মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘দন্ত বিভাগে’ ‘স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির নামে’ রোগীদের কাছ থেকে স্বাস্থ্য সেবার নামকরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ২৩শে ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে, দন্ত চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের কাছ থেকে ‘সরকারী রসিদ’ দিয়ে ১০০ টাকা করে অতিরিক্ত টাকা আদায় করেন কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ডেন্ডাল হাবিবা বেগম।
চিকিৎসা সেবা নিতে আসা ভুক্তভোগীরা জানান, আমরা দন্ত বিভাগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। কিন্তু এখানকার কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট একটি রসিদ ধরিয়ে দিয়ে আমাদের কাছ থেকে ১০০/- (একশত) টাকা নেন।
সরকারী হাসপাতালে কেন টাকা দিয়ে চিকিৎসা নিতে হবে প্রশ্ন করলে তিনি বলেন, বিভাগ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মীর জন্য খরচ বাবদ এই ফ্রি নির্ধারন করা হয়েছে।
এ ব্যাপারে, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মামুন উর রশিদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ‘ব্যবস্থাপনা কমিটি’ দন্ত বিভাগে পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও কর্মীদের খরচের জন্য, নিদিষ্ট ফ্রি নিধারন করেছে বলে শুনেছি। তারা বিভাগটি দেখাশুনা করেন।
তিনি আরো জানান, উপজেলা সমাজ সেবা অফিসার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এই বিভাগটির দায়িত্বে আছেন। এই ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার মো: মনিরুজ্জামান জানান, কেউ নির্ধারিত ফ্রি‘র বেশি নিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সাটুরিয়া উপজেলা সমাজ সেবা অফিসার মো: সিরাজুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখা নিয়ে ‘নির্ধারিত ফ্রি’ আদায়ের বিষয় আমার জানা নেই।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, সরকারি হাসপাতালে নিয়ম বর্হিঃভূত টাকা নিয়ে ‘চিকিৎসা সেবা’ দেওয়ার কোন সুযোগ নেই। কেউ এ ব্যাপারে জড়িত থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।