Category: রাজশাহী বিভাগ

  • চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে গাঁজাসহ আটক-৪ 

    চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে গাঁজাসহ আটক-৪ 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের গঠিত টাস্কফোর্সের নিয়মিত অভিযানে ৪ মাদক কারবারী আটক হয়েছে। অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে।

    ১৩ জানুয়ারী বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পি.টি.আই বস্তি এলাকায় চালানো অভিযানে আটক হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মহল্লার মৃত সেন্টুর স্ত্রী মোসা: কিসমত আরা (৪৭), পি.টি.আই এলাকার মোঃ হৃদয় এর স্ত্রী মোসা: নিসা বেগম (৩০), নয়ন শুকা কামারপাড়ার মোঃ মজিবর রহমানের মেয়ে মোঃ জহুরুল ইসলাম (৩৫) এবং রেহাইচর আদর্শপাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রহমত আলী (৪০)।

    এসময় ৪ জনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত আসামি-দের বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মামুনুর রশীদ পৃথক ভাবে প্রসিকিউশন দাখিল করেন।

    বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তায়েফ উল্লাহ হুজাইফ শুনানি শেষে, প্রথম আসামিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামিকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, তৃতীয় ও চতুর্থ আসামিকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • গোমস্তাপুর সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন

    গোমস্তাপুর সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএস এফ)। মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

    পরে বুধবার ভোরে তাদের আটক করে নওগাঁস্থ ১৬ বিজিবি। বিজিবির ১৬ ব্যাটালি-য়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ১৭ জন বাংলাদেশে প্রবেশ করেন।

    এরপর সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন
    শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

    বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে আগ্রা কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগ করেন তারা।

    সাজার মেয়াদ শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সিরাজুল ইসলাম (৪০) নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে।

    একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জনকে খালাস দেন আদালত। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগডাঙ্গা খাঁকচাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫।

    অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন পালিয়ে গেলেও ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। পরের দিন ৮ আগস্ট র‌্যাবের এসআই মো. হাফিজুর রহমান বাদি হয়ে সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই মো. জিন্নাতুল ইসলাম একই বছরের ২৬ আগস্ট সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলামকে যাবজ্জীন কারাদ- প্রদান করেন।

    একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চরবাগডাঙ্গা ইউনিয়নের গাইপাড়া এলাকার মৃত আবু বাক্কারের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার ও ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুরের মৃত এন্তাজ আলীর ছেলে সাদেকুল ইসলামকে খালাস দেন আদালত।

  • চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সিসিডিবি-এমএফপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।

    এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি- এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা।

    অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২৫ জন অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে কম্বল তুলে দেয়া হয়।

  • মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষনা

    মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষনা

    বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেলের দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

    জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল করেননি। এ অসংগতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

    অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় তথ্যগত গড়মিল পাওয়া যাওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

    উল্লেখ্য, নির্ধারিত নিয়ম অনুযায়ী হলফনামায় তথ্যের অসংগতি বা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার বিধান রয়েছে।

  • শহীদ বুদ্ধিজীবী দিবসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ

    শহীদ বুদ্ধিজীবী দিবসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ

    সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে চাঁপাই-নবাবগঞ্জেও। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে রবিবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

    বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

    পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর, জেলা প্রাণী সম্পদ দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা এলজিইডিসহ সরকারি- বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠন সমুহ।

    এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ এর বিভিন্নস্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

    মহানন্দা নদীর পাড়ে শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের শহীদ স্থানে চাঁপাইনবাব গঞ্জ সড়ক ভবন চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে বাংলার এই বীর সন্তানকে শ্রদ্ধা জানানোর সময় জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    শেষে বাংলার এই বীর সন্তানসহ শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে সোনামসজিদ চত্বরে শহীদ জাহাঙ্গীরের মাজারে পুস্পার্ঘ অর্পণ, মাজার জিয়ারত, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    সেখানে জেলার মুক্তিযোদ্ধাগণ উপস্থিত হন। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়।

    উল্লেখ্য, বাঙলা মায়ের দামাল সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের পার্শ্বে মহানন্দা নদীর তীরবর্তী গ্রাম রেহায়চর এলাকায় সংগঠিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। পাকহানাদার বাহিনীর সাথে সুম্মুখযুদ্ধে ধ্বংস করে দেয় শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২ টি বাংকার। শত্রুমুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।

  • রাজশাহীতে এনসিপির ২ নেতাসহ তিনজনকে মাইক্রোবাসচাপায় হত্যাচেষ্টা !

    রাজশাহীতে এনসিপির ২ নেতাসহ তিনজনকে মাইক্রোবাসচাপায় হত্যাচেষ্টা !

    রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিনজনকে মাইক্রোবাসচাপায় হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর মতিহার থানাধীন চৌদ্দপাই এলাকায় ওই তিনজনকে হত্যার চেষ্টা করা হয়। ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়।

    এ ঘটনায় আহত তিনজন হলেন—এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মিডিয়া সেলের সদস্য সাংবাদিক সোহানুর রহমান সোহান।  তারা তিনজন একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

    সাজু জানিয়েছেন, রাজশাহী জেলা এনসিপিতে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে বিকেলে তারা একটি সংবাদ সম্মেলন করেন। সেটি শেষ করে তারা কাটাখালীতে যাচ্ছিলেন। যাওয়ার সময় উল্টোপথে আসা একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে।

    বিষয়টি নিয়ে কথা বলতে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

     

  • চুয়াডাঙ্গায় গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

    চুয়াডাঙ্গায় গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক শহীদুল ইসলামের (৩৭) মরদেহ ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

    আজ শনিবার (৬ ডিসেম্বর) বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

    মরদেহ গ্রহণকালে মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ও নিহতের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। গুলিতে হত্যার ছয় দিন পর নিহত যুবকের মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

    মহেশপুর ৫৮-বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৯ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন শহীদুল। এ ঘটনায় ৩০ নভেম্বর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে।

    বৈঠকে বিজিবির পক্ষ থেকে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানানো হয়।

  • ঈশ্বরদীতে কুকুরছানা হত্যার অভিযোগে নিশি রহমান গ্রেফতার

    ঈশ্বরদীতে কুকুরছানা হত্যার অভিযোগে নিশি রহমান গ্রেফতার

    পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত নিশি রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনা জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

    ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, রাত দেড়টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে চতুর্থ তলার পূর্ব পাশের ফ্লাট হতে নিশি রহমানকে গ্রেফতার করা হয়।

    তার বিরুদ্ধে পেনাল কোডের ৪২৯ ধারায় মামলা দায়ের হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে আসামীকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়।

    এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলা দায়ের করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ঘটনাটিকে “অমানবিক” উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

    অপরদিকে, নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়।ইউএনও মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলা হয়েছিল এবং তারা কোয়ার্টার ছেড়ে দিয়ে চলে গেছে ।

    উল্লেখ্য, গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর গেজেটেড ভবনে বসবাসরত কর্মকর্তা নয়নের স্ত্রী নিশি খাতুনের বিরুদ্ধে কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে।

    ইউএনও কার্যালয়ের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সোমবার সকালে কর্মকর্তা দম্পতির ছেলে তাকে জানায়, তার মা নিজ হাতে ছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছে। পরে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় আটটি মৃত ছানা উদ্ধার করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তোলার অঙ্গীকার

    চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তোলার অঙ্গীকার

    ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফরম আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

    শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ঢাকা মহানগরের দক্ষিনের জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল।

    অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রনি।  স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর।

    বক্তব্য রাখেন মাওলানা চাঁপাই-নবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ড. কেরামত আলী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাব-গঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, জামায়াতের রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জপৌরসভার সাবেক মেয়র ও সহকারি পরিচালক অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান।

    পূর্ব জেলা শিবির সভাপতি মোঃ সালাউদ্দিন, পশ্চিম জেলা শিবির সভাপতি মোঃ মামুন আলী, শহর শিবির সভাপতি আব্দুল আজিজ।  প্রধান অতিথিসহ বক্তারা আগামী দিনে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলে চাঁপাইনবাবগঞ্জের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে কোন সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। কোন দূর্ণীতি চলতে দেয়া হবে না।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে একটি শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। এর আগে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানদের সস্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

    এসময় জেলার হাজার হাজার জামায়াত নেতা-নেত্রী, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা- কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    উৎসবে ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।