মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার ! চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ রাতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা হবে-স্কট বেসেন্ট মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৫৩ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) তিনি এই অনুমোদন দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২৫ মার্চ নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ শিরোনামে লাইসেন্সিং নির্দেশিকা জারি করে।

এনজিএসও এমন একটি ব্যবস্থা, যেখানে কক্ষপথে এমনভাবে স্যাটে-লাইট স্থাপন করা হয়, যেটি পৃথিবীর ভূগোলের একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে না; বরং পৃথিবীর বিভিন্ন অংশের ওপর দিয়ে ঘুরতে থাকে।

কক্ষপথে এই ঘূর্ণায়মান স্যাটেলাইট থেকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যায়। ওই নির্দেশিকার আওতায় এনজিএসও স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ শিরোনামে বাংলাদেশে লাইসেন্স পাওয়ার জন্য প্রযোজ্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিটিআরসি কাছে আবেদন করে স্টারলিংক।

প্রতিষ্ঠানটির অনুকূলে লাইসেন্স ইস্যুর জন্য গত ২১ এপ্রিল ২৯৪তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। স্টারলিংক দেশের ইন্টারনেটে নতুন সংযোজন। শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল।

যুদ্ধের মধ্যে ইউক্রেনের ইন্টারনেট সেবা বিপর্যয়ের মুখে পড়লে স্টার-লিংক সেখানে সেবা চালু করে; যে কারণে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সুবিধা পায় দেশটি।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD