বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
আইআরজিসি ‘সন্ত্রাসী সংগঠন-ইইউ গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক হাতে ফ্যমিলি কার্ড আরেক হাতে নারীদের হেনস্তা চলতে পারে না: জামায়াত আমির শেরপুরের ঘটনায় ইউএনও ও ওসিকে প্রত্যাহার ! ইরানে আগের চেয়েও বড় হামলা হবে-ডোনাল্ড ট্রাম্প ‘জনগণের নির্বাচিত সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র’ ‘হ্যাঁ’ভোট জিতলে জিতে যাবে বাংলাদেশ-অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন  জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি তখন: তারেক রহমান ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যাম্প-প্রচার নিষিদ্ধ চাঁপাইনবাবগঞ্জে ইমাম সম্মেলনে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ

নিজ পারফরম্যান্সে মুগ্ধ লিন্ডসে ভন

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০০৪ সময় দেখুন

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা নারী আলপাইন স্কি রেসিং তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের লিন্ডসে ভন বলেছেন, তিনি নিজের পারফরম্যান্সে মুগ্ধ এবং অবাক হচ্ছেন এই ভেবে যে, খেলাটিতে তার প্রত্যাবর্তন কতটা ভাল হচ্ছে। প্রায় ছয় বছর আগে আঘাতের কারণে স্কি রেসিং ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই স্কি সুন্দরী।

অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে কয়েকবার স্বর্ণপদক এবং ৮২ বার বিশ্বকাপের শিরোপা জেতা ভন তার বর্ণাঢ্য ক্যারিয়ার চলমান থাকা অবস্থায় পর হাটুর এক সমস্যায় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অবসর নিয়েছিলেন।

কিন্তু টাইটানিয়াম হাঁটু প্রতিস্থাপন করার পর তিনি ব্যাথামুক্ত হন। এরপর ফের স্কি খেলায় ফিরে আসেন। স্কি খেলায় ফেরার পর গত ডিসেম্বরে প্রথম বার বিশ্বকাপে অংশ নেন। সেখানে ১৪তম স্থান অর্জন করেন ৪০ বছর বয়সী স্কি তারকা ভন।

গত সপ্তাহে অস্ট্রিয়ার সেন্ট অ্যান্টনে সুপার-জি এবং ডাউনহিল রেসে যথাক্রমে চতুর্থ এবং ষষ্ঠ স্থান লাভ করে কৃতিত্ব দেখান তিনি। তিনি শনিবার উতরাইতে এক আসরে ২০তম স্থান অর্জন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD