মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন এ্যাড. জামিলুর রশীদ খান সমতা ও ন্যায্যতার বিচারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীই মানিকগঞ্জ-৩ আসনের আশার প্রতিক! মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই মো. আরিফ খান যেকোনো সময়ের তুলনায় এবারকার ঈদ স্বস্তিদায়ক হয়েছে-সড়ক ও সেতুমন্ত্রী ইরানে স্থল অভিযান চালোনোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সাটুরিয়ায় ‘হ্যালো-বাইক চুরি’ সহযোগিতার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে ! সাটুরিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকার পরকীয়ার অডিও ফাঁস দাদুর কাঁথা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

চলছে ভারত ও পাকিস্তান কূটনৈতিক উত্তেজনা

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৪৯ সময় দেখুন

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও কূটনৈতিক উত্তেজনা এখনো থামেনি। ভারতে নিযুক্ত পাকিস্তানের এক কূটনীতিককে মঙ্গলবার (১৩ মে) বহিষ্কার করেছে ভারত। ওই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি।

এ ব্যাপারে পিছিয়ে নেই পাকিস্তানও। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারত পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার পরপরই, পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় এক কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। ওই কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিধিবহির্ভূত কর্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানাতে গতকাল মঙ্গলবার তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

চার দিনের সামরিক সংঘাতের পর চলমান যুদ্ধবিরতির মধ্যেই দুই প্রতিবেশী দেশ আবারো পাল্টাপাল্টি পদক্ষেপ নিল।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD