মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার ! চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ রাতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা হবে-স্কট বেসেন্ট মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হকের ইন্তেকাল

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ সময় দেখুন

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মিল্টন হক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক অনুরাগী রেখে গেছেন তিনি।

মিল্টন হক বলেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনেমনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদিনের মতো সোমবারও (২০ অক্টোবর) গণসংযোগে বের হয়ে ছিলেন। দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিকালে দেউলী ইউনিয়নে পথসভা করে বাড়ি ফিরছিলেন। এমন সময় গাড়িতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামিদুল মোহনের মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় বসবাস করতেন। তবে তার গ্রামের বাড়ি জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামে। একাত্তরে মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা হামিদুল মোহনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD