বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন ৫ বছরে ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার ! চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মোহাম্মদ নজরুল ইসলাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩২৫ সময় দেখুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯ নং ফুকুরহাটি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার ঘোষিত বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ মে ফুকুরহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ১১টা থেকে চাল বিতরণ শুরু হয় এবং প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাজেদুল  মুকসুদ,  ও ওয়ার্ড ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিজিএফ কর্মসূচির আওতায় এ ইউনিয়নে মোট ৮২৬টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজনদের সার্বিক পরামর্শ ও সহযোগিতায় সঠিকভাবে টোকেন বিতরণ ও সরকারের দেয়া বিশেষ ভিজিএফ ১০ কেজি চাল বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে আসছি। জনগণের একজন সেবক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালণের চেষ্টা করেছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD