মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন এ্যাড. জামিলুর রশীদ খান সমতা ও ন্যায্যতার বিচারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীই মানিকগঞ্জ-৩ আসনের আশার প্রতিক! মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই মো. আরিফ খান যেকোনো সময়ের তুলনায় এবারকার ঈদ স্বস্তিদায়ক হয়েছে-সড়ক ও সেতুমন্ত্রী ইরানে স্থল অভিযান চালোনোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সাটুরিয়ায় ‘হ্যালো-বাইক চুরি’ সহযোগিতার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে ! সাটুরিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকার পরকীয়ার অডিও ফাঁস দাদুর কাঁথা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪৫

Reporter Name
  • আপডেটের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৮৪ সময় দেখুন

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত আলাউইত সম্প্রদায়ের শত শত মানুষ নিহত হয়েছেন।

দেশটিতে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে শুক্রবার এবং শনিবার নিরাপত্তা বাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলো আলাউইতদের লক্ষ্য করে প্রায় ৩০টি অভিযানে ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এমন এলাকাগুলোতে আসাদের প্রতি অনুগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষে চলছে। আলাউইত সম্প্রদায়ের শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

এসওএইচআর জানিয়েছে, এই সংঘর্ষে গত তিন দিনে সিরিয়ায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে আলাউইত সম্প্রদায়ের কর্মীরা বলছেন, আসাদের পতনের পর থেকে তাদের সম্প্রদায় সহিংসতা ও আক্রমণের শিকার হয়েছে। বিশেষ করে, হোমস ও লাতাকিয়ার গ্রামীণ এলাকাগুলো এ ধরনের ঘটনা বেশি ঘটছে।

অপরদিকে আলাউইতের বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। উল্লেখ্য দেশটিতে গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD