বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন ৫ বছরে ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার ! চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অপারেশনের দেড় বছর পর রোগীর পেট থেকে বের হলো মপ

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩২ সময় দেখুন

বগুড়ার শেরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে জরায়ুর টিউমার অপারেশনের দেড় বছর পর মানিকগঞ্জের এক রোগীর পেট থেকে সার্জারির সময় ফেলে রাখা মপ (অস্ত্রোপচারে ব্যবহৃত শোষণক্ষম কাপড়) বের করেছেন মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান।

ভুক্তভোগী রোগীর নাম রুবি বেগম (৫০)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ি ইউনিয়নের রফিকুল ইসলামের স্ত্রী।

পরিবার জানায়, অপারেশনের কিছুদিন পর থেকেই রুবি বেগম অসুস্থ হতে থাকেন। চিকিৎসকরা তার ‘টিবি রোগ’ হয়েছে বলে জানান। দীর্ঘ নয় মাস ধরে তিনি সেই রোগের চিকিৎসা নেন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং তার পেটের ডান পাশের নিচের দিক থেকে একটি নালা দিয়ে ধীরে ধীরে পুঁজ বের হতে থাকে।

এ অবস্থায় তার দেবর শহিদুল ইসলাম তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমানের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মেডিল্যাব জেনারেল হাসপাতালে রুবির পুনরায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অপারেশনের সময় ডা. আরিফুর রহমান রোগীর শরীরের ভেতরে ফেলে রাখা একটি মপ খুঁজে পান। পরে তা বের করে আনা হয়।

ডা. আরিফুর রহমান বলেন, “রোগী যখন আমার কাছে আসে তখন তার পেট থেকে পুঁজ বের হচ্ছিল। পরীক্ষার পর অপারেশনের সিদ্ধান্ত নেই। অস্ত্রোপচারের সময় দেখা যায়, দেড় বছর আগে অপারেশনের সময়কার একটি মপ শরীরের ভেতরে থেকে গেছে। এই কারণেই রোগী এতদিন ধরে ভুগছিলেন।”

রুবির ছেলে ঈসমাইল বলেন, “দেড় বছর আগে অপারেশন করানোর পরও মায়ের ব্যথা কমেনি। এবার মানিকগঞ্জে ডাক্তার আরিফ স্যার অপারেশন করে মায়ের পেট থেকে ত্যানা (মপ) বের করেছেন। আমি ওই চিকিৎসকের বিচার চাই।”

স্থানীয়রা জানান, চিকিৎসক আরিফুর রহমানের উদ্যোগ ও দক্ষতাতেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। তবে বগুড়ার সেই চিকিৎসকের অবহেলা ও দায়িত্বজ্ঞান-হীনতার কারণে রোগী ও পরিবারের জীবনে যে ভোগান্তি নেমে এসেছে তার কঠোর জবাবদিহিতা হওয়া প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD