শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
৩০০ সচিবের থাইল্যান্ড যাওয়ার খবর ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর-জনপ্রশাসন মন্ত্রণালয় ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘দন্ত বিভাগে’ রোগী সেবায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ! ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে: আ স ম রব আন্দোলন ছাড়া আর পথ নেই-ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র বিপরীতে ইরানের পক্ষে লড়বে চেচেন আর্মি ঈদের পথে মার্চেই ঝরেছে ৫৮৭ প্রাণ ! সাটুরিয়ায় (এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন এ্যাড. জামিলুর রশীদ খান

শিবগঞ্জে হিরোইনসহ কুখ্যাত লালচান ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেটের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৪১ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত লালচান শিবগঞ্জ থানা পুলিশের হাতে ২০০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে কানসাট বাগানবাড়ী এলাকায় শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ডাকাতি, ছিনতাই, মাদক-সহ একাধিক মামলার আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডাকাত লালচান কে হিরোইন সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ লালচাঁন ইসলাম (৩১), চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে কানসাট বাগান বাড়ি থেকে লালচান ডাকাতকে ২০০ গ্রাম হিরনসহ গ্রেফতার করা হয়েছে। ওসি আরো জানান, ডাকাত লাল চাঁনের বিরুদ্ধে ছিনতাই ডাকাতি মাদকসহ পূর্বের একাধিক মামলা রয়েছে।

লালচান ডাকাত এই জেলার উদীয়মান কুক্ষাত ডাকাত বলে পরিচিত। হেরোইনসহ আটক লালচান এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি গোলাম কিবরিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD