Category: ঢাকা বিভাগ

  • সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীলগের ৭ নেতা গ্রেফতার

    সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীলগের ৭ নেতা গ্রেফতার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়সার আহমেদ (৫২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মন্ডল (৫০), তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেব্বত আলী (৬০), ফুকুরহাটি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন (৬০), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাদল কুমার সরকার (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর ইসলাম (৪০), ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শুভ (২২) কে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। 

    থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

    সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়।

  • মানিকগঞ্জে জুমার বয়ানে ‘মাদকের বিরুদ্ধে’ কথা বলায় ইমামকে মারধরের ঘটনায়, গ্রেপ্তার ২

    মানিকগঞ্জে জুমার বয়ানে ‘মাদকের বিরুদ্ধে’ কথা বলায় ইমামকে মারধরের ঘটনায়, গ্রেপ্তার ২

    মানিকগঞ্জের হরিরামপুরে জুম্মার দিন মাদকবিরোধী বক্তব্যের জেরে সুলতানপুর মধ্যপাড়া মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৯ জুন) বিকেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তাররা হলেন- সুলতানপুর গ্রামের বাসিন্দা মো. জুলহাস (২২) ও রায়হান (১৯)।

    সোমবার (৩০ জুন) দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান। এর আগে রোববার বিকেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

    জানা গেছে, ফরিদপুর জেলার বড় কামদিয়া এলাকার কবির শেখের ছেলে মুফতি মিরাজুল ইসলাম গত ৮ মাস আগে উপজেলার সুলতান পুর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ইমামতি শুরু করেন। মাঝে মধ্যে শুক্রবার জুমার নামাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে বয়ান করলে স্থানীয় কিছু মাদকসেবীদের রোষানলে পড়েন তিনি।

    এক পর্যায়ে মসজিদ কমিটি মুফতি মিরাজুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন এবং মসজিদ কমিটি থেকে বিদায় নিয়ে জুমার নামাজ শেষে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি যাওয়ার পথে জুলহাস ও রায়হান তাকে শারীরিকভাবে হেনস্তা করে।

    ইমাম মুফতি মিরাজুল ইসলাম জানান, মাঝে মাঝে শুক্রবার জুমার নামাজের বয়ানে মাদকের ভয়াবহতা ও কুফল ও ইসলামে মাদক ব্যবহারের শাস্তি বিষয়ে কথা বলায় কিছু স্থানীয় যুবক অনেকদিন আগে থেকেই আমার ওপর ক্ষিপ্ত।

    এ বিষয়টি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খাঁ কে অবগত করেছিলাম। ইমামতির শেষ দিন গত শুক্রবার হামলাকারীরা আমার ওপর হামলা চালায়। এ সময় আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি প্রথমে মানিকগঞ্জ সেনা ক্যাম্পে ও পরে হরিরামপুর থানায় লিখিতভাবে জানিয়েছি।

    মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খাঁ বলেন, গত ৮ মাস ধরে ইমাম সাহেব আমাদের মসজিদে ইমামতি করেছেন। ব্যাক্তিগত কারণে আমাদের মসজিদে চাকুরি ইস্তফা দিয়ে নিজের বাড়ি ফরিদ পুরের উদ্দেশে রওনা দেওয়ার পথে তার কাছ থেকে নগদ টাকা নিয়ে যাওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা শুনেছি।

    তবে জুমার নামাজের বয়ানে মাদকের বিরুদ্ধে কথা বলায় কেউ ক্ষিপ্ত সে বিষয়ে জানালে মসজিদ কমিটি ব্যবস্থা নিতো।

    হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, এ ঘটনায় ইমামের পক্ষ থেকে লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

  • পদ্মা নদীতে এবার ধরা পরলো ৫০ কেজির বাগাইড়

    পদ্মা নদীতে এবার ধরা পরলো ৫০ কেজির বাগাইড়

    রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ৫০ কেজি। শনিবার দুপুরে পদ্মা নদীর রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়নের কলা বাগান এলাকায় জেলে সিদ্দিক হলদারের জালে মাছটি ধরা পরে।

    এ সময় মাছটিকে স্থানীয় আড়তদার রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা। শোরগোল আর মোবাইলে ভিডিও ধারনে ব্যস্ত হয়ে পরে দর্শনার্থীরা।

    আড়তদার রেজাউল মন্ডল বলেন, মাছটিকে আড়তে নিয়ে আসার পর সেখানে বসে উম্মক্ত নিলাম। সকল মাছ ব্যাবসায়ী ও আড়ৎদারদের অংশ গ্রহনে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যাবসায়ী আড়তদার চান্দু মোল্লা।

    মাছ ব্যাবসায়ী আড়ৎদার চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীতে এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পরছে। তবে দুই এক বছরের মধ্যে এটির সবচেয়ে বড় মাছ। এ ধরনের মাছে চাহিদা থাকে বেশি। মাছটিকে ৭৭ হাজার ৫০০ টাকায় কিনে নেওয়ার পর অনলাইনে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে।

    তিনি আরো বলেন, মাছটিকে আপাতত দৌলতদিয়া ফেরি ঘাটে পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। কেজি প্রতি এক শত টাকা লাভ পেলেই মাছটিকে বিক্রি করা হবে।

  • পৈত্রিক সম্পত্তিতে গেলেই হত্যার হুমকি

    পৈত্রিক সম্পত্তিতে গেলেই হত্যার হুমকি

    শরীয়তপুর পৌরসভার ৬০ নং পালং মৌজায় আব্দুর রাজ্জাক খান ও শাহজাহান খানদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি দখল করে পাঁকা বানিজ্যিক ভবন নির্মাণ করছেন নুরুল হক খান, শামসুল হক খান ও রমিজ খান। ভবন নির্মাণে বাঁধা দিলেই দখলকারীদের পক্ষ থেকে আসে হত্যার হুমকি।

    এমন অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন আব্দুর রাজ্জাক খান। তিনি বিষয়টি আদালত ও প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধান কামনা করছেন।

    আব্দুর রাজ্জাক খান তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ২৫ কোটি টাকা মূল্যমানের পৈত্রিক সম্পত্তি জোর করে দখলে নিয়ে বানিজ্যিক ভবন নির্মাণ শুরু করছেন বিবাদীরা। বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয় দরখাস্তকারী। পরে তিনি আদালতে দেওয়ানী ১০৭/২৪ নং মামলা করেন।

    সেই মামলায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বলেও তিনি দরখাস্তে উল্লেখ করেছেন। আদালতের আদেশ উপেক্ষা করে বিবাদীরা রাজনৈতিক প্রভাব ও টাকার জোরে নালিশী জমিতে বানিজ্যিক ভবন নির্মাণ কাজ চালু রেখেছেন বলে দাবী করেছেন দরখাস্তকারী আব্দুর রাজ্জাক খান।

    অভিযোগকারী আব্দুর রাজ্জাক খান বলেন, ফায়ার সার্ভিসের সামনে তাদের পৈত্রিক সম্পত্তিতে বিবাদীরা জোর করে বানিজ্যিক ভবন নির্মাণ করতেছে। বাঁধা দেওয়ায় তাকে ঠেলা ধাক্কা দিয়ে জমি থেকে তাড়িয়ে দিয়েছে। বিবাদীরা ১৫-১৬ জন সন্ত্রাসী সেখানে সব সময় মজুদ রাখে।

    তাদের ভয়ে সেখানে যেতেও পারেনা দরখাস্তকারী পক্ষ। সেখানে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন বিবাদীরা। এখন দরখাস্তকারী আব্দুর রাজ্জাক খান ও তার পরিবারের সদস্যদের জীবন ঝুকিতে রয়েছে।

    তিনি আরো বলেন, বিবাদীরা প্রথমে আব্দুর রাজ্জাক খানকে টার্গেট করে। তার সংসার ধ্বংস করে দিয়েছে। তাছাড়া বিবাদীরা প্রকৃত খারাপ মানুষ। এলাকাবাসীর অনেকের কাছ থেকে দুবাই নেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে একজনকেও দুবাই নেয়নি।

    বিবাদীদের কর্মকান্ডের ফিরিস্তি তুরে ধরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা বাহিনী, দুর্নীতি দমন কমিশন ও থানায় অভিযোগ করেছেন বলেও তিনি দাবী করেন। কোথাও সুষ্ঠু বিচার পায়নি বলেও তিনি জানিয়েছেন। তার ধারণা বিবাদীরা রাজনৈতিক প্রভাব ও টাকার জোরে প্রকৃত সত্য আড়ার করে রাখে।

    এই বিষয়ে নুরুল হক খান বলেন, এই সম্পত্তি আমি আমার সন্তানের নামে বিভিন্ন ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করেছি। স্থানীয় সালিশীতেও আমার পক্ষে সিদ্ধান্ত হয়েছে।

    আদালতে রাজ্জাক খান মামলা করেছে তবে সে ধার্য তারিখে আদালতে যায় না। আমি দুই বছর ধরে আদালতে ঘুরতেছি। আদালতের রায়ে আমি জমি পেলে ভোগ দখল করব। আদালতের রায় আমার বিপক্ষে গেলে আমি জমি ছেড়ে দিব।

  • মানিকগঞ্জে দোকানিকে মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার

    মানিকগঞ্জে দোকানিকে মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার

    মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আলী আজম নামের এক দোকানির দাড়ি ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে সাভারের আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তির নাম নাসিম ভূঁইয়া (৪৫)।  তাঁর বাড়ি উপজেলা সদরে ঘিওর এলাকায়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।গ্রেপ্তার নাসিম ভূঁইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

  • মানিকগঞ্জে শ্যালিকাকে মদপান করিয়ে ধর্ষণ !

    মানিকগঞ্জে শ্যালিকাকে মদপান করিয়ে ধর্ষণ !

    মানিকগঞ্জে এক তরুণীকে জোরপূর্বক মদপান করিয়ে ধর্ষণ এবং পরবর্তী সময়ে তার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন ছত্তার মিয়া (৪০) ও তার স্ত্রী রুনা আক্তার (৩০)। অভিযুক্ত ছত্তার মিয়া ভুক্তভোগীর দুলাভাই এবং তার স্ত্রী রুনা আক্তার ভুক্তভোগীর বড় বোন।

    মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৫ নভেম্বর একদিন সকালে ছত্তার মিয়া ফোন করে জানান, তার স্ত্রী গর্ভবতী। এ উপলক্ষে ভুক্তভোগীকে বাড়িতে আমন্ত্রণ জানান। ওইদিন দুপুরে ওই তরুণী তাদের বাড়িতে যান।

    এর কিছুদিন পর গত বছরের ১৬ ডিসেম্বর রাতে ছত্তার, তার স্ত্রী রুনা ও আরেক স্ত্রী সোনিয়া মিলে ভুক্তভোগীকে জোরপূর্বক মদ খাইয়ে অচেতন করে ফেলে। সকালে জ্ঞান ফেরার পর ভুক্তভোগী দেখেন, তিনি একটি ঘরে ছত্তার মিয়ার পাশে শুয়ে আছেন। তার শরীরের কাপড় এলোমেলো। তিনি বুঝতে পারেন, তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

    অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ভুক্তভোগী জানতে পারেন, তার অশ্লীল ছবি ও ভিডিও ছত্তার মিয়া মোবাইলে ধারণ করেছেন এবং সেগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এরপর থেকে ছত্তার একাধিকবার ভুক্তভোগীকে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

    সবশেষ বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে ভুক্তভোগী দেখতে পান, ‘কাঠ গোলাপ’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার কিছু ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি পরে থানায় অভিযোগ করেন।

    এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, এক তরুণী অভিযোগ করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান, ৮ আগস্ট নতুন বাংলাদেশ ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস

    ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান, ৮ আগস্ট নতুন বাংলাদেশ ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস

    ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৫ জুন) রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে।

    ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস শ্রেণিভুক্ত, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস শ্রেণিভুক্ত হিসেবে পালিত হবে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। প্রতি বছর দিবসটিকে শ্রেণিভুক্ত হিসেবে পালন করা হবে। তথ্য বিবরণীতে জানানো হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    তথ্য অধিদপ্তর জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতি বছর দিতবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।

    তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করা হয়।

    তথ্য বিবরণীতে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    এসব সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

  • সাটুরিয়া আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেপ্তার !

    সাটুরিয়া আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেপ্তার !

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ।

    বুধবার সকাল ১১ টার দিকে ধানকোড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে মানিকগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়। আব্দুর রউফ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ধানকোড়া ইউনিয়নের মৃত আব্দুস সামাদ চেয়ারম্যানের ছেলে।

    পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে মমতাজ চক্ষু হাসপাতালের সামনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের হামলার পর চলতি বছরের ৬ জানুয়ারি কিরণ মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্ল্যাহ জানান, গত ৬ জানুয়ারি সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আব্দুর রউফকে আদালতে পাঠানো হয়েছে।

  • রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের দাফন সম্পন্ন

    রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের দাফন সম্পন্ন

    মোহাম্মদ নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামরুল  ইসলামের (জনু পাগলার) দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৩শে জুন ২০২৫ সাল) বেলা ৪টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামে ‘চাচিতারা খেলার মাঠ প্রাঙ্গনে’ এই জানাজা অনুষ্ঠিত হয়। তৎপর জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের (জনু পাগলার) দাফনের আগে সাটুরিয়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা তানভীর হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, কামরুল ইসলাম (জনু পাগলা) দীর্ঘদিন ধরেই ডায়াবেটিকস-সহ বিভিন্ন জটিল রোগে  ভোগ ছিলেন। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২৩ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর।

    ব্যক্তিগত জীবনে নিঃসন্তান কামরুল ইসলাম (জনু পাগলা) একাধারে বহুমূখী প্রতীভার অধিকারী ছিলেন। তরীকাভক্ত, সমাজ সেবক, দানবীর, মুক্তিযোদ্ধা ও পন্ডীত ব্যক্তি হিসাবে তিনি সর্বমহলে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন সৃজনশীল-ব্যক্তিকে হারালো।

     

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানিকগঞ্জ-০৩ আসনে এমপি প্রার্থী তৃণমূলের মতামত গ্রহণ

    ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানিকগঞ্জ-০৩ আসনে এমপি প্রার্থী তৃণমূলের মতামত গ্রহণ

    মানিকগঞ্জ-০৩ আসনে (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মনোনয়ন বিষয়ে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চরসাটুরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাটুরিয়া শাখার কার্যালয়ে এ মতামত গ্রহণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

    তিনি বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিন।

    এসময় সাটুরিয়া ও মানিকগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার ইসলামী আন্দোলন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।