বাংলাদেশের সুনামধন্য ডব্লিউ/এস ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজনের ধারাবাহিকতায় আজ ১৫ই মার্চ রবিবার মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার ‘চাচিতারা বাজার জামে মসজিদে’ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে কোম্পানীর টাংগাইল জেলা শাখার সিও জনাব বাবু কোম্পানীর কার্যক্রম সম্পর্কে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন।
তিনি বলেন, আমাদের কোম্পানী মূলতঃ A charitable Initiative of Ws commerz limited হিসাবে কাজ করে থাকে। এর বাহিরেও আমরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইদের খুব অল্প টাকায় হ্জ ব্রত পালনে উৎসাহ প্রদান করে থাকি। মূলতঃ কোম্পানীর এই সৎ ইচ্ছাগুলোকে আপনাদের সাথে শেয়ার করতেই আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন।

আমি মাহফিলে উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কোম্পানীর পক্ষ থেকে সালাম ও অগ্রিম ঈদ মোবারক জানাই।
উল্লেখ্য যে, এই সময় প্রায় পাচঁশত রোজাদারদের কোম্পনীর পক্ষ থেকে মনোরম পরিবেশে ও হরেক রকম আয়োজনে ইফতার পরিবেশন করা হয়।
ইফতার মাহফিলের আগে কোম্পানীর সৎ ইচ্ছা গুলোকে কবুল ও ধর্মপ্রাণ মুসল্লিদের অছিহতের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন চাচিতারা বাজার জামে মসজিদের ইমাম জনাব মোজ্জামেল হক সাহেব।