বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন  সনদের পুরো প্যাকেজ বাস্তবায়নের দাবি জামায়াতে ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন ৫ বছরে ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সাটুরিয়ায় তামাকচাষীদের প্রনোদনা দেওয়ার আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার ! চাঁপাইনবাবগঞ্জে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রেসক্লাব-সাটুরিয়ার পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইরানের জ্বালানি ডিপোতে হামলা করেছে ইসরায়েল সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

পাটগ্রামে জামায়াতের মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮৪২ সময় দেখুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শাখার উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আজ শুক্রবার (২মে) সকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও হাট-বাজারে মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার চালানো হয়। লিফলেট বিতরণ করেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা, সেক্রেটারী মেরু হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই যুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD