Category: সারাদেশ

  • চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হেরোইন ও নগদ টাকাসহ গ্রেফতার -১

    চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হেরোইন ও নগদ টাকাসহ গ্রেফতার -১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক পাচারের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৩’শ গ্রাম হেরোইন ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ সাখাওয়াত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা।

    বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ীর সাখাওয়াত হোসেন খান এর নিজ বাসায় এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

    বৃহস্পতিবার বিকেলে এক প্রেসব্রিফিং এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে একটি ডিএনসির একটি দল বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭ টার দিকে জেলার সদর মডেল থানার চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সাখ্ধসঢ়;খান এর নিজ বসতবাড়ী তল্লাশি করে হেরোইন-০৩ কেজি ৩০০গ্রাম, মাদক বিক্রির নগদ অর্থ ২ লক্ষ ৫০ হাজার টাকা, সিলার মেশিন-০১ টি এবং হেরোইন পরিমাপক যন্ত্র-০১টি উদ্ধার করা হয়।

    অভিযানে পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে বিজিবি সদস্য এবং ডিএনসি-র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।গ্রেফতার কৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী চরবাগডাঙ্গা ফাটাপাড়ার শফিকুল আলমের ছেলে মোঃ আব্দুল্লাহ ওরফে আব্দুল (৩৫), একই এলাকার মো: আমির হোসেনের ছেলে মো: জুয়েল রানা (৩৪) দ্বয়ের পারস্পরিক সহযোগিতায় তারা মাদক ব্যবসা করে আসছে।

    এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে মদ-ফেনসিডিলসহ গ্রেফতার-৩

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে মদ-ফেনসিডিলসহ গ্রেফতার-৩

    মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে  চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র পৃথক পৃথক অভিযানে বিদেশী মদ-ফেন সিডিলসহ ৩জন গ্রেফতার হয়েছে।

    বুধবার গভীর রাতে চালানো এই পৃথক অভিযানে ১০ বোতল বিদেশী মদ এবং ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদরউপজেলার নারায়নপুর চিমটাপাড়ার মৃত শামসুল হক এর ছেলে মোঃ জুয়েল রানা (৩২), দেবীপুরের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ বশির আহমেদ (২৩) এবং জেলার শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারীর মৃত মাহিদুর এর ছেলে মোঃ সুমন (২৮)।

    জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশ ক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ’র তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ডিবির একটি দল ২৮ মে রাত পৌনে ১০টার দিকে সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর রিয়াজ মোড়ল এর বাঁশঝাড়ের মধ্যে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল রানা মোঃ বশির আহমেদ কে ১০ বোতল বিদেশী মদ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

    এছাড়া অপর এক অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ২৮ মে রাত পৌনে ১২ টার দিকে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের বৈদ্ধপুর এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুমন কে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এঘটায় পৃথক পৃথক থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সাটুরিয়া বাজারে ভাসমান দোকান বন্ধের দাবীতে মানববন্ধন

    সাটুরিয়া বাজারে ভাসমান দোকান বন্ধের দাবীতে মানববন্ধন

  • দাবি আদায় না হওয়া পযর্ন্ত আমাদের আন্দোলন চলবে-সহকারী শিক্ষক ঐক্য পরিষদ

    দাবি আদায় না হওয়া পযর্ন্ত আমাদের আন্দোলন চলবে-সহকারী শিক্ষক ঐক্য পরিষদ

    চাকরির শুরুতে ১১তম গ্রেডে বেতনসহ তিন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়েছে। এতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছে এক কোটিরও বেশি শিশু শিক্ষার্থী।

    খোঁজ নিয়ে জানা যায়, এবার প্রাথমিকের শিক্ষার্থীরাও কিছুটা দেরিতে পাঠ্যবই পেয়েছে। পুরোদমে ক্লাস শুরু করতেও এক-দেড়মাস দেরি হয়েছে। মে মাসের শুরু থেকে কখনও এক ঘণ্টা, কখনও দুই ঘণ্টা, আবার অর্ধদিবস কর্মবিরতি করেছেন শিক্ষকরা। সামনে ঈদুল আজহার ছুটি। ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ঈদ ও গরমের বন্ধ থাকবে। ফলে বছরের অর্ধেক সময় পার হলেও পর্যাপ্ত ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা।

    এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি  (এস ১২০৬৮ ) কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক জনাব আবুল কাশেম বিদ্যুৎ বলেন. শিক্ষাকার্যক্রম বিঘ্ন বা কোমলমতি শিশুদের পড়া-লেখা থেকে দুরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে শেষ পর্যন্ত এই পথে বেছে নিতে বাধ্য হয়েছি। গত ১৯/০২/২০২০ ইং সালে আমাদেরকে ১৩তম গ্রেডে উন্নতি করা হলেও সু-কৌশলে টাইম স্কেল বন্ধ করে দেওয়া হয়েছে। আগে আমরা ৩টি টাইম স্কেল পেতাম। বর্তমানে ২টি টাইম স্কেল দেওয়ার কথা বলা হলেও  অদ্যবদি তা কার্যকর করা হয়নি-যা ভাওতাবাজী ছাড়া কিছুই নয়।

    তিনি আরো বলেন, আমরা অনেকেই ১৫, ১৪, ১৩ বছর চাকুরী করে ১৩তম গ্রেডে উন্নত হলেও প্রাপ্ত টাইম স্কেল কেড়ে নেওয়া হয়েছে। এই বৈষম্য দুর না হওয়া পর্যন্ত আমরা  আনন্দেলন চলিয়ে যাব।

    এদিকে, কর্মবিরতির ডাক দেওয়া প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা বলছেন, শিক্ষার্থীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। তারা ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসলেও সরকার তাদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে তারা টানা কর্মবিরতি কর্মসূচি দিয়েছেন।

    বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সবশেষ তথ্যমতে, দেশে বর্তমানে প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করছে এক কোটি ৯ লাখ ৮৫ হাজার ৮১৫ জন। অর্থাৎ, প্রাথমিকের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

    ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, শিক্ষার্থীদের শিখন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত না করে দাবি আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়নি।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একবার আমরা বসেছি, সেখানে আমরা তেমন কোনো প্রতিশ্রুতি পাইনি। বাধ্য হয়ে কর্মবিরতির মতো কর্মসূচিতে নেমেছি আমরা। আশা করি, সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

  • মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ

    মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ

    মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘অনতি-বিলম্বে’ দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। তবে ঠিক কি কারণে রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরানো হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

    মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কি কারণে রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরানো হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

    ২০২৩ সালের আগস্ট মাসে মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পান।

    তিনি নেইপিডোতে সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন। ২০তম বিসিএসে ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন মনোয়ার।

  • মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন-সারজিস আলম

    মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন-সারজিস আলম

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, ‘যে তরুণেরা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে পারে তারা অবশ্যই জেলা-উপজেলার নেতৃত্ব দিতে পারবে। তাই মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন। এতে কোন ব্যাক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই।

    আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেককে কাজে লাগিয়ে, সেটি বিক্রি না করে সবচেয়ে ভাল মানুষটিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারের অধিক সন্তান আগামীতে দেশের ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভাল মানুষকে বেছে নিতে হবে। তা না হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনরায় মাথা চারা দিয়ে উঠবে।’

    আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর শহরের গাইবান্ধা মোড়ে এক পথ সভায় তিনি এ কথা বলেন।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষে জনসংযোগ কালে এক পথসভায় সারজিস আলম আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ।

    যে তরুণ প্রজন্ম জীবন বাজি রেখে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করছি। এই তরুণরা, ছাত্ররা দলমত নির্বিশেষে জনগণকে নিয়ে জুলাই অভ্যুত্থান করেছে। আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেক কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাহলেই যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ সার্থক হবে।’

    দুই দিনব্যাপী সাংগঠনিক সফরের প্রথম দিনে তিনি আজ ঘোড়া-ঘাট,হাকিমপুর (হিলি), বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন।

     

  • শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেপ্তার ৪

    শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেপ্তার ৪

    কুষ্টিয়া থেকে ঢাকার অপরাধজগতের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বাকি দুজন হলেন বাইনের সহযোগী শুটার আরাফাত ও শরীফ।

    মঙ্গলবার (২৭ মে) সকালে শহরের কালিশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ১টি স্যালাইট ফোন উদ্ধার করা হয়।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি জানিয়েছেন।তিনি জানান, ভোর ৫টা ১৫ মিনিটে কুষ্টিয়া সদরের সোনার বাংলা রোডের একটি বাড়ি থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়।

    তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টায় হাতিরঝিল এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে শুটার আরাফাত ও চালক শরীফকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের কাছে থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ১টি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।

    লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী তিনি বলেন, দেশের ভেতর আইনশৃঙ্খলা বিঘ্ন ও অস্থিশীল করার জন্য তারা সন্তাসী কমকাণ্ড পরিচালনা করে আসছিল। সেনাবাহিনীর একাধিক ইউনিট গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

     

  • সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

    সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

    সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

    মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা। এর ফলে বুধবার (২৮ মে) যথানিয়মে সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

    একইদিনে আন্দোলনকারীদের দাবি-দাওয়ার বিষয়টি মন্ত্রীপরিষদ সচিব শেখ আবদুর রশিদকে অবহিত করবেন আলোচনায় অংশ নেওয়া সচিবরা।

    এর আগে মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।

    সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন।

    ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।

    এদিকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ (মঙ্গলবার) চতুর্থ দিনের মতো আন্দোলন করেন সচিবালয়ের কর্মচারীরা। শনিবার (২৪ মে) থেকে শুরু হয় তাদের এই আন্দোলন।

  • সাটুরিয়ায় সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত

    সাটুরিয়ায় সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন ও হামদ, নাতে রাসূল (সাঃ) প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউ-ন্ডেশনের উদ্যোগে ‘মডেল মসজিদে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন।

    সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড: মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান।

    সীরাতুন্নবী (সাঃ) বিষয়ে মূল্যবান আলোচনা করেন, দৌলতপুর দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওসমান গনি, সাটুরিয়ার বাজার মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম ফিরোজী, মানিকগঞ্জ কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো.মাইনুদ্দিন, যুবদলের আহ্বায়ক আমির হামজা, প্রমুখ।

    অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সা:) এর জীবন আদর্শ নিয়ে আলোচনা শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও সাটুরিয়া উপজেলার ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশ গ্রহণ করেন। উপস্থিত সকলেই জেলা প্রশাসকের ব্যতিক্রম অনুষ্ঠানের  প্রশংসা করেন।

  • সাটুরিয়ার তিল্লীতে মাদক কারবারির অতর্কিত হামলায় আহত-২

    সাটুরিয়ার তিল্লীতে মাদক কারবারির অতর্কিত হামলায় আহত-২