মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার ! চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ রাতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা হবে-স্কট বেসেন্ট মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন-আব্দুল্লাহ তাহের

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ সময় দেখুন

এখন জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, দীর্ঘ কয়েক মাস ধরে বহু দলের পরিশ্রমে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি তাতে অনেকে সই করেছে। এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম ও রফিকুল ইসলাম খান।

তাহের বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আদেশ কে দেবেন এটা নিয়ে নানা প্রশ্ন আছে। আমরা চাই এটা প্রধান উপদেষ্টা দেবেন। আইনগত ব্যত্যয় না ঘটলে প্রধান উপদেষ্টা বিশেষ সাংবাধিনাকি আদেশ জারি করে জুলাই সনদের আইনের ভিত্তি ঘোষণা দিতে পারেন।

তাহের আরও বলেন, গণভোটের ব্যাপারে বলেছি। বিএনপিও গণভোটে রাজি হয়েছে। তবে বিএনপি জটিলতা তৈরি করেছে। তারা চাচ্ছে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক। কিন্ত গণভোট হলো সংস্কারের সঙ্গে জড়িত, এটাকে জাতীয় নির্বাচনের সঙ্গে মেলানো যাবে না।

তিনি আরও বলেন, বিএনপি অজুহাত দেখাচ্ছে গণভোটের সময় নেই। কিন্ত গণভোটের যথেষ্ট সময় আছে। নভেম্বরেই সেটা করা যাবে। এই গণভোট হলেই তাহলে জনগণের সিদ্ধান্ত নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন হবে, নয়তো আগের মতোই হবে।

আব্দুল্লাহ তাহের বলেন, আমরা উপদেষ্টাকে জানিয়েছি, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই পরিশ্রম পণ্ডশ্রম হবে। ড.ইউনূস এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। একটা আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD