বাংলাদেশ কৃষি প্রধান দেশে। কৃষির উন্নতিতেই দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে। গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লাগাতার কৃষির আধুনিকীকরণ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী কোম্পানী গুলো দেশের কৃষিজ পন্যের উৎপাদন বাড়াতে কৃষকদের নিরন্কুশ সহযোগিতা করে যাচ্ছেন। কি ভাবে প্রতিকুল পরিবেশ থেকে কৃষিজ ফলনকে রক্ষা করা যায় তা নিশ্চিত করতে প্রতিনিয়তই কৃষকদের দ্বারস্থ হচ্ছেন। বাংলাদেশে যতগুলো কৃষক ও কৃষিজ উৎপাদন সহযোগি সংগঠণ রয়েছে তার মধ্যে সিনজেন্টা অন্যতম।
সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি, ফসলের সুরক্ষা এবং উচ্চফলনশীল বীজের বিষয়ে সচেতন করতে নিয়মিত কৃষক সমাবেশ, মাঠ দিবস ও ক্যাম্পিং আয়োজন করে থাকে। এর মাধ্যমে তারা ক্ষতিকর পোকা দমন, সঠিক শস্য ব্যবস্থাপনা ও টেকসই কৃষি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। এরই ধারা বাহিকতায় আজ বধুবার সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নে আবুল ডিলারের বাড়ীতে কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তি, ফসলের সুরক্ষা এবং অধিক ফসল উৎপাদন ও সঠিক পদ্ধতিতে কীটনাষক ও ভিটামিন ব্যবহারের অধিক ফলন সম্পর্কীত সচেতনতা মূলক ক্যাম্পিং পরিচালনা করেন।
উক্ত ক্যাম্পিংয়ে সাটুরিয়া এরিয়ার সিনজেন্টার মাকেটিং ডেভোলপার মোঃ রাশেদুল ইসলাম উপস্থিত কৃষদেরকে মাঝে কৃষি উৎপাদন বৃদ্ধিতে তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার ঔষধ সামগ্রীর গুণগতমান, প্রয়োগের নিয়ম সম্পর্কে বিস্তার ব্যাখা প্রদান করেন।
তিনি বলেন, আমাদের কোম্পানীর উৎপাদিত ম্যাগমা অত্যন্ত ভালমানের ম্যগনেশিয়াম যা উৎপাদিত পণ্যের পাতাকে সবুজ, কুকড়ানো রোধ ও মোছা হলুদ বা লাল বর্ণ থেকে রক্ষা করে। বিংগো-প্রয়োগে ধানের উৎপাদন বৃদ্ধি, শীষে দানা বড় ও ধানের কালার উজ্জল করে। তাছাড়া ইনসিপিয়ো মাজরা পোকা দমনে অত্যন্ত কার্যকারী একটি প্রডাক্ট। একই সাথে গ্লোজিন ধানের শেকড় বৃদ্ধি, পর্যাপ্ত খাদ্য গ্রহণ এবং ফলনের হার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, সিনজেন্টা উৎপাদিত থিয়োভিট অত্যন্ত কার্যকারী একটি প্রডাক্ট যা গাছকে মোটা-তাজাকরন, গাছের কুশি এবং শেকড় বৃদ্ধিতে সহায়তা করে। লেজার আগাছা পরিস্কার এবং ফিলিয়া ধানের যে কোন প্রকার ব্রাষ্ট দমনে একটি কার্যকারী ঔষধ।
প্রায় অধঃশত কৃষকদের মাঝে তার এই উপস্থাপনা কৃষকদের কষিজ পন্য উৎপাদন বৃদ্ধি সহায়ক ভূমিকা পালন করবে বলে উপস্থিত কৃষকরা অভিমত ব্যক্ত করেন। এই সময় সিনিয়র সিনজেন্টার মাকেটিং ডেভোলপার নাজমুল হাসান উপস্থিত কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
তৎপর কোম্পনীর পক্ষ থেকে উপস্থিত সকল কৃষকদের মাঝে ইফতার উপলক্ষে্য বিরানীর প্যাকেট বিতরন করা হয়।