স্বাস্থ্য সেবা উন্নয়নে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা বিগত সরকারের একটি ‘যুগান্তকারী’ পদক্ষেপ। প্রতিষ্ঠা লগ্ন থেকে সারাদেশের ন্যায় মানিকগঞ্জবাসীও আশা করেছিল, এবার বুঝি স্বাস্থ্যসেবা তারা দোরগোড়ায় পাবে। কিন্তু, বাস্তব অবস্থা হয়েছে, তাদের ধারনার সম্পূর্ন বিপরীত।
খোঁজ নিয়ে জানাগেছে, অত্র মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানাবিদ সমস্যায় জড়জড়িত। অভিযোগ রয়েছে, এখানে প্রশাসনিক নিযোগ প্রক্রিয়ায় তৎকালীন সরকার দলীয় এজেন্ডা বাস্তবায় করা হয়েছে। বিশেষ করে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে ক্ষমতাসীন দলীয় নেতারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এই অযোগ্যদের অনাকাঙ্খীত কাজের ফলে স্বাস্থ্যসেবার পরিবেশ মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে।
তা’ছাড়া হাসপাতালের সরকারী বাজেট বন্টনেও (বিভাগ ভিত্তিক যন্ত্রপাতি ও অন্যান্য ক্রয়) রয়েছে চরম অনিয়মের অভিযোগ। পত্রিকায় প্রকাশ, এখানে-পাচঁ টাকার একটি সুই কিনতে খরচ দেখানো হয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত। শুধু প্রশাসনিক স্থান পরির্বতন ছাড়া, অদ্যাবধি দুর্নীতির ধারা প্রবাহ আগের মতই রয়ে গেছে।
অভিযোগ রয়েছে, এখানে ডাক্তারদের সেবার মান ভাল না। তারা নিয়মিত দায়িত্ব পালন করেন না। রোগীদের সেবায় নার্সরা দিনের আলোতে ‘তাইরে-নাইরে’ করলেও রাতের বেলায় তাদেরকে খোজেঁ পাওয়া যায় না। অতি উৎসাহী ওয়ার্ড বয়-রা নিয়ম-নীতির তোয়াক্কা না করে নার্সদের দায়িত্ব পালন করে। যার ফলে অহরহ ঘটছে মারাত্বক দুর্ঘটনা।

এই ব্যাপারে চিকিৎসা সেবা নিতে আসা (নাম প্রকাশে অনিচ্ছুক) জনৈক স্কুল শিক্ষিকা জানান, আব্বাকে নিয়ে তিন দিন আগে হাসপাতালে এসেছি। বর্তমানে উঁনি আইসিইউতে আছেন। এখানে ডাক্তার তো দূরের কথা, নার্সদেরও ঠিকমত পাচ্ছি না। আইসিই্উতে দিনের বেলা, যেমন-তেমন, রাতের বেলায় হাজার হাজার তেলাপোকার আক্রমনে থাকা দায়। নিদিষ্ট সময়ে রোগির যথাযথ সেবা না হওয়ায় আমরা আব্বাকে নিয়ে চরম আতংকে দিন পার করছি।
একই অভিযোগ সালেহা বেগম নামের অপর রোগীর। তিনি জানান, এখানে সেবার মান অত্যন্ত নিন্ম-মানের। এদোঁ বেলা ডাক্তারা আসলেও প্রয়োজনের সময় নার্সদের খোজে পাওয়া যায় না। ওর্য়াডের পরিবেশ যেমন তেমন, বাথরুমের পরিবেশ অত্যন্ত খারাপ। তাছাড়া যত্রতত্র ময়লার দুর্গন্ধের হাসপাতালে থাকা দায়।
![]()
কউল্লেখ্য, হাসপালতটিতে কর্মরত সেবা প্রদানকারী ডাক্তারও নার্সদের বিরুদ্ধে নানাবিদ অভিযোগ দীর্ঘ দিনের। এখানে প্রশাসনিক অ-ব্যবস্থাপনা যেমন রয়েছে, তেমনী রয়েছে সেবা প্রদানকারীদের অন্যমনস্কতা। এই নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা, একাধিকার খরব প্রকাশ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
এমতাবস্থায়, মানিকগঞ্জবাসীসহ দেশের সচেতন মহল বর্তমান সরকারের প্রতি পুর্ণ আস্থা রেখে অত্র হাসপাতালটির সার্বিক সেবার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোড় দাবি জানিয়েছেন।