শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ৩ কারবারী গ্রেফতার সাটুরিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার-১ ! শিবালয়ে বালুমহাল দখল নিয়ে গুলিতে নিহত-১ সাটুরিয়া বাজারের ফুটপাত অবৈধ দোকানীদের দখলে ! মানিকগঞ্জে কারখানায় ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার-৮ ৩০০ সচিবের থাইল্যান্ড যাওয়ার খবর ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর-জনপ্রশাসন মন্ত্রণালয় ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘দন্ত বিভাগে’ রোগী সেবায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ !

গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে: আ স ম রব

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২২ সময় দেখুন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির (জেএসডি) সভাপতি আ স ম রব বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সংবিধান বাস্তবায়নের জন্য গণভোটের যে অঙ্গীকার ছিল, তা ছিল স্পষ্ট এবং সকল রাজনৈতিক দল সমর্থিত।

তিনি বলেন, এই অঙ্গীকার উপেক্ষা করলে তা কেবল রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং জনগণের সঙ্গে সম্পাদিত ‘সামাজিক চুক্তি’র চরম অবমাননা হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের বৈধতা জনগণের সরাসরি সম্মতি ও অংশগ্রহণ থেকে উদ্ভূত। জাতীয় সংবিধান কেবল নীতিপত্র নয়; এটি শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন।

গণভোটকে পাশ কাটিয়ে বা অন্য কোনো প্রক্রিয়ায় সংবিধান বাস্তবায়নের চেষ্টা অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্রের পরিপন্থী হবে এবং অভ্যন্তরীণ পরাধীনতার ধারাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনমত উপেক্ষা না করে জাতীয় সংবিধান ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সততার পরিচয় দিতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD