মঙ্গলবার মানিকগঞ্জের সাটুরিয়া থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী সহ সুধী মহল অংশ গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইকবাল হোসেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বি,এন,পির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো: আসাদুজ্জামান প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে রমজান মাসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।