Category: সারাদেশ

  • চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মামলার ৪ আসামী আটক

    চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মামলার ৪ আসামী আটক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের মোঃ সিদ্দিক আলীর ছেলে মোঃ আরফাজুল (৫০) এবং আরফাজুলের স্ত্রী মোসাঃ
    গাজলী বেগম (৪৫)।

    মামলা হবার ১২ দিনের মধ্যে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, র‌্যাব-৫ এর যৌথ অভিযানে শিবগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় পলাতক এই ২ জন আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার শাহমখদুম আবাসিক এলাকা থেকে।

    গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, মামলা রুজু হওয়ার ১৫ দিনের মধ্যে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি বগুড়া র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক এক আসামী গ্রেফতার হয়। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলায় গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামের মো: এসলাম @ ঝাঁটু’র ছেলে মো: মেসবাউল হক (৩৫)কে গ্রেফতার করা হয়।

    ২৫ জুন ২টার দিকে বগুড়া জেলা সদর থানাধীন কমলপুর ছয়ঘড়িয়া মারকাজুর উলুম হাফেজিয়া ক্বওমী মাদরাসা হতে মেসবাউলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও আরেক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হায়াত মোড় থেকে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টিম ২৫ জুন রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হায়াত মোড় এলাকা থেকে দেড় বছর কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ তাজেল (৩৭) কে গ্রেফতার করে। তাজেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোঃ জোহাক আলীর ছেলে। জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০২০ সালে নওগাঁ জেলার পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়।

    মামলার রুজু হওয়ার পর থেকে আসামী তাজেল পলাতক থাকে। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালত সাজা প্রদান করে তার নামে সাজা ওয়ারেন্ট ইস্যু করেন। প্রেক্ষিতে র‌্যাব-৫ এর আভিযানিক দল তাজেল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন এবং “আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী-শুভেচ্ছা-স্বাগমত, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিয়ে আওয়ামীলী গের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উল্লাস করার সময় গোপন সংবাদে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

    আওয়ামীলীগের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনার পরও আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উল্লাস করা করায় তদন্তাধিন পূর্বের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা কে বলে বুধবার বিকেলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান।

  • সিইসি কাজী হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর

    সিইসি কাজী হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার পর এবার রাষ্ট্রদ্রোহ, অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার মামলায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

    এদিন বেলা ১২টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বেলা ১টা ২৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়।মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

    শুনানিতে তিনি বলেন, “এই আসামি ২০২২ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে ২০২৪ সালের ৭ জানুয়ারি এ দেশে কলঙ্কজনক নির্বাচন হয়। সেই ডামি নির্বাচনে আ.লীগ ও ২-১ টি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা, লোক দেখানো ও প্রহসনের নির্বাচন।”

    তিনি বলেন, “তিনি (আউয়াল) সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি। তখন তিনি বলেছিলেন, কেউ নির্বাচনে না আসলে আমি কি বসে থাকবো? তিনি ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। অন্যায় করেছেন বলেই তিনি গা ঢাকা দেন।”

    শুনানিতে তিনি আরো বলেন, “৭ জানুয়ারির নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন, সারাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার পরিবারের সামনে মুখ দেখান। ওইদিন সকাল ৮টা থেকে ৩ টা পর্যন্ত ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান। তার ১ ঘণ্টা পর ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না, কুকুর-বিড়াল কেন্দ্রে শুয়ে ছিল। ওই ১ ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, ঘুমিয়ে পড়েছিলেন। কতটা হাস্যকর কথাবার্তা।”

    শুনানিতে সরকারি এই আইনজীবী বলেন, “আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করার অভিযোগ রয়েছে। নির্বাচনের থোক বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।”

    আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড বাতিল চেয়ে বলেন, “তার বয়স ৭০। তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই।”
    এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। তিনি বলেন, “প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল।”

    এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, “প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়। যেখানে একজন যুগ্ম-জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল ২২ হাজার টাকা, সেটা আপনি ৫ লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি?”

    এ বিষয়ে তার জানা নেই উল্লেখ করে আউয়াল জানান, ৫ বছরের মুদ্রাস্ফীতি হিসেব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল।

    এরপর বিচারক আবারো বলেন, “এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময়, কোথাও কি তারা সরেজমিনে গিয়েছিলেন?”

    তখন আওয়াল বলেন, “একজন রিটার্নিং অফিসারের অধীনে ৪-৫টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও ৪-৫ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ২ ভাগ দায়িত্ব কমিশনের, বাকি ৯৮ ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের।”

    বিচারক জিজ্ঞেস করেন, “নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন?”

    এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা। আমি বলেছি তুমি যদি আগে বলতে এমন ভয়ংকর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না।”

    আউয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, “৭২ এর সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত ৭৩ এর নির্বাচনে আ.লীগ ২৯৩টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে, শেখ মুজিবও তা সামলাতে পারেননি। ৯৬ সালে আ.লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে।”

    এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী উত্তেজিত হয়ে আদালতকে বলেন, “তিনি (আউয়াল) নিজেকে জাস্টিফাই করছেন। তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই।”

    জবাবে আউয়াল বলেন, “জাস্টিফাই না করতে দিলে রিভলবার দিয়ে গুলি করে মেরে ফেলেন।”

    এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

    নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আউয়াল আরো বলেন, “মৌলিক সংস্কার ছাড়া আগামী ১ হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

    আধ ঘণ্টার দীর্ঘ শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

    এর আগে, বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গত ২৩ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

    গত রোববার (২২ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়।

  • সাটুরিয়া আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেপ্তার !

    সাটুরিয়া আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেপ্তার !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ।

    বুধবার সকাল ১১ টার দিকে ধানকোড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে মানিকগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়। আব্দুর রউফ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ধানকোড়া ইউনিয়নের মৃত আব্দুস সামাদ চেয়ারম্যানের ছেলে।

    পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে মমতাজ চক্ষু হাসপাতালের সামনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের হামলার পর চলতি বছরের ৬ জানুয়ারি কিরণ মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্ল্যাহ জানান, গত ৬ জানুয়ারি সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আব্দুর রউফকে আদালতে পাঠানো হয়েছে।

  • রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের দাফন সম্পন্ন

    রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের দাফন সম্পন্ন

    মোহাম্মদ নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামরুল  ইসলামের (জনু পাগলার) দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৩শে জুন ২০২৫ সাল) বেলা ৪টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামে ‘চাচিতারা খেলার মাঠ প্রাঙ্গনে’ এই জানাজা অনুষ্ঠিত হয়। তৎপর জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের (জনু পাগলার) দাফনের আগে সাটুরিয়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা তানভীর হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, কামরুল ইসলাম (জনু পাগলা) দীর্ঘদিন ধরেই ডায়াবেটিকস-সহ বিভিন্ন জটিল রোগে  ভোগ ছিলেন। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২৩ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর।

    ব্যক্তিগত জীবনে নিঃসন্তান কামরুল ইসলাম (জনু পাগলা) একাধারে বহুমূখী প্রতীভার অধিকারী ছিলেন। তরীকাভক্ত, সমাজ সেবক, দানবীর, মুক্তিযোদ্ধা ও পন্ডীত ব্যক্তি হিসাবে তিনি সর্বমহলে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন সৃজনশীল-ব্যক্তিকে হারালো।

     

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানিকগঞ্জ-০৩ আসনে এমপি প্রার্থী তৃণমূলের মতামত গ্রহণ

    ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানিকগঞ্জ-০৩ আসনে এমপি প্রার্থী তৃণমূলের মতামত গ্রহণ

    মানিকগঞ্জ-০৩ আসনে (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মনোনয়ন বিষয়ে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চরসাটুরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাটুরিয়া শাখার কার্যালয়ে এ মতামত গ্রহণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

    তিনি বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিন।

    এসময় সাটুরিয়া ও মানিকগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার ইসলামী আন্দোলন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর

    রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর

    রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে নগরীর সেনপাড়ায় ‘স্কাই ভিউ’ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এসময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

    তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিহতের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হতে থাকেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এর আগে বিকেলে রংপুরে গিয়ে জিএম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।এরপর জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়।এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

    মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আজকে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  • জাপানের ১.০৬৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদান

    জাপানের ১.০৬৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদান

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

    বৈঠকে জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে, যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে।

    শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    সেখানে বলা হয়, মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে।

    টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে।

  • ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ১৬ জেলা

    ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ১৬ জেলা

    অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে দেশের ১৬ জেলায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আজ বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

    এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

  • শিবগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন ॥ ক্ষতি প্রায় ৪ লাখ

    শিবগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন ॥ ক্ষতি প্রায় ৪ লাখ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

    এতে প্রায় ৪ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    ভুক্তভোগী মো. আব্দুল করিম জানান, তিনি ও তার সহযোগী মো. তাজামুল হক ও মো. নূরুল ইসলাম মিলে স্থানীয় মো. এসলাম আলীর কাছ থেকে চাপড় মৌজায় ১ একর ১২ শতাংশ আয়তনের একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।

    গত ২৭ মে রাত ৯টার দিকে প্রতিদিনের মতো পুকুর তদারকি শেষে তারা বাড়ি ফিরে যান। পরদিন ২৮ মে ভোরে এসে দেখেন, পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে আছে।

    এসময় স্থানীয় লোকজন এসে মৃত মাছ সংগ্রহ করে নিয়ে যান বলে জানান তিনি। আব্দুল করিমের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে কোনো অজ্ঞাতনামা ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে পুকুরে বিষ প্রয়োগ করেছে।

    এতে তাদের চাষকৃত মাছ সম্পূর্ণরূপে নিধন হয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।