শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
সরকারের দায়িত্বের ৪২ দিন ‘গুম’ কিংবা ‘ক্রসফায়ার’ শূণ্য-আইনমন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই হরমুজে টোল বসাল ইরান মানিকগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৩ বেলা ২.২০ মিনিটে সাটুরিয়া কৃষি কর্মকর্তার চেয়ার শূন্য ! সাটুরিয়ায় আন্তঃ ইউনিয়ন ‘সপ্রাবি গোল্ডকাপ চ্যাম্পিয়ন’ যথাক্রমে দেলুয়া ও বেংরোয়া ! চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকা কার্যক্রমের উদ্বোধন প্রেসিডেন্ট হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন: ক্যারোলাইন লেভিট অবশেষে ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের সাটুরিয়ায় উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন দেশরক্ষায় আমরা জীবন উৎসর্গ করার প্রস্তুত-মাসুদ পেজেশকিয়ান

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র নিহত

Reporter Name
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৫ সময় দেখুন

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ‘তাসনিম’ তাদের টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্টে জানায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে নায়েনি নিহত হন।  খবর আল-জাজিরার।

৬৮ বছর বয়সী নায়েনি ছিলেন আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। ২০২৪ সালে তিনি মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছিলেন, “যুদ্ধকালীন সময়েও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।”

আল-জাজিরার খবর অনুযায়ী, মধ্যরাত থেকে ইরানের রাজধানী তেহরানের পূর্ব দিকে বেশ কয়েক দফায় তীব্র হামলা চালানো হয়েছে।

তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরেও হামলা হয়েছে, সেখানে প্রচুর সামরিক স্থাপনা রয়েছে। কারাজ ও তেহরান প্রায় প্রতিদিনই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ইরানের দক্ষিণের কেরমান ও হরমুজগান প্রদেশের বন্দর লেঙ্গেহ-তেও মার্কিন-ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান তাদের অভিযানের ৬৬তম ধাপের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্যবস্তু হলো উত্তর ও পশ্চিম জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD