মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

জাতীয় নির্বাচনের তফসিলঃ সিইসির ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ সময় দেখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ আগামী বুধবার (১০ ডিসেম্বর) রেকর্ড করা হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বরই নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে।’

ইসি জানায়, সিইসির রেকর্ড করা এই ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি কর্মকর্তারা আরো জানান, তফসিল ঘোষণার সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই সাধারণত তফসিল ঘোষণার কাজ চূড়ান্ত করা হয়। সে অনুযায়ী সেদিনই সিইসির রেকর্ড করা ভাষণ প্রচার এবং তফসিল ঘোষণা হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD