সাটুরিয়ায় ঈদ-উল ফিতর উপলক্ষ্যে যানজট নিরসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ মার্চ রোজ বুধবার পূর্বাহ্ন্যে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অত্র উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইকবাল হোসেন বলেন “ঈদ মানেই আনন্দ আর ঘরে ফেরা। আর সেই ফেরা যেন হয় নিরাপদ ও নির্বিঘ্ন —এই লক্ষ্যেই আমাদের এই প্রস্তুতি সভা।
বিশেষ করে পুলিশ ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আইন-শৃংখলা সমুন্নত রাখতে সাধ্য মত চেষ্ঠা করবেন। কোথায় যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সকলেই যেন, সহজাত প্রক্রিয়া একটি আনন্দদায়ক ঈদ উপভোগ করতে পারি।
এই সময়, তিনি শ্রমিক সমিতি, বাস-মিনিবাস মালিক সমিতি, সিএনজি ও হ্যালো বাইক সমিতির প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন।
সভায়, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।