মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার ! চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জ জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ রাতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা হবে-স্কট বেসেন্ট মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

সিলেটের গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • আপডেটের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৪৬ সময় দেখুন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ- বিয়ানীবাজার সড়কের কালামিয়ার ডাউনে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে থাকা কাটাতার উপর গিয়ে ছিটকে পড়ে। এবং কাটাতার গলায় ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) দুপুর ১২-৩৫ মিনিটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (২২)। সে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া নির্বাসী নজু আহমেদের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাসান আহমদ।

জানা যায়, মোহাম্মদ আলী আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকদক্ষিণ-বিয়ানীবাজার রোডের কালামিয়ার ডাউনে আসামাত্র একটি পিকআপ গাড়ি তাদের ধাক্কা দেয়।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানান, গলায় আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD