এলাকার মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং উপর ধোবড়ার ইয়াসিন ঘোরামের ছেলে মো. রাকিব (২৫)।

    এনিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম সেবা।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকায় ডাকাত চক্রের সদস্যদের অবস্থানের তথ্য পাওয়া যায়।  এরপর সেই এলাকার কানু ডাকাতের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।

    অভিযানে সেখান থেকে ৭টি চোরাই গরু, একটি পিকআপ ভ্যান, একটি সিএনজি ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় ডাকাত চক্রের মূলহোতা কানু ডাকাতসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত কানু ডাকাতের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

  •  ৫৩ বিজিবি’র অভিযানে ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার

     ৫৩ বিজিবি’র অভিযানে ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে মনাকষা সীমান্তে চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার করে ৫৩ বিজিবি সদস্যরা।

    উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ৫৩ বিজিবি বলেও জানান ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি।

  • দেশে যোগ্য জনশক্তির অভাব- গণশিক্ষা উপদেষ্টা

    দেশে যোগ্য জনশক্তির অভাব- গণশিক্ষা উপদেষ্টা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আমাদের দেশে বড় বড় ডিগ্রীধারী শিক্ষিত বেকারের সংখ্যা টা বাড়লেও যোগ্য জনশক্তি আমরা পাচ্ছিনা। ফলে বিভিন্ন সেক্টরে উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না আমাদের দেশের ডিগ্রীধারীরা। তাই বাধ্য হয়ে বিভিন্ন সেক্টরে বাইরে থেকে লোক এনে কাজ করাতে হচ্ছে আমাদের।

    তাই শিক্ষা টা কে আমাদের মান সম্মত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মন্তব্য করেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

    রবিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, যোগ্য জনশক্তি করার জন্য প্রাইমারি শিক্ষায় জড়িত আমাদের উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা সদস্যরা এবং এর পাশাপাশি উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সকলের কর্তব্য হচ্ছে প্রাথমিক শিক্ষাটাকে মানসম্মত করে গড়ে তোলা।

    এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের প্রশিক্ষণ পরিচালক, জেলা প্রশাসক মোঃ আব্দুস সালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুনসহ সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলীসহ জেলা ও উপজেলা শিক্ষা ও প্রশাসন বিভাগের বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ।