মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
রোগী ভোগান্তির অপর নাম ’মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল’! মানিকগঞ্জ-সাটুরিয়াবাসীর ভাগ্য বদলের অংশীদার হতে চাই-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ৩ কারবারী গ্রেফতার সাটুরিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার-১ ! শিবালয়ে বালুমহাল দখল নিয়ে গুলিতে নিহত-১ সাটুরিয়া বাজারের ফুটপাত অবৈধ দোকানীদের দখলে ! মানিকগঞ্জে কারখানায় ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার-৮ ৩০০ সচিবের থাইল্যান্ড যাওয়ার খবর ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর-জনপ্রশাসন মন্ত্রণালয়

শেরপুরের ঘটনায় ইউএনও ও ওসিকে প্রত্যাহার !

Reporter Name
  • আপডেটের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ সময় দেখুন

শেরপুর-৩ আসনে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “শেরপুরের ঘটনাটি নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ ধরনের সহিংসতা দুর্ভাগ্যজনক।

প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বাকি প্রক্রিয়াগত বিষয়গুলো দ্রুত সম্পন্ন করা হবে।”

এ ঘটনায় গঠিত জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

বুধবার শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD