সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

ওষুধের ওপর ভ্যাট কমানোর সুপারিশ

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ সময় দেখুন

ওষুধের ওপর ভ্যাট কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক রাখতেই বিভিন্ন খাতে ভ্যাট বৃদ্ধি করা হয়। তবে ওষুধের বিষয়ে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। আশা করি অর্থ মন্ত্রণালয় তা বিবেচনা করবে।

এছাড়া চিকিৎসা খাতে যেসব সংকট আছে তা নিরসনে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাতে অনেকগুলো সংস্কারের বিষয় আছে। সংস্কার কমিটির প্রতিবেদন অনুযায়ী সেগুলো সংস্কার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD