Category: ঢাকা বিভাগ

  • জুলাই সনদে বিএনপির দ্বিমত

    জুলাই সনদে বিএনপির দ্বিমত

    জুলাই সনদকে সংবিধানের ওপর রাখা না রাখা এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করে জাতীয় ঐকমত্য কমিশনে খসড়ায় লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি।

    বুধবার (২০ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনকে জুলাই সনদের সমন্বিত খসড়া সম্পর্কে মতামত দেয় দলটি। বিএনপিসহ পাঁচটি দল এরইমধ্যে মতামত জানিয়েছে।

    এই মতামতে কোনো রাজনৈতিক ‘সমঝোতার দলিল’ সংবিধানের ওপরে স্থান পেতে পারে কি না, এমন প্রশ্ন তুলে বিএনপি বলছে, জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া হলে খারাপ নজির তৈরি হবে। এ সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এমন বিধান রাখারও বিপক্ষে বিএনপি।

    জুলাই সনদকে সংবিধানের ওপরে নাকি নিচে রাখা হবে সেটা নিয়েও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে দলটি। শিগগির এ আলোচনায় বসবেন বিএনপির দায়িত্বশীল নেতারা।

    জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মতামত চেয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিলো। যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের পর তার ওপর লিখিত মতামত দিল বিএনপি।

    বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সূত্রে জানা গেছে, নির্বাচনের স্বার্থে যতটা ছাড় দেওয়া দরকার, মতামতে ততোটা ছাড় দিয়েছে দলটি। বিএনপির এখন প্রত্যাশা, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত ও বাস্তবায়িত হবে।

    বুধবার ছিল মতামত দেওয়ার শেষ দিন। তবে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ২৬টি দল মতামত না দেওয়ায় ২২ আগস্ট শুক্রবার বেলা ৩টা পর্যন্ত সময় বাড়িয়েছে কমিশন।

    জানা গেছে, সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে বাস্তবায়নের দাবিতে সোচ্চার জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি। বর্ধিত সময়ের মধ্যে তারা মতামত জানাবে।

  • সাটুরিয়ায় বৈদ্যুতিক সর্টসার্কিটে কৃষকের মৃত্যু

    সাটুরিয়ায় বৈদ্যুতিক সর্টসার্কিটে কৃষকের মৃত্যু

    মানিকগঞ্জের সাটুরিয়ায় বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের আলতু মিয়া (৫০) নিজ বাড়ীর পাশে বাঁশ ঝাড়ের উপর থাকা বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ বরণ করে।

    বুধবার (২০ আগষ্ট ) বিকাল ৪ টার দিকে উপজেলার পাতিলা পাড়া গ্রামে নিজ বাড়ীর পুর্ব পাশে কৃষি জমি থেকে ঘাস কেটে বাড়ী ফেরার সময় রাস্তার পাশে বাঁশ ঝাড় থেকে বাঁশ রাস্তা আটকে রাখলে খালি হাতে বাঁশ টি সরাতে যায়।

    বৃষ্টিতে বাঁশটি ভেজা থাকায় বিদ্যুৎ এর লাইনে জড়ানো থাকায় তাৎক্ষনিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবার ও আশেপাশের লোকজন দেখতে পেয়ে আলতু মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

    আলতু মিয়া পাতিলা পাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র। সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাটুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

    সাটুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

  • সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা হারুনার রশিদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের আগসাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম।গ্রেপ্তার হারুন একই এলাকার মৃত জয়নাল হোসেনের ছেলে এবং তিনি বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

    সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

  • সামনে পেলে তিন মিনিট থাপড়াবো: পরীমণি

    সামনে পেলে তিন মিনিট থাপড়াবো: পরীমণি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন নিয়ে একসময় বেশ আলোচনা-সমালোচনা হতো। তবে মা হওয়ার পর তিনি জানিয়ে দেন, জন্মদিন আর জাঁকজমক করে পালন করবেন না; বরং সন্তানের জন্মদিন পালন করবেন ধুমধাম করে।

    গত ১০ আগস্ট ছেলের তৃতীয় জন্মদিন নিজের মতো করে উদযাপন করেন পরীমণি। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু ছয় দিন পর হঠাৎই পরীমণি দেখলেন, ব্যক্তিগত সেই আয়োজনের ভিডিও ও ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, কিছু অতিথি ব্যক্তিগত অনুষ্ঠানকে ব্যবসায়িক ভ্লগ বানিয়ে সামাজিক মাধ্যম ভরিয়ে ফেলেছেন। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন এই নায়িকা।

    শনিবার ফেসবুকে পরীমণি লিখেছেন, “আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। ১০ তারিখে আমার বাচ্চাদের নিয়ে একান্ত ব্যক্তিগত একটি ইভেন্ট করেছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো এসে রিলস আর ভ্লগে সামাজিক মাধ্যম ভরিয়ে ফেলছে! অথচ আমি নিজে এখনও কোনো ছবি পোস্ট করিনি।”

    গেল মাসেই পরীমণি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— তার সন্তানরা ব্যবসায়িক কোনো উপাদান নয়। তাদের নিয়ে যেন কনটেন্ট বানানো না হয়। ক্ষোভে পরীমণি আরও লিখেছেন, “যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা। তোমরা ভিখারির মতো মাসভরে কিছু ডলার কামাও। সামনে পেলে এই ধরনের কনটেন্ট ক্রিয়েটরদের আমি তিন মিনিট থাপড়িয়ে দেব।”

  • সাটুরিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    সাটুরিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক  ৮: ৩০ মিনিটে দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া পশ্চিমপাড়া ময়নালের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে পুকুরের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রাশেদকে খবর দেন। পরে তিনি সাটুরিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    অত্র গ্রামের চান্দু বেপারী জানান, গত রাত আনুমানিক  দুইটায় বিকট শব্দে বিদ্যুৎ চলে যায়। সকালে এলাকাবাসী বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ দেখতে পান এবং প্রথমে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে। পল্লীবিদ্যুৎ অফিসের কর্মীরা এসে দেখতে পান খুঁটির ট্রান্সফরমারের লক খোলা। এরপর তারা সেখান থেকে চলে যান।

    সাটুরিয়া থানা পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, নিহত যুবক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে মারা গেছেন। মরদেহের শরীরের ওপরের অংশে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে।

    এ ব্যপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম  জানান, বিস্তারিত তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

  • নিষিদ্ধ পলিথিনের করিডোর শরীয়তপুর! সপ্তাহে চালান আসে ২/৩টি 

    নিষিদ্ধ পলিথিনের করিডোর শরীয়তপুর! সপ্তাহে চালান আসে ২/৩টি 

    শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা মোড় থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টয় শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন, সেনাবাহীনি ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে পলিথিন বহনকারী ট্রাক, ট্রাক চালক ও হেল্পারকে আটক করে।

    পরবর্তীতে ট্রাক মালিককে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ লাখ টাকা জরিমানা করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।

    জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আনুমানিক ৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দকৃত পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রয়েছে। ট্রাক মালিক শফিক বেপারীকে নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

    এনএসআই, ডিজিএফআইসহ সকল গোয়েন্দা সংস্থা নিষিদ্ধ পলিথিন সরবরাহকারী জাহাঙ্গীর সম্পর্কে অবগত রয়েছে। পালং বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীরকে নিষিদ্ধ পলিথিন সরবরাহের দায়ে ইতোমধ্যে জরিমানা করা হয়েছে। বর্তমানে তিনিই ধরাছোয়ার বাইরে থেকে এই নিষিদ্ধ ব্যবসা পরিচালা করছেন।

    নিষিদ্ধ পলিথিন ব্যবসা ছেড়ে দিয়ে কাজির হাটে জুতার ব্যবসায় করছেন কালু শেখ। তিনি জানায়, শুকুর তাকে মোবাইল ফোনে জানায় শুকুরের পলিথিন চালান ধরা পড়েছে। তার খোঁজ নিতে এসেছেন কালু শেখ। তিনি আরো জানায়, নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে পালং বাজার বনিক সমিতির সাবেক সদস্য জাহাঙ্গীর।

    তিনি বর্তমানে এক বিএনপি নেতার ছত্রছায়ায় রয়েছেন। প্রতি সপ্তাহে ২-৩ বার জাহাঙ্গীরের পলিথিনের চালান আসে। করিডোর হিসেবে এই রুট ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীরা। জাহাঙ্গীর ছাড়া অন্য কেউ শরীয়তপুর ও আশপাশের জেলায় পলিথিন, বেকারীতে ব্যবহার করা কমিক্যাল ও ভেজার মসলা আনতে পারে না।

    ঢাকায় যত নিষিদ্ধ পলিথিন উৎপানকারী কারখানা রয়েছে তার বেশীর ভাগ মালিকদের বাড়ি শরীয়তপুরের গঙ্গানগর, গাজীপুর ও চন্দ্রপুর এলাকায়। তাদের সাথেও জাহাঙ্গীরের ব্যবসায়ীক সম্পর্ক। তাদের উৎপাদিত পলিথিনের ব্যবসা করে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সেই নিষিদ্ধ পলিথিনের ব্যবসা শুকুর পরিচালনা করে আর শফিক বেপারী পরিবহন করে।

    জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানায়, শরীয়তপুরের একটি চক্র শরীয়তপুর ও পাশ^বর্তী জেলায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন সরবরাহ ও ব্যবসা করে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে পলিথিন বহনকারী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটির অর্ধেক খালি ছিল।

    আটক হওয়ার পূর্বে বিভিন্ন পয়েন্টে পলিথিন নামিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। পলিথিন জব্দসহ ট্রাক মালিককে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ৬ক ধারায় জরিমানা করা হয়ছে। আমরা তৎপর রয়েছি। এই নিষিদ্ধ পলিথিন সরবরাহ ও বাজারজাত করণ বন্ধ করা হবে।

  • শরীয়তপুরে একটু বৃষ্টি হলেই হাটু পানিতে ডুবে যায় সিএস অফিস ও সদর হাসপাতাল

    শরীয়তপুরে একটু বৃষ্টি হলেই হাটু পানিতে ডুবে যায় সিএস অফিস ও সদর হাসপাতাল

    শরীয়তপুরের মানুষের একমাত্র ভরসা ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। এই হাসপাতালে হরহামেসাই তিনগুনের বেশী রোগী ভর্তি থাকে। বহির্বিভাগেও চিকিৎসা নেয় হাজার রোগী। পাশেই রয়েছে সিভিল সার্জন (সিএস) অফিস ও ভ্যাকসিন সংরক্ষণাগার ইপিআই ভবন। বৃষ্টি হলেই সিএস অফিস সহ স্বাস্থ্য বিভাগের সকল ভবনের আঙ্গিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডুবে যায় সিভিল সার্জন অফিসের নিচতলা।

    শরীয়তপুর সদর হাসপাতাল বাউন্ডারির অভ্যন্তরে রাস্তায় ১ ফুটের বেশী পানি জমে যায়। অনেক জায়গায় রয়েছে স্থায়ী জলাবদ্ধতা। কোথাও কোথাও স্তুপ আকারে জমে থাকে ডাবের খোশাসহ ময়লা আবর্জণা। হাসপাতালের এমন পরিবেশ মশাসহ বিভিন্ন জীবানুর উৎপাদনে সহায়তা করে বলে ধারনা করছেন রোগী ও রোগীর স্বজনরা।

    ভারি বৃষ্টিপাতে সিভিল সার্জন অফিসের নিচতলায় পানি ঢুকে যায়। নষ্ট হয় প্রয়োজনীয় ফাইলপত্র ও আসবাবপত্র। জেলার ভ্যাকসিন সংরক্ষণাগার ইপিআই ভবনের আঙ্গীনাও জমে থাকে পানি। এমন পরিবেশ কারোরই কাম্য নয়।

    হাসপাতালে চিকিৎসা নিতে আশা রোগীরা জানায়, বৃষ্টি হলেই হাসপাতালের রাস্তাঘাট হাটু পানির নিচে চলে যায়। হাসপাতাল ও চারপাশের পরিবেশ খুবই নোংরা। মায়লা ও ডাবের খোশা পড়ে থাকতে দেখা যায় যত্রতত্র। যার মধ্যে পানি জমে এডিস মশার জন্ম হতে পারে। রোগীরা আক্রান্ত হয় ডেঙ্গু-ম্যালেরিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে।

    সির্ভিল সার্জন অফিসের চতুর্থ শ্রেণি কর্মচারী আয়নাল হক মোল্যা জানায়, বৃষ্টি হলেই সিভিল সার্জন অফিসের নিচতলার প্রতিটি কক্ষে পানি ঢুকে যায়। আসবাবপত্র ও ফাইলপত্র পানিতে ভিজে যায়। ময়লা ও গন্ধযুক্ত পানি মধ্যে চলাফেরা করতে গিয়ে তাদের বিভিন্ন পানিবাহিত রোগ হয়।

    সিভিল সার্জন ও ইপিআই ভবনের সীমানার মধ্যে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ সমস্যাকে দায়ী করছেন সিভিল সার্জন অফিসের স্টাফরা। বিভিন্ন সময় যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেও কোন সমাধান পাননি বলেও তারা দাবী করেন।

    ইপিআই সুপার মোজাম্মেল হক জানায়, জেলার সকল গুরুত্বপূর্ণ ওষুধ ও ভ্যাকসিন ইপিআই ভবনে সংরক্ষিত থাকে। সেখান থেকে সকল উপজেলায় ভ্যাকসিন সরবরাহ হয়। জলাবদ্ধতা ভ্যাকসিনের ক্ষতির সম্ভাবনা থাকে। দ্রুত জলাবদ্ধতা নিরশন হওয়া দরকার।

    সদর হাসপাতালের আবাসকি মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী জানায়, ১০০ শয্যার হাসপাতালে হরহামেসা ৩০০ বেশী রোগী ভর্তি থাকে। তাছাড়া আউটডোরে হাজারের বেশী রোগী হয়। হাসপাতালের আঙ্গিনায় পানি জমে থেকে পরিবেশ খুব খারাপ হয়েছে। মশাসহ বিভিন্ন পানিবাহিত রোগ বেড়ে গেছে। ইতোমধ্যে তিনি নিজ উদ্যোগে ইট ভাটা থেকে রাভিশ এনে রোগীদের চলাচলের পথ তৈরী করেছেন। কয়েকটি নতুন ড্রেন নির্মাণ ও কয়েকটি ড্রেন সংস্কার করলে জলাবদ্ধতা থাকবে না বলে তিনি দাবী করেন। কর্তৃপক্ষকে বিষয়টি বারবার অবগত করা হলেও কোন সাড়া মেলেনি বলেও তিনি জানান।

    সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন বলেন, বৃষ্টি হলেই তার দপ্তরের সামনে পানি জমে যায়। নিচতলায় পানি প্রবেশ করে। সদর হাসপাতলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। নষ্ট হয় ফাইপত্র ও আসবাবপত্র। জলাবদ্ধতার কারনে পানিবাহিত রোগের সম্ভাবনা বেড়ে যায়। কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেও কোন কোন সমাধান মিলছে না। এভাবে চলতে থাকলে পানিবাহিত রোগসহ ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে যাবে বরে তিনি ধারণা করছেন।

     

  • সাটুরিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

    সাটুরিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

    মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে সাটুরয়া থানা পুলিশ। গ্রেতাররা ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

    সাটুরিয়া থানা পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও দড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতাররা হলেন- সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৫৫), দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবহান এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী (৪৫)।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান কে গোলড়া সন্ত্রাস বিরুধী মামলা এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবহান এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী কে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগুন দেবার মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

  • মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস আমিনুর রহমান বিশ্বাস (সেলিম) গ্রেপ্তার

    মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস আমিনুর রহমান বিশ্বাস (সেলিম) গ্রেপ্তার

    মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের এপিএস আমিনুর রহমান বিশ্বাস সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

    বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের নিজ বাড়ি থেকে সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

    মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।