রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকার পরকীয়ার অডিও ফাঁস

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯ সময় দেখুন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জলের সঙ্গে ওই কলেজের এক শিক্ষিকার মুঠোফোনে কথোপকথোনের রেকর্ড ভাইরাল হয়েছে।

ফেসবুকে একাধিক আইডি থেকে অডিও রেকর্ডটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে। ১৯ মিনিট ৩৭ সেকেন্ডের অডিও বার্তায় শিক্ষিকা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ২০২৪ সালের ২৮ মার্চ আমিনুল ইসলাম উজ্জল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ৫ আগস্টের আগে তিনি ‘শেখ হাসিনা পরিষদ’-এর টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ও শিক্ষিকা অভিযোগ করেছেন, অধ্যক্ষ উজ্জল একাধিক শিক্ষিকার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন এবং কুপ্রস্তাব দিয়েছেন।

মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, অডিও ভাইরালের ঘটনায় কলেজ ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। অধ্যক্ষের পদত্যাগের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হলে অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জল বলেছেন, “আমি ব্যস্ত আছি। পরে ফোন করে বিস্তারিত জানাচ্ছি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD